300X70
শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জমিদারবাড়ি দেখতে বাড়ছে দর্শনার্থীর ভীড়

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২৬, ২০২২ ১:৩২ পূর্বাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধি : দেশের উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। এ জেলায় রয়েছে কিছু ঐতিহাসিক নিদর্শন। এসব নিদর্শনের মধ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে জমিদার বাড়ীটি আজও কালের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে রয়েছে।

প্রায় চারশত বৎসর পূর্বে জমিদার মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য লালমনিরহাট জেলার কালীগঞ্জে তুষভান্ডার জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন।
বর্তমান এই জমিদার বাড়ির অবস্থান উপজেলা সহকারী কমিশনার ভূমি’র কার্যালয় প্রাঙ্গণের ভিতরে।
জানা যায়, তুষভান্ডার জমিদার বংশের গোড়াপত্তন ঘটে ১৬৩৪ সালে। এই বংশের পূর্বপুরুষ মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য চব্বিশ পরগনা জেলার অধিবাসী।

মুরারিদেব ‘রসিক রায় বিগ্রহ’ নিয়ে কোচ মহারাজা প্রাণ নারায়নের রাজত্বকালে কোচবিহারে আগমন করেন এবং মহারাণী কর্তৃক একটি ‘উপঞ্চৌকি তালুক’ প্রাপ্ত হয়ে উত্তর ঘনেশ্যাম গ্রামে বসতি স্থাপন করেন এবং রসিক রায় বিগ্রহের পুজা শুরু করেন।

উপঞ্চৌকি হল সেই সময়ে রঙ্গপুর অঞ্চলে প্রচলিত একটি প্রথা যা’দ্বারা মহারাজাগন হিন্দু এবং মুসলিম উভয় ধর্মীয় কার্যাদী পালনের জন্য প্রজাদেরকে একটি করে তালুক(ভূখন্ড) দান করতেন।

এভাবেই মুরারিদেব এ অঞ্চলের ছোটখাতা, বামুনিয়া ও শেখ সুন্দর মৌজা লাভ করেন। প্রতিষ্ঠা লাভ করে তুষভান্ডার জমিদারী। মুরারিদেব ব্রাহ্মণ ছিলেন জন্য শুদ্র কোচবিহার রাজার দান গ্রহনে আপত্তি জানিয়ে খাজনা গ্রহনের জন্য মহারাণীকে অনুরোধ জানান। মহারানীও ব্রাহ্মণের কাছ থেকে খাজনা নেওয়ার পরিবর্তে ‘তুষ’ (ধানের কুড়া) গ্রহনে সম্মতি জানান। এই তুষ দিয়ে কোচবিহার মহারাণী রাজবাড়ীতে যজ্ঞাদি ক্রিয়া সম্পাদন করতেন।

মুরারিদেব কর্তৃক কোচ রাজাকে তুষ প্রদানের জন্য এগুলো সংরক্ষন করা হত বর্তমান জমিদার বাড়ীর পূর্ব দিকে। খাজনা প্রদানের জন্য সংরক্ষিত এই তুষের স্তুপ থেকেই এলাকাটির নাম তুষভান্ডার হয়েছে বলে ইতিহাসবিদরা মনে করেন।

তুষভান্ডার নামের পিছনে আরও কিছু অসমর্থিত কিংবদন্তী থাকলেও সেগুলো শেষ পর্যন্ত গ্রহনযোগ্য হয়নি। স্তুপাকারে সংরক্ষিত এই তুষের ঢিপিটি আজ পর্যন্ত ‘তুষের ঢিপি’ নামেই পরিচিত।

এই জমিদার বংশের আরেক জমিদার হলেন কালী প্রসাদ রায় চৌধুরী। তার নামে কালীগঞ্জ উপজেলার নামকরণও করা হয়েছে।

তবে কোচবিহারের ইতিহাস লেখক খান বাহাদুর চৌধুরী আমানত উল্লাহ সীতারাম রায় নামক এক ব্যাক্তিকে তুষভান্ডার জমিদারীর আদিপুরুষ বলে উল্লেখ করেছেন। তার মতে কোচ রাজার কর্মচারী সীতারাম রায় সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে কার্যিরহাট পরগনার এক অষ্টমাংশ জমিদারী লাভ করেন। বর্তমানে এই জমিদার বাড়ীটি দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী সঠিক সময়ে অনুষ্ঠিত হবে : স্থানীয় সরকার মন্ত্রী

ঘূর্ণিঝড় জাওয়াদ:হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

মেয়েদের জন্য প্রতিটা স্কুলে বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে: উপদেষ্টা

এনজিওদের চাপে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর বিলম্বিত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

ব্র্যাক ব্যাংক ও লো মেরিডিয়েনের মধ্যে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি

ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধারের জন্য মোদীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

করোনাভাইরাস: ব্রাজিলে মৃত্যু ১ লাখ ৬২ হাজার ছাড়াল

আমরা চাই গবেষণায় সেরা হোক বিএসএমএমইউ : উপাচার্য

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

ইসলামী ব্যাংকের অটোমেটেড এফসি ক্লিয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত