300X70
বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জুলাই আন্দোলনে শহীদ ও আহত নারীদের অর্জন ধরে রাখতে হবে : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমাদের দেশের প্রতিটি প্রবর্তনের ভিতরে যত দুর্যোগ আছে, যত সংগ্রাম আছে, যত সংকট আছে সেখানে পুরুষের পাশাপাশি আমাদের মেয়েরা সবসময় উজ্জ্বলভাবে থেকেছে।

১৯৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪  জুলাই বিপ্লবে মেয়েরা ছিল সর্বাগ্রে কিন্তু কালক্রমে ইতিহাস থেকে তাদের অর্জন অবজ্ঞা করা হয়, যার ফলশ্রুতিতে সমাজ থেকে তারা হারিয়ে যায়। তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নিয়ে যে সকল নারীরা শহীদ হয়েছে, আহত হয়েছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের অর্জন ধরে রাখতে হবে, নারীদেরকে আমরা আর হারিয়ে যেতে দেব না।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে অদম্য নারী পুরস্কার ২০২৪ এর আওতায় ঢাকা বিভাগের অদম্য নারীরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) রাজা মুহম্মদ আব্দুল হাই প্রমূখ। উপদেষ্টা বলেন, আমার দেশের অর্থনীতির কথা যদি বলি গার্মেন্টস রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মেরুদন্ডকে জাগিয়ে রেখেছে হাজার হাজার নারীশক্তি।

অর্থনৈতিক মেরুদন্ডে আমার দেশের কৃষির গুরুত্ব কম নয় উল্লেখ করে বলেন, এ কৃষি কজে আমার দেশের নারীর যে উপস্থিতি, নারীর যে পরিশ্রম এবং নারীর যে অবদান সেটা আমরা তা খুব সহজে ভুলে যাই, শুধু তাই নয় আমাদের মনোজগতে তার অবদান টুকু আমরা মনে রাখতে পারি না অথচ দেখা গেছে খাদ্য উৎপাদন থেকে শুরু করে আমাদের টেবিল পর্যন্ত অবাধে পৌঁছে দিতে তাদের কতটা শ্রম দিতে হয়। কালক্রমে তাদের অর্জন অবজ্ঞা করার ফলে তারা আমাদের ইতিহাস থেকে হারিয়ে যায়। 

প্রতিটি নারীর জীবনে একটা সংগ্রাম থাকে, এ সংগ্রাম অতিক্রম করে নারীরা যে অর্জন করে তা অনেক বড় উল্লেখ করে উপদেষ্টা বলেন, আজ যে সকল নারী যারা কর্মে, মনোবলে, সংগ্রামে এবং সাহসের সাথে অসীম সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা শুধু সমাজের একটি পুরস্কার নয়, সমাজের এক বড় উজ্জ্বল নক্ষত্র, সেই বার্তাটি বহন করে এই পুরস্কারে। তিনি এ অদম্য নারীদেরকে যারা ইতিমধ্যে সকল প্রকার প্রতিবন্ধকতাকে  উপেক্ষা করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন তাদের প্রতি সম্মাননা জানান। 

অনুষ্ঠানে পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারী যথাক্রমে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ অদম্য নারী- সপ্না রানী ঘোষ, জেলা রাজবাড়ী; শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ অদম্য নারী- মাসুদা আক্তার, জেলা নারায়ণগঞ্জ; সফল জননী শ্রেষ্ঠ অদম্য নারী- সেলিনা মজিদ, জেলা কিশোরগঞ্জ ; নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে শ্রেষ্ঠ অদম্য নারী- লিপি বেগম, জেলা ফরিদপুর; এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে শ্রেষ্ঠ অদম্য নারী-  সামর্তবান, জেলা ফরিদপুর। শ্রেষ্ঠ অদম্য ৫ ক্যাটাগরির নারীদের সাফল্য কথা বিভিন্ন অবদানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে তাদের বক্তব্যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেন। তারা বলেন, নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে বড় করে একটা কারখানা তৈরি করবো, যার মাধ্যমে সমাজের অবহেলিত নির্যাতিত নারীরা কাজ করে সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারবে। পরে উপদেষ্টা অদম্য নারী পুরস্কারে ভূষিত বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অদম্য নারীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট  ও সনদ প্রদান করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুপুরে পৌঁছুবে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিহত ৮ বাংলাদেশির মরদেহ

আন্দোলনের বেলুন আর ফোলাতে পারছে না বিএনপি : তথ্যমন্ত্রী

এবারের বিশ্বকাপ মৌসুমে ক্রিকেটের আনন্দ দ্বিগুণ হবে রাকুতেন ভাইবার’র সাথে

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

বুড়িমারীতে পুড়িয়ে হত্যাঃ আরো দুইজন তিন দিনের রিমান্ডে

৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমানত মুগদা থেকে গ্রেফতার

নান্দাইলে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাথে মতবিনিময় ও পুরষ্কার বিতরণ

গণতন্ত্র সূচকে এগিয়েছে বাংলাদেশ

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের উদ্যোগে শরী‘আহ্‌ পরিপালন বিষয়ক ওয়েবিনার

বাদল রায়ের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক