300X70
বুধবার , ৫ এপ্রিল ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জিপি গ্রাহকদের জন্য ঢাকা ব্যাংক ও মাস্টারকার্ডের নতুন ক্রেডিট কার্ড

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৫, ২০২৩ ১:৪৬ পূর্বাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : গ্রামীণফোন গ্রাহকদের জন্য দু’টি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মোচনে ঢাকা ব্যাংক লিমিটেড (ডিবিএল) ও মাস্টারকার্ডের সাথে পার্টনারশিপ করেছে। ওয়ার্ল্ড কার্ড ও তাইয়্যেবা টাইটেনিয়াম কার্ডের উদ্ভাবনী ফিচার সমূহ গ্রামীণফোন গ্রাহকদের ভ্রমণ ও লাইফস্টাইলকে করবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। নতুন কার্ড উন্মোচনের মাধ্যমে দেশের প্রথম কোনো টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন গ্রাহকদের জন্য মাস্টারকার্ডের সাথে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড নিয়ে এলো।

এ উপলক্ষে আজ মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বার্তা প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। অনুষ্ঠানে গ্রামীণফোন থেকে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, সিএমও সাজ্জাদ হাসিব, সিবিও ড. আসিফ নাইমুর রশিদ। মাস্টারকার্ড থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল এবং ঢাকা ব্যাংক লিমিটেড থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এমরানুল হক। এ সময় প্রতিষ্ঠানগুলো থেকে ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কানেক্টিভিটির শক্তি ও চলমান ডিজিটালাইজেশন এর সাথে, কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের উন্মোচন গ্রাহকদের জন্য বিভিন্ন সুবিধা নিয়ে আসবে, যা আমাদের স্মার্ট বাংলাদেশের যাত্রাকে ত্বরান্বিত করবে। ওয়ার্ল্ড কার্ডের মাধ্যমে ভারত, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশ ভ্রমণে আকর্ষণীয় অফারের ফলে কার্ড ব্যবহারকারীরা সত্যিকার অর্থেই বৈশ্বিক অভিজ্ঞতা উপভোগ করবেন।

এ কার্ড ডিবিএল ও মাস্টারকার্ডের টপ-টায়ার কার্ড, যা কার্ড ব্যবহারকারীদের আন্তর্জাতিক ভ্রমণে নতুন মাত্রা যোগ করবে। এক্ষেত্রে, কার্ড গ্রাহকরা বিশ্বের ১৩শ’র বেশি লাউঞ্জ কমপ্লিপেন্টারি ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়াও, তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। পাশাপাশি, গ্রাহকরা গ্রামীণফোনের প্রি-অ্যাকটিভেটেড রোমিং সুবিধা উপভোগ করবেন এবং ঢাকা ব্যাংক এক্সপেরিয়েন্স সেন্টারে প্রায়োরিটি সেবা পাবেন।

গ্রামীণফোনের গ্রাহক যারা ওয়ার্ল্ড কার্ড নিবেন তারা জিপি স্টার লয়্যালটি প্রোগ্রামে প্ল্যাটিনাম স্টার স্ট্যাটাস পাবেন। অন্যদিকে, তাইয়্যেবা হচ্ছে প্রথম শরীয়াহ-ভিত্তিক ইসলামী কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড, যা উজরাহ-ভিত্তিক শরীয়াহ নিশ্চিত করবে। তাইয়্যেবা টাইটেনিয়াম কার্ড গ্রাহকরা হজ ও ওমরাহের সময় গ্রামীণফোনের প্রি-অ্যাক্টিভেটেড রোমিং সুবিধার মাধ্যমে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা গ্রহণ করতে পারবেন; পাশাপাশি, ওমরাহ প্যাকেজে পাবেন বিশেষ ডিসকাউন্ট।

