300X70
মঙ্গলবার , ২৬ অক্টোবর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘জ্ঞান-বিজ্ঞান নির্ভর আলোকিত সমাজই হউক আমাদের পথ চলা’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৬, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ‘জ্ঞান-বিজ্ঞান নির্ভর আলোকিত সমাজ প্রতিষ্ঠাই পথ চলা হওয়া উচিত বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোসহ সর্বত্র যদি জ্ঞান-বিজ্ঞানের আলোর ধারা অব্যাহত রাখা যায়, তাহলে দেশ সম্পদশালী হবে। অন্যথায় বাজার অর্থনীতির যে ধারা তৈরি হয়েছে, পণ্যের প্রভাব সৃষ্টি হচ্ছে- এ কারণে আমরা ক্রমাগত অর্থবিত্তের পেছনে ছুটছি, এই অসুস্থ ধারা যতবেশি চলবে, ততবেশি জ্ঞান এবং বিজ্ঞানের সমাজ বিনির্মাণের পথ রুদ্ধ হবে।’

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর ১৫তম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

জুম অ্যাপের মাধ্যমে দেশব্যাপী ইংরেজি, ব্যবস্থাপনা, দর্শন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৪৫ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিষয়ভিত্তিক এই শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানটি অনলাইনে গত ২৮ সেপ্টেম্বর শুরু হয়। ২৮ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী দিন ছিল আজ ২৬ অক্টোবর।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। সিইডিপির প্রজেক্ট শেষ হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণ চলবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফান্ডে ব্যয় সঙ্কোচন করে প্রশিক্ষণ অব্যাহত রাখা হবে, এটি বন্ধ হবে না।

আপনাদের মনে রাখতে হবে- এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জুড়ে বিস্তৃত। আপনারাও এই বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ। সময়ে সময়ে আপনাদের সৃজনশীল চিন্তা-ভাবনা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিনিময় করতে পারেন। এতে অনেক সমস্যার সমাধান হতে পারে।’

উপাচার্য আরও বলেন, ‘শিক্ষকরা শুধু ক্লাশরুমেই শিক্ষা দেবেন তা নয়, এটি আমাদের পবিত্র দায়িত্ব- যেন এই সমাজ সঠিক ধারায় পরিচালিত হয়, এই সমাজ যেন জ্ঞান-বিজ্ঞানভিত্তিক হয়, সাম্প্রদায়িকতামুক্ত হয়। আমরা চাইবো গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক চমৎকার সমাজ নির্মিত হউক, যেখানে সবাই মিলেমিশে থাকবে।

এটি নিশ্চিত করতে পারলেই আমাদের আগামী প্রজন্ম মনে রাখবে। তা না হলে তারা আমাদের দায়ী করবে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময় আমরা এই দেশ পেয়েছি। আমাদের মনে রাখতে হবে এই দেশ পেতে রক্তের ঋণ আছে। অন্য দেশের চেয়ে আমাদের পার্থক্য এই- আমাদের মানবিক হতে হবে, ধর্মনিরপেক্ষ হতে হবে, অসাম্প্রদায়িক হতে হবে। এর কোন বিকল্প নেই।’

স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, সিইডিপির প্রকল্প পরিচালক (পিডি) ড. এ. কে. এম. মুখলেছুর রহমান।

কোর্স উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও ইউজিসি অধ্যাপক ড. ফখরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. সেলিম ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো. নূরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. হাফিজা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বাউফলে ২১ মাস পরে জীবিত হলেন প্রতিবন্ধী নারী, পাবেন ভাতাও

৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ শুরু

রাতে পরিবারের ১১ সদস্যকে অজ্ঞান করে ডাকাতি

অ্যারামেক্স ঢাকার সব কর্মীর বীমা সুরক্ষা নিশ্চিত করছে গার্ডিয়ান লাইফ

সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ ৪টি সংশোধন আইনের খসড়া অনুমোদন

চুয়াডাঙ্গায় ১৩০ লিটার বাংলা মদসহ ১জন আটক

ঘূর্ণিঝড় মোখার সার্বক্ষণিকভাবে খোঁজ রেখেছেন প্রধানমন্ত্রী

আরো সেবা নিয়ে সমৃদ্ধ হলো বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ আইকন