300X70
মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেল গঠন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৭, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৭ জািনুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সভা শেষে সাংবাদিকদের বলেন, সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা; জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন, নির্বাচনি প্রচারণাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অগ্রগতি পর্যালোচনা; অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার কার্যক্রম; মাদক বিরোধী অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। সেজন্য জাতীয় নির্বাচনে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ আমাদের নিকট সর্বোচ্চ অগ্রাধিকার। আর এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। উক্ত সেলে জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (Whats app) ও ০১৫৫০-০৬৪২২৭ সংযোগ প্রদান করা হয়েছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট যে কোন অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে যেটি আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা (ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা আগ) পর্যন্ত চলবে। নির্বাচনি প্রচারণাকালে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে যাতে অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সচেতন ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করছি। আমরা চাই, সবাই মিলে একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দিতে যেটি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে রোলমডেল হয়ে থাকবে।

উপদেষ্টা বলেন, সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি জনগণের আস্থার জায়গায় দাঁড়াতে পারে, তবে আইন প্রয়োগ সহজ হয়। আর যদি আস্থা হারায়, তবে শক্তি দিয়েও শান্তি প্রতিষ্ঠা করা যায় না। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে তারা যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থান্বেষী এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অংশ না হয়, এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও অবৈধ ও বেআইনি আদেশ মানা যাবে না- সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে মানবিক মূল্যবোধ, সততা, নৈতিকতা, দক্ষতা, বিচক্ষণতা, পেশাদারিত্ব, মানবিকতা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশপ্রেমের মহান ব্রত নিয়ে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্বপালন করতে হবে। তারা যেন কোন প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ না করেন- এমনকি দায়িত্ব পালনকালে তাদের কোন প্রতিনিধির নিকট থেকে কোন খাবারও গ্রহণ না করেন- সে বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলার সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিজাইডিংঅফিসারের পরামর্শ মোতাবেক আইনশৃঙ্খলা বাহিনীকে তা শক্ত হাতে দমন করতে হবে।

তিনি আরো বলেন, ভোট দেয়ার বুথসহ প্রতিটি ভোটকেন্দ্রকে স্বচ্ছ ও নির্বাচনের পরিবেশ উপযোগী করে প্রস্তুত রাখতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে যাওয়ার মূল রাস্তা মসৃণ ও যাতায়াত উপযোগীকরণ; ব্যালট বাক্স সহ নির্বাচনি সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিতকরণ; নির্বাচনি সামগ্রী যথাসময়ে ভোটকেন্দ্র পৌঁছানো সহ নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা ও লজিস্টিক সাপোর্ট রিটার্নিং কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।

তাছাড়া রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের যথাসম্ভব দ্রুত প্রবেশপত্র প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনি বিধি অনুয়ায়ী ভোটকেন্দ্রে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা নির্বাচন ও সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের বিষয়ে বিভিন্ন তথ্য চাইতে পারে। এ বিষয়ে তাদেরকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে গত ২৫ জানুয়ারি পর্যন্ত ২২,৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া এ অভিযানে ৪৮৩টি আগ্নেয়াস্ত্র, ৪,৬৬০ রাউন্ড গুলি, ৭৯৯ রাউন্ড কার্তুজ, ১,০৮৪ টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ, ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এসময় মামলা ও ওয়ারেন্টমূলে ৪২,১৬৪ জন সহ সর্বমোট ৬৪,৬২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট ফেইজ-২ এর অংশ হিসেবে চেকপোস্ট ও টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে যাতে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা পার না পেয়ে যায় এবং অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার আরো বৃদ্ধি পায়।

র‍্যাব, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক পরিচালিত কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযানের তথ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, গত ২৬ জানুয়ারি র‍্যাব-৯ অভিযান পরিচালনা করে সিলেট জেলার জৈন্তাপুর এলাকা থেকে ২০টি পাওয়ার জেল, ১১টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১টি পাইপ গান উদ্ধার করে।

