300X70
বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশে বিনিয়োগ স্থানান্তরের আগ্রহ প্রকাশ করল চীনা বিনিয়োগকারীগণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২, ২০২৪ ৩:৫৯ অপরাহ্ণ

বিনিয়োগ আকর্ষণে চীনে বেপজার বিনিয়োগ সেমিনার
বাঙলা প্রতিদিন প্রতিবেদক : বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশকে বিনিয়োগের আদর্শ গন্তব্য হিসেবে বিবেচনা করছে অনেক চীনা বিনিয়োগকারী। তারা এজন্য বাংলাদেশে নতুন বিনিয়োগসহ বিনিয়োগ স্থানান্তর করতে আগ্রহী।

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) কর্তৃক চীনের ফুজিয়ান প্রদেশের কুয়ানঝু সিটিতে আয়োজিত “বাংলাদেশের ইপিজেডসমূহ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার শেষে সাইড টেবিল আলোচনায় চীনা বিনিয়োগকারীগণ এই আগ্রহের কথা ব্যক্ত করেন। কুয়ানঝু মেরিটাইম সিল্ক রোড ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অ্যাসোসিয়েশনের সহায়তায় গত ৩০ এপ্রিল বেপজা এই সেমিনারের আয়োজন করে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনের বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান/শিল্প গ্রুপের প্রায় ১০০ জন প্রতিনিধি সেমিনারে অংশগ্রহণ করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোঃ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বর্তমানে বাংলাদেশে বিরাজমান বিনিয়োগ অনুকূল পরিবেশ বিশেষতঃ প্রত্য বিদেশি বিনিয়োগের (এফডিআই) একটি সামগ্রিক চিত্র তুলে ধরে তিনি বলেন, গত এক দশকে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কৌশলগত ভৌগোলিক অবস্থান, কর্মম জনশক্তি, বৃহৎ ও সম্প্রসারণশীল অভ্যন্তরীণ বাজার, স্থিতিশীল সামাজিক-রাজনৈতিক পরিবেশ ইত্যাদি বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মূল কারন, তিনি যোগ করেন।

মেজর জেনারেল জিয়া বলেন, বাংলাদেশে বিনিয়োগের প্রধান আকর্ষণ হল সহজলভ্য, উৎপাদনশীল, পর্যাপ্ত এবং সহজে প্রশিণযোগ্য শ্রমশক্তি। তিনি বলেন, বাংলাদেশ সময়ের সাথে সাথে নিয়মিতভাবে তার বৈদেশিক বিনিয়োগ নীতিকে উদারীকরণ করে আসছে। দ্রুত এবং উন্নত সেবা প্রদানের জন্য সরকার বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলির জন্য “ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট” প্রণয়ন করেছে, তিনি যোগ করেন।

বেপজার সম্প্রসারণ পরিকল্পনার কথা উল্লেখ করে নির্বাহী চেয়ারম্যান বলেন, চালু ৮টি ইপিজেডের সাথে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে যেখানে ইতিমধ্যে ২৮টি শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যে বিনিয়োগের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে এবং কয়েকটি উৎপাদনও শুরু করেছে। এছাড়াও, ৩টি নতুন ইপিজেড প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন রয়েছে যা ২০২৫ সালের শেষ নাগাদ বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত হবে। তিনি চীনা বিনিয়োগকারীদের বেপজাধীন এই জোনসমূহে বিনিয়োগের আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে আয়োজক অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য মি. লিনো বেপজার প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সম্পর্কে তার ইতিবাচক ধারণা তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে কুয়ানঝো মেরিটাইম সিল্ক রোড ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মি. চ্যাংসং ছেন বাংলাদেশ-চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য চীনা বিনিয়োগকারীদের আহবান জানান।

সন্ধ্যায় সিটি মেয়র কর্তৃক আয়োজিত নৈশভোজে বেপজা প্রতিনিধিদল অংশগ্রহণ করে। উক্ত নৈশভোজে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কিছু বিনিয়োগকারীও অংশগ্রহণ করেন যাদের সাথে দ্বিপাকি বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। নৈশভোজে চীনের ফুজিয়ান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে শ্রমিক-কর্মচারী প্রশিণ কর্মসূচি আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৮ দিনের রিমান্ডে গ্লোল্ডেন মনির

রোগ-শোক-সংকটেও দেশকে ছেড়ে যাননি খালেদা জিয়া: রিজভী

রৌমারীতে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক

নোয়াখালীতে রাস্তা তুলে নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

পাঠাও কুরিয়ারের দ্রুততম ডেলিভারিতে এপেক্স ফুটওয়্যার পৌঁছে যাবে সবার কাছে

বেক্সিমকো সাপ্তাহিক লেনদেনের শীর্ষে

জাতীয় ভোটার দিবস আজ

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের উদ্বোধন অনুষ্ঠান

কাদের মির্জার ভাই ও ছেলেসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা