300X70
বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনকল্যাণমুখী ঈদ ভাবনা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২০, ২০২৩ ১১:৫৮ অপরাহ্ণ

মানিক লাল ঘোষ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি বলেই বাংলা আর বাঙালির, দেশ আর দেশের জনগণের সার্বিক কল্যাণভাবনা সব সময় ঘিরে থাকে তাঁর চিন্তা ও চেতনায়। গত বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথ সভায় গণমানুষের দল আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিডিও কলে এমন এক নির্দেশনা গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে আবারও সামনে নিয়ে এসেছে তার মানবিক মূল্যবোধ ও দেশের সাধারণ জনগণের প্রতি ভালোবাসার টানকে।

একমাস সিয়াম সাধনা শেষে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী ছুটিতে নাড়ির টানে চলে যাচ্ছেন বাড়িতে। এসময় নিজ এলাকায় অবস্থানকালে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জনসংযোগ করার পাশাপাশি সরকারি প্রকল্পের উপকারভোগীদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় উপস্থিত নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী , আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে আরও গতিশীল করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা ও বোরো মৌসুমে কৃষকদের ধান কাটতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন। একইসঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস সম্পর্কে দেশবাসীকে সচেতন করাসহ সারাদেশের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। আগামী নির্বাচনের আগে এটাই শেষ ঈদুল ফিতর। আর এ কারণেই নেতাকর্মীদের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা অনেক বেশি। জনগণের মনের ভাষাকে গুরুত্ব দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

একই সাথে সরকারের অসংখ্য জনকল্যাণমুখী কর্মসূচি বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের নারী-পুরুষ,শিশু-বৃদ্ধসহ সব পর্যায়ের জনগণকে নানা ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। এই ভাতাগুলো উপকারভোগীদের কাছে সরাসরি যাচ্ছে কীনা সে বিষয়ে খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সুবিধাভোগীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কীনা সে বিষয়েও সরেজমিনে গিয়ে খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি নামক রাজনৈতিক দলটি কূটনৈতিক পাড়া ও রাজধানীর বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলোতে ইফতার অনুষ্ঠানের নামে তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল। অথচ তার বিপরীতে ক্ষমতা ধরে রাখা কিংবা আবারও ক্ষমতায় আসার বিষয়কে গুরুত্ব না দিয়ে রমজানে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোকেই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশনায় এবার রমজানে আওয়ামী লীগ ও তার কোনো সহযোগী সংগঠনের কোনো ইফতার পার্টির আয়োজন ছিল না।

দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় ইফতারের ব্যয় সংকোচন করে সেই অর্থ দিয়ে ঈদ সামগ্রী কিনে সাধারণ জনগণের মাঝে উপহার হিসাবে প্রদান করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন বিশেষ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠন।

সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি বঙ্গবন্ধুকন্যার এমন মানবিক আহবানে সাড়া দিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের লাখো লাখো নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছেন সাধারণ জনগণ ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে। জনগণের জন্য শেখ হাসিনার সকল ভাবনার সফল বাস্তবায়নের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত দলটির কোটি কোটি নেতাকর্মীরা।

এদিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঈদের কথা চিন্তা করে ৯ কোটি টাকা ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের মাঝে টাকা পৌঁছে গেছে। অন্যদিকে এমপি, মেয়র জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হতদরিদ্র জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদের উপহার পৌঁছে গেছে। এমনকি মন্ত্রী ও জেলা প্রশাসনও ব্যস্ত রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঈদসামগ্রী পৌঁছে দেয়ার কাজে।

প্রসঙ্গক্রমে বলাই যায় কার কথা ভাবেন না শেখ হাসিনা? কৃষকদের ধানকাটা থেকে শুরু করে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী, শিশু, বৃদ্ধ এক কথায় সকল শ্রেণি পেশার সাধারণ জনগণের সবার খোঁজ-খবর রাখেন তিনি। আর এ কারণেই দেশবাসী মনে-প্রাণে বিশ্বাস করেন জনগণের কথা সব সময় ভাবেন বলেই শেখ হাসিনা আজ জননেত্রী। আর জননেত্রী থেকে বিশ্ব মানবতার জননী। তিনিই বাঙালির আশা, ভালোবাসা আর আস্থার শেষ ঠিকানা।
লেখক : (ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য )

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যেকোন ভবনে পানি জমিয়ে রাখলে আইনগত ব্যবস্থা : স্থানীয় সরকার মন্ত্রী

আড়ং-এর নতুন ২টি আউটলেট উদ্বোধন হলো বনানী এবং রংপুরে

আজ ভয়াল বিডিআর বিদ্রোহের দিন

তামাক সেবন তথা ধূমপান, জর্দা ও গুলের ব্যবহার প্রাণঘাতী নেশা

নৈসর্গিক সৌন্দয্যে গাইবান্ধার ঘাঘট

করোনা ভ্যাকসিন নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর

দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, হাসপাতালে ১০

বাউবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

বাংলাদেশ সরকারের চলমান অগ্রগতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা

শীতের আগমনী বার্তা উত্তরাঞ্চলে