গত ২৫ জানুয়ারি র‍্যাব-৯ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা থেকে ২৮০ রাউন্ড ১২ বোর লিড বল কার্তুজসহ ২ জন আসামিকে গ্রেফতার করে।

গত ২৪ জানুয়ারি র‍্যাব-১১ চট্টগ্রাম হতে ঢাকাগামী চিটাগাংরোডস্থ এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকার তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ৪ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।

গত ২২ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এবং যৌথ বাহিনী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুর বায়তুন নূর জামে মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী রিয়াজ প্রঃ চিতা (২২) কে গ্রেফতার করে।

গত ২২ জানুয়ারি র‍্যাব-৩ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গত ২১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ অভিযান পরিচালনা করে গাজীপুর জেলার গাছা থানাধীন বোর্ডবাজার এলাকা থেকে ১১৮ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গত ১৯ জানুয়ারি র‍্যাব-৭ ক্ক্সবাজার সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনাকালে র‍্যাবের উপর আক্রমণে নিহত ডিএডি মোতালেব হত্যা মামলার আসামি ইউনুস আলী হাওলাদার (৬২), আলীরাজ হাসান প্রকাশ সাগর (২৮), মোঃ মিজান (৫৩) এবং মোঃ জাহির প্রকাশ জাহিদ হোসেন (৩৯) কে গ্রেফতার করে।

গত ১৮ জানুয়ারি র‍্যাব-১ রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট কুড়িল এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত ল্যাব এইড হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশি রিভলবার, ০৪টি দেশি পিস্তল, ০১টি ড্রাম টাইপ ম্যাগাজিন, ৯টি খালি ম্যাগাজিন, ১০২ রাউন্ড শটগানের কার্তুজ, ১০৪ রাউন্ড পিস্তলের গুলি, ১৪ রাউন্ড রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারপূর্বক জিডিমূলে খিলক্ষেত থানায় হস্তান্তর করে।

গত ১৮ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সরকারহাট গরুর বাজারস্থ তৈলারদ্বীপ ব্রিজ সংলগ্ন মের্সাস পেতান শাহ স্টোর এন্ড সাপ্লাইয়ার্স দোকানের সামনে বাঁশখালী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩০,৯২৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গত ১৭ জানুয়ারি হতে ২৬ জানুয়ারি পর্যন্ত সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত ধারাবাহিক অভিযানে ৫৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে। এ সময়ের অভিযানে ২৮টি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন, বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ফেনসিডিল, গাঁজা, বিদেশি মদ, বিয়ার, হেরোইন ও ইয়াবা) এবং অন্যান্য অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

১৮ জানুয়ারি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর শাহাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

১৯ জানুয়ারি রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে বিজিবি ১টি মর্টার গোলা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

২০ জানুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি মাইন সেফটি ক্যাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

২১ থেকে ২৩ জানুয়ারি বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর ছোটমধু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে ২৪টি গাদা বন্দুক উদ্ধার করে।

২৩ জানুয়ারি বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর গান্দাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি পাইপ গান এবং ২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

২৫ জানুয়ারি নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল এবং ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

২৫ জানুয়ারি মায়ানমারের অভ্যন্তরে রাখাইন রাজ্যে চলমান পরিস্থিতির প্রেক্ষিতে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) দায়িত্বপূর্ণ ক্রিলাইপাড়া চেকপোস্টে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ১৪ জন (সেনা-০৫, বিজিপি-০৫ এবং গ্রাম পুলিশ-০৪ জন) নিরস্ত্র সদস্য বেসামরিক পোশাকে আত্মসমর্পণ করে।

১৭ জানুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি প্রায় ৬ কোটি টাকা মূল্যের ২ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

১৭ জানুয়ারি টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

১৭ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৯২৩ পিস ভারতীয় শাড়ি, ৬১ হাজার ৬০০ পিস আতশবাজি এবং ১টি মিনি ট্রাক জব্দ করে।

