300X70
শুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জেলাপ্রশাসক সম্মেলনে ডিসিদের উত্থাপিত অযৌক্তিক দাবিতে আইইবি’র প্রতিবাদ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৭, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন : জেলাপ্রশাসক সম্মেলন-২০২৩ এ ডিসিগণ কর্তৃক উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন প্রস্তুত, ডিজাইন ও তদারকি সহ প্রকল্পের আর্থিক ব্যয়ের ক্ষমতা চাওয়ার অযৌক্তিক প্রস্তাব উপস্থাপিত হওয়ায় প্রতিবাদ জানিয়েছে পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন শীবলুর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলাপ্রশাসক সম্মেলন-২০২৩ এ উন্নয়ন প্রকল্প নিয়ে ডিসিগণ কর্তৃক যে বক্তব্য উপস্থাপিত হয়েছে তা অবাস্তব ও অযৌক্তিক। এরকম দাবী উত্থাপন করে ডিসিগণ বিদ্যমান প্রকিউরমেন্ট আইন লঙ্ঘন করতে চাচ্ছেন। পিপিআর ২০০৮ এর বিধি-১২ এর আলোকে ভূমি মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ত কাজসমূহ সম্পাদনের জন্য কারিগরী দক্ষতা সম্পন্ন প্রকৌশল সংস্থা গণপূর্ত এবং এলজিইডি বাস্তবায়ন করে থাকে৷

ডিসিগণের মতামত দেখে প্রতীয়মান হয় যে, কারিগরী প্রকল্পের প্রাক্কলন প্রস্তুত, ডিজাইন, তদারকি ও গুণগতমান নিশ্চিত করার ক্ষেত্রে প্রকৌশলীদের পরিবর্তে ডিসিগণ বেশী পারদর্শী। ডিসিগণ বলেছেন ‘প্রকৌশলীদের মাধ্যমে প্রকল্পের প্রাক্কলন, ডিজাইন, মনিটরিং ও গুণগতমান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নে সমস্যা হয়’, আইইবি মনে করে, এ ধরণের মন্তব্য চরম ধৃষ্টতার শামিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিসিগণ তাদের সমন্বয় কাজ যথাযথভাবে সম্পন্ন করলে প্রকল্পসমূহ যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হবে। ডিসিগণের এই ধরনের দাবির বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ১৮ জানুয়ারির আদেশ স্থগিত করার মাধ্যমেই সমাধান হয়েছে।

ডিসিগণ কর্তৃক উত্থাপিত প্রস্তাবে প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং দেশের উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখার বিষয়ে প্রকৌশলীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

জেলা প্রশাসক সম্মেলন- ২০২৩ এ ডিসিগণ কর্তৃক উপস্থাপিত উল্লেখিত প্রস্তাব বিবেচনা না করার জন্য সরকারের নিকট আইইবি জোর দাবী জানিয়েছে। অন্যথায় দেশের উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখার লক্ষ্যে দেশের প্রকৌশলীরা একযোগে জোরালো কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য যে, গত বুধবার (২৫ জানুয়ারি) আইইবির প্রেসিডেন্ট নূরুল হুদার নেতৃত্বে বিভিন্ন প্রকৌশল সংস্থার প্রধানদের এক জরুরী সভা এবং গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আইইবির সার্ভিসেস এন্ড ওয়েলফেয়ার কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় আইইবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রকৌশল সংস্থার প্রধান সহ প্রায় শতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‍শীঘ্রই ‍‍‍‍‍রাধারমণ সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে : কে এম খালিদ

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

ফারদিন হত্যা মামলা: জামিন পেলেন বুশরা

ফুলবাড়ীতে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময়

বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়তে পারে বিধ্বংসী ঝড়

স্থানীয় সরকার বিভাগের শুদ্ধাচার পুরস্কার পেলেন তিন জন

২/৩ দিন হতে পারে হালকা বৃষ্টি, তাপমাত্রা কমবে

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বহদ্দারহাট কাঁচা বাজার উপশাখার শুভ উদ্বোধন

আদমজী ইপিজেডের বন্ধ কোম্পানির শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু করল বেপজা

ষষ্ঠবারের মতো ট্যাক্স কার্ড ও সম্মাননা পেল ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