যারা তাইয়্যেবা টাইটেনিয়াম কার্ড নিবেন তাদের প্রথম তিনি বছর বার্ষিক ফি প্রদান করতে হবে না। গ্রামীণফোনের যেসব গ্রাহক তাইয়্যেবা টাইটেনিয়াম কার্ড ব্যবহার করবেন তারা বিভিন্ন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডে আকর্ষণীয় সব সুবিধা পাবেন এবং জিপি স্টার লয়্যালটি প্রোগ্রামে গোল্ড স্টার স্ট্যাটাস লাভ করবেন।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করা ও তাদের প্রয়োজনীয়তার সাথে কানেক্ট করাই গ্রামীণফোনের প্রধান উদ্দেশ্য। আর তাই গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইল নিশ্চিত করার মাধ্যমে তাদের জীবন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে প্রয়োজনীয় পণ্য ও সেবা দিতে নিরলস কাজ করে যাচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল এই যুগে, অন্যান্য খাতের পার্টনারদের সহযোগিতায় নিত্যনতুন উদ্ভাবনী সেবা নিয়ে আসার মধ্য দিয়ে অশেষ সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। গ্রামীণফোন ও ঢাকা ব্যাংকের মধ্যে এই পার্টনারশিপ প্রথমবারের মতো টেলকো-টেক ইন্ডাস্ট্রিতে বৈশ্বিক লাইফস্টাইল অভিজ্ঞতা নিশ্চিত করবে। বাংলাদেশে যেভাবে আমরা ১ নাম্বার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছি, ঠিক সেভাবেই দেশের বাইরেও আমরা ইন্টারন্যাশনাল রোমিংয়ের মাধ্যমে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করতে চাই। পর্যটক ও ভ্রমণকারীরা এখন এই কার্ডের প্রি-অ্যাক্টিভেটেড রোমিংয়ের মাধ্যমে অনন্য অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। এই অংশীদারিত্ব নিয়ে আমরা আনন্দিত; সামনে ঈদ ও হজের মৌসুম আসছে, এ সময় হজ যাত্রীদের ভ্রমণকে আরও সহজ করে তুলবে আমাদের এই কার্ড।’

বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘গ্রামীণফোন ও ঢাকা ব্যাংকের সাথে পার্টনারশিপের মাধ্যমে নতুন এই ক্রেডিট কার্ড নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। নতুন এ কার্ডগুলোতে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি, প্রায়োরিটি সেবা, লাউঞ্জ সুবিধা ও জিপি স্টার লয়্যালিটি প্রোগ্রামের অধীনে প্যাটিনাম স্টার স্ট্যাটাস ছাড়াও রমজান মাস চলাকালে হজ-ওমরাহ প্যাকেজে বিশেষ ছাড়ের মতো আরও অনেক সুবিধা থাকবে। মাস্টারকার্ড সবসময়ই দ্রুত, নিরাপদ ও বিশ্বস্ত বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে এর কার্ডহোল্ডারদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চায়।’

ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালপক ও প্রধান নির্বাহী এমরানুল হক বলেন, ‘ঢাকা ব্যাংক সবসময়ই গ্রাহকের জন্য প্রযুক্তি-নির্ভর সেবা নিশ্চিত করতে সচেষ্ট। আর এ কারণেই আমরা দুর্দান্ত সব ফিচার-সহ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের সাথে যৌথভাবে ক্রেডিট কার্ড উন্মোচন করেছি। আমরাও ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের আওতায় আরও বেশি মানুষকে যুক্ত করতে চাই। আমরা দেশের মানুষ ও সমাজের উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কার্ড নিতে আগ্রহীদের ‘ডিবিএল’ টাইপ করে ২৯০০০ নাম্বারে পাঠাতে হবে। ফিরতি মেসেজ হিসেবে গ্রাহকরা ডিবিএল ওয়েবসাইটের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে প্রবেশের একটি লিঙ্ক পাবেন। ডিবিএল থেকে পরবর্তী পদক্ষেপ নিয়ে গ্রাহকদের সাথে যোগাযোগ করা হবে। গ্রামীণফোনের সকল গ্রাহক এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গাজীপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও কম্বল বিতরণ

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনকল্যাণমুখী ঈদ ভাবনা

দুর্নীতির মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মেলেনি

মন্ত্রী তাজুল ইসলামের সম্পদ ১০ বছরে ১০২ কোটি বেড়েছে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নতুন অফিসারদের বুনিয়াদী কোর্স শুরু

আইন অনুযায়ী দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি পরিবেশমন্ত্রীর নির্দেশ

ডিরেক্টরস গিল্ডের নির্বাচন চলছে

পরীমনি হাসপাতালে ভর্তি

জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে : স্থানীয় সরকার মন্ত্রী

চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা: বেগমগঞ্জ থানার ওসি প্রত্যাহার