300X70
শুক্রবার , ৪ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জবির সাংস্কৃতিক কার্যক্রমে তিন বছরে বাজেট কমেছে ১৬০ শতাংশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৪, ২০২২ ৯:১০ অপরাহ্ণ

ইয়াছির আরাফাত সবুজ, জবি সংবাদদাতা : বিশ্ববিদ্যালয় মানেই স্বাধীন শিক্ষা ও সংস্কৃতি চর্চার আঁতুড়ঘর। কিন্তু সাংস্কৃতির রাজধানী খ্যাত পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিধ্যালয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার ১৬ বছর পার করলেও নিজস্ব কোনো সাংস্কৃতিক বলয় গড়ে ওঠেনি প্রাচীন এই বিদ্যাপীঠে।

প্রতিষ্ঠালগ্ন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংস্কৃতিক অঙ্গনগুলো সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের প্রয়াস থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো গেল তিন বছরে বাজেট হ্রাস পেয়েছে ১৬০ শতাংশ। সংগঠনগুলোর বার্ষিক কর্মপরিকল্পনা ও সদস্য অনুপাতে বাজেট বরাদ্দের পরিমাণ কম হওয়ায় স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খাতে বাজেট ছিল ২৬ লাখ টাকা। সেখান থেকে ২০২০-২১ অর্থবছরে বাজেট কমিয়ে করা হয়েছে ১২ লাখ টাকা। আর ২০২১-২২ অর্থবছরে বাজেট কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে মিডিয়া সংগঠন রয়েছে ৩টি। সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি। সংস্কৃতি চর্চার ১৩টি সংগঠন রয়েছে। সেগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী শিল্পীগোষ্ঠী জবি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাইম সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সায়েন্স ফিকশন সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফ্লিম ক্লাব,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, মুক্তমঞ্চ পরিষদ। সেবামূলক ৩ সংগঠন হচ্ছে রোভার স্কাউট, বিএনসিসি ও রেঞ্জার ইউনিট।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, মূল ধারার পাঠ্যক্রমের সাথে সহশিক্ষা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সহশিক্ষা কার্যক্রমের মধ্যে সাংস্কৃতিক চর্চায় সাধারণ শিক্ষার্থীদের তুলনামূলক আগ্রহ সময়ের সাথে সাথে বাড়ছে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে সাংস্কৃতিক চর্চার সাথে জড়িত সংগঠনগুলোর নানান খাতে ব্যয় বাড়ছে। কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় সহশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সংগঠনগুলোর বাজেট কমিয়ে আনছে। যা মুক্ত সাংস্কৃতিক চর্চা ও বিকাশে অন্তরায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমির সভাপতি মাসফিকুল হাসান টনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রঙ্গভূমি প্রতিষ্ঠার পর থেকে আমরা ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলেও বিশ্ববিদ্যালয় থেকে আমরা আর্থিক কোন সহযোগিতা পাইনি। আমাদের সদস্যরা নিজের টাকা দিয়ে প্রোগ্রাম করি। সর্বশেষ নাট্যোৎসব করে আমি ব্যাক্তিগতভাবে অনেক টাকা ঋণের কবলে আছি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. আইনুল ইসলাম বলেন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো একটা বিশ্ববিদ্যালয়ের মূল। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় পোক্ত হয়। সাংস্কৃতিক সংগঠনের বাজেট যেভাবে কমানো হচ্ছে এটা খুবই আশঙ্কাজনক। সংশ্লিষ্টদের সাথে কথা বলে বাজেট বাড়াতে হবে। উপাচার্যের সাথে আমি এবিষয়ে কথা বলবো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, আমাদের বাজেট থেকে গত কয়েকদিনে সাংস্কৃতিক কিছু প্রোগ্রাম করেছি। বাজেট লাগলে আমরা পরামর্শ করে বাজেট বাড়িয়ে দিবো। গত ৩ বছরে উল্লেখযোগ্য হারে বাজেট কমানোর বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি এই বিষয়ে অবগত নন বলে জানান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এইচটি ইমামের মৃত্যুতে সিরাজগঞ্জে শোকের ছায়া

ইসলামী ব্যাংকিং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউনিয়ন ব্যাংক

বেলজিয়াম সাংবাদিকের দৃষ্টিতে বঙ্গবন্ধু হত্যা, জিয়ার ভূমিকা

চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জনতার মাঝে জননেত্রী শেখ হাসিনার ফিরে আসা

লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলের গোলেও জয় পেল না যুক্তরাষ্ট্র

স্বদেশ প্রত্যাবতন দিবসে ব্যাপক প্রস্তুতি আওয়ামী লীগের

ভূমি অফিসে নাশকতা সৃষ্টিকারীরা জনগণের মূল্যবান দলিলপত্র নষ্ট করেছে : ভূমিমন্ত্রী

কেরাণীগঞ্জে অপহৃত ১৩ বছরের এক কিশোরী উদ্ধার ও ১ অপহরণকারী গ্রেফতার

মুক্তিযোদ্ধা নূরউদ্দিন মাহমুদ কামালের মৃত্যু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শোক