২০ জানুয়ারি কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামিকে আটক করে।

২০ জানুয়ারি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি প্রায় ১ কোটি ২১ লক্ষ টাকা মূল্যের ৯২ হাজার পিস বিভিন্ন ধরণের সিগারেটসহ ১টি কাভার্ড ভ্যান জব্দ করে।

২৪ জানুয়ারি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবি প্রায় ২ কোটি ২৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৭৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামিকে আটক করে।

এছাড়া গত এক সপ্তাহে মানবিক সহায়তার অংশ হিসেবে বিজিবি কর্তৃক সারাদেশে সর্বমোট ১ হাজার ১৭১ পিস শীতবস্ত্র/কম্বল বিতরণ করা হয়েছে এবং ৮ টি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে মোট ১ হাজার ৩০৬ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে দেশকে মাদকমুক্ত করার এক বিশাল কর্মযজ্ঞে অবতীর্ণ হয়েছে ডিএনসি। এর ধারাবাহিকতায় গত ১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দায়েরকৃত মোট মামলা (মোবাইল কোর্ট ও নিয়মিত) সংখ্যা ১৯৩৫ টি। উক্ত মামলায় ২০৩৯ জন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্ণিত মামলাসমূহে উদ্ধারকৃত আলামতের মধ্যে ৩৮২.২২৯ কেজি গাঁজা, ৩,৪০,৩২০ পিস ইয়াবা, ২২,৪৭৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫৭১ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম আইস, ২,২৯২ লিটার রেকটিফাইড স্পিরিট, ৯৬৪ বোতল কোডিন ফসফেটযুক্ত এসকাফ সিরাপ উল্লেখযোগ্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্প্রতি পরিচালিত উল্লেখযোগ্য অভিযানের বিষয় উল্লেখ করে উপদেষ্টা বলেন,
গত ২০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুর কর্তৃক অভিযান পরিচালনা করে ২২৭৮ লিটার রেকটিফাইড স্পিরিটসহ ২ জন মাদক কারবারির বিরুদ্ধে ১টি মাদক মামলা দায়ের করে।

গত ২১ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারির বিরুদ্ধে ১ টি মাদক মামলা দায়ের করে।

গত ২১ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নাটোর কর্তৃক অভিযান পরিচালনা করে ১২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ টি পিকআপসহ ২ জন মাদক কারবারির বিরুদ্ধে ১ টি মাদক মামলা দায়ের করে।

গত ২৩ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক অভিযান পরিচালনা করে ২২,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারির বিরুদ্ধে ১টি মাদক মামলা দায়ের করে।

গত ২৫ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করে ৯৬৪ বোতল কোডিন ফসফেটযুক্ত এসকাফ সিরাপ, ৭২ বোতল ফেন্সিডিল, ৪১ বোতল কোডিন ফসফেটযুক্ত ফেয়ারডিল এবং ৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারির বিরুদ্ধে ১টি মাদক মামলা দায়ের করে।

গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম আইস ও ১১০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারির বিরুদ্ধে ০১ টি মাদক মামলা দায়ের করে।

এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নতুন এমডি পেল সরকারি ব্যাংকগুলো

মিতু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেফতার

জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে : ধর্ম উপদেষ্টা

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

নারীর ক্ষমতায়নে দ.এশিয়ায় ঈর্ষণীয় অবস্থানে বাংলাদেশ : ড. মাহবুবা নাসরীন

অনিবন্ধিত সুদ কারবারিদের তালিকা তৈরির নির্দেশ

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত হল মোনাশ ওপেন ডে

১৫ জুলাই হতে ২২ জুলাই সকল অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালবে

দিলীপ কুমার আগারওয়ালা রিমান্ড শেষে কারাগারে

পেনাল্টিতে এক গোলে এগিয়ে মেসির আর্জেন্টিনা