300X70
মঙ্গলবার , ২৫ জানুয়ারি ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জুয়েলারি খাতে গোল্ড ব্যাংক একটি আইকনিক চিন্তা : বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৫, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ

জুয়েলারি শিল্প গার্মেন্টসকে ছাড়িয়ে যেতে পারবে : বসুন্ধরা চেয়ারম্যান
গোল্ড ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই : বসুন্ধরা এমডি ও বাজুস সভাপতি

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আমাদের দেশে একটা গোল্ড ব্যাংক দরকার। দারুণ একটা আইকনিক চিন্তা থেকে এটা এসেছে। এটা ঠিক যে বাংলাদেশের যারা স্বর্ণকার বা স্বর্ণ শিল্পী যারা- তাদের হাতের কাজ অনেক সুন্দর। এক সময় মসলিন যেমন বিখ্যাত ছিল। সেদিন সংসদে এটাও আলোচনা হয়েছে যে- বাংলাদেশে যারা স্বর্ণের কাজ করে তাদের হাত অনেক সুন্দর।

যা দিয়ে আন্তর্জাতিক বাজারেও খ্যাতি লাভ করা সম্ভব। এই একটা শিল্পে সত্যিকারের ভ্যালু অ্যাডেড অনেক অনেক বেশি টাকা। অল্প একটু স্বর্ণ গেলেই তো লক্ষ লক্ষ টাকা। ভ্যালু অ্যাডেড জিনিস আছে এটাতে আমাদের নজর দেওয়া দরকার। অসংখ্য হাতের কাজ করা মানুষ রয়েছে। যারা শত শত বছর ধরে উত্তরাধিকার সূত্রে এই শিল্পের সঙ্গে জড়িত। আমাদের ভালো একটা স্কোপ রয়েছে।’

মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ১৯-এ বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দেশ বরেণ্য শিল্প উদ্যোক্তা ও দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সভাপতিত্ব করেন বাজুস প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। সঞ্চালনা করেন বাজুস সাধারণ সম্পাদক দিলিপ কুমার আগারওয়ালা।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও বলেন, ‘দেশের জুয়েলারি ব্যবসায়ীদের হাতের কাজের মাধ্যমে বাংলাদেশের সুনাম পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যাবে। আমি বিশ্বাস করি আপনাদের যোগ্যতা-পরমপরতা দিয়ে সফল হবো। বাংলাদেশ জুয়েলার্স সমিতির উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

কাজের মাধ্যমে বিশ্বব্যাপী আপনাদের মুখ উজ্জ্বল হোক। বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর একটা কথা বলেছেন- প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে। কিন্তু এই মুহূর্তে আমরা বসতে পারছি না। কিন্তু কাগজপত্র আমরা যেকোনো ভাবে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারি। তারপরে যখন সময় হবে, সুদিন ফিরবে সবাই সবার সামনে বসতে পারবো তখন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে বসবো। বললেই তিনি রাজি হয়ে যাবেন।’

ওই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আমলে প্রথম গোল্ড রিফাইনারির অনুমোদন পেয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী সৃষ্টি।

টিপু মুনশির মত একজন ব্যবসায়ী বাণিজ্যমন্ত্রী না হলে, কারও মাথায় আসতো না যে দেশে একটি গোল্ড রিফাইনারি দরকার। আমি মনে করি দেশের ঘরে ঘরে রিফাইনারি হবে। বাংলাদেশের স্বর্ণ শিল্পীরা পৃথিবীর মধ্যে বিখ্যাত। পুরো ভারতবর্ষে বাংলাদেশের স্বর্ণ শিল্পীরা কাজ করেন। আমাদের জুয়েলারি শিল্প দিয়ে গার্মেন্টস শিল্পকে ছাড়িয়ে যেতে পারবো।’

তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র চীন ও ইউরোপে এক্সপোর্ট করি, আমাদের টাকা রাখার জায়গা থাকবে না। গার্মেন্টসের দাম কম, স্বর্ণের প্রচুর দাম। এটার ভ্যালু অ্যাডিশন প্রচুর। কিছু কিছু স্বর্ণের ভ্যালু অ্যাডিশন ৩০, ৪০ ও ৫০ শতাংশ। যেখানে আমাদের গার্মেন্টেসের ভ্যালু অ্যাডিশন ৫,৭ ও ৮ শতাংশ।’

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশে রিফাইনারি প্রতিষ্ঠার পর এখন থেকে রপ্তানি করেন। সবার ঘরে ঘরে ইন্ডাস্ট্রি করেন। আগামীতে বাংলাদেশ গর্ব করে বলতে পারবে পৃথিবীর বাংলাদেশেও একটি গোল্ড রিফাইনারি আছে। ইটস এ প্রেস্ট্রিজ। আমি মনে করি গোল্ড রিফাইনারি যুগান্তকারী।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে বাংলাদেশে গোল্ড একচেঞ্জ দরকার, গোল্ড ব্যাংক দরকার। আমি নিশ্চিত বাণিজ্যমন্ত্রীসহ জুয়েলার্স মালিকরা যখন বলবেন, তখন প্রধানমন্ত্রী এক সেকেন্ডও দেরি করবেন না। হবে না কেন সবকিছুর ব্যাংক রয়েছে। গোল্ড ব্যাংক কেন হবে না। গোল্ড একচেঞ্জ কেন হবে না। আপনারা শুধু প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করেন।’

বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমরা জুয়েলারি সেক্টরে আরও উন্নতি করতে চাই। আমি বাণিজ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। জুয়েলারি শিল্পে অনেক প্রতিবন্ধকতা আছে। এসব প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের একটি যৌথ মিটিং দেওয়ার অনুরোধ করছি। প্রধানমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী থাকলে জুয়েলারি ভাইদের যত সমস্যা আছে বসে সমাধান করতে পারবো। সমস্যা শুধু একটা নয়, সমস্যা অনেকগুলো। একটা সময় মানুষ স্বর্ণ বন্ধক রেখে ঋণ নিতে পারতো। ১৯৮০ সাল থেকে এই ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। আমি মনে করি এটার জন্য ভালো একটা পলিসি দরকার।’

তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো বাজুসের মাধ্যমে একটি গোল্ড ব্যাংক বা গোল্ড একচেঞ্জ পলিসি করা হোক। আজকে পেপার-পত্রিকা খুললেই দেখা যায় স্বর্ণ চোরাচালান ও পাচার হচ্ছে। এগুলো আসলে কতটুকু সত্য। সত্যটা হয়তো আমরা আসলেই লুকিয়ে গেছি।

লুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে পরিকল্পিত কোন নির্দেশনা নাই আমাদের। তো নির্দেশনার জন্য একটি ইনস্টিটিউট দরকার। যেখানে ডেইলি দাম নির্ধারণ হবে। গোল্ড ব্যাংক দরকার, বাংলাদেশ ব্যাংকের সহায়তা দরকার। অর্থমন্ত্রণালয়ের সহায়তা দরকার। সবচেয়ে বড় কথা আমাদের প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করলে এই সেক্টরের উন্নতি করা সম্ভব নয়।’

সায়েম সোবহান আনভীর আরও বলেন, ‘এই সেক্টরের উন্নতির জন্য আমাদের জুয়েলারি ভাইদের কাছে আমি অনুরোধ করবো। আপনারা সবাই আস্তে আস্তে জুয়েলারি ফ্যাক্টরির দিকে নজর দেন। সবাই ট্রেডিং করেছেন এখন ইন্ডাস্ট্রি করার সময় এসেছে। আমরা শুধু আমদানি করবো কেন রপ্তানির দিকে যেতে হবে।

আমি যখন ভারতে গেলাম সেখানে প্রচুর বাঙালি ওয়ার্কার দেখলাম। তারা আমাকে বলল স্যার বাংলাদেশে একটা ফ্যাক্টরি করেন। যেখানে আমরা এসে কাজ করতে পারি। কারণ কেউ বিদেশে গিয়ে কাজ করতে চায় না, যদি বাংলাদেশে কাজ থাকে। আমরা আশা করবো আপনারা সবাই একটা একটা করে ইন্ডাস্ট্রি করার পরিকল্পনা করেন। আমদানির চিন্তা না করে রপ্তানি করে দেশকে সমৃদ্ধশালী করেন। আমাদের প্রধানমন্ত্রীকে শক্তিশালী করেন।’

বাজুসের সাধারণ সম্পাদক দিলিপ আগারওয়ালা বলেন, ‘বাজুসের প্রধান কার্যালয়টি ছিলো ৫০০ বর্গফুটের। আজ তার আয়তন ১০ হাজার বর্গফুট। এটা সম্ভব হয়েছে বর্তমান বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের কল্যাণে। আমাদের বিশ্বাস উনার নেতৃত্বেই বাজুস অনেকদূর এগিয়ে যাবে।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অবশেষে মুখ খুললেন হানি সিং

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

বাংলাদেশ আর্চারী টিমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

এসএমএসের মাধ্যমে মামলার তারিখ জানালে বিচারপ্রার্থীর দুর্ভোগ ও হয়রানি কমবে : আইনমন্ত্রী

বাড়লো ব্রয়লার মুরগি, ডিমের দাম

বসুন্ধরার আই ব্লকে উদ্বোধন করা হলো ‘হেরিটেজ সুইটস’ এর ২য় শাখা

বিআইডব্লিউটিএ ড্রেজিং এর মাটি দিয়ে ৫ হাজার কৃষি জমি রুপান্তর

নেত্রকোনায় বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে

২৯ মার্চ দোয়া মাহফিল, ২ এপ্রিল বিক্ষোভ হেফাজতের নতুন কর্মসূচি