300X70
সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জ্বালানি ও টেক্সটাইল খাতে সহযোগিতায় আগ্রহী ফিলিপাইন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: দীর্ঘ পাঁচ দশক ধরে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রয়েছে। সামনের দিনগুলোয় দেশ দুটি বিভিন্ন খাত বিশেষত জ্বালানি, টেক্সটাইল ও নার্সিংয়ে একসঙ্গে কাজ করতে চায়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেইনলেট এ তথ্য জানান। ‘দ্বিপক্ষীয় সম্পর্ক পেরিয়ে: বাংলাদেশ-ফিলিপাইন সহযোগিতার নতুন পথ উন্মোচন’ শীর্ষক কান্ট্রি লেকচারের আয়োজন।

রোববার (৩১ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘দ্বিপক্ষীয় সম্পর্ক পেরিয়ে : বাংলাদেশ-ফিলিপাইন সহযোগিতার নতুন পথ উন্মোচন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে তাগিদ দেন।

রাষ্ট্রদূত কেইংলেট বলেন, অভিন্ন মূল্যবোধ ও উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে আবদ্ধ এই দুই দেশ জ্বালানি, কৃষি ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার বিপুল সম্ভাবনা রাখে।

তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি শুধু আমাদের জনগণের জন্য সুফল বয়ে আনবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে।

রাষ্ট্রদূত প্রচলিত খাতের বাইরে গিয়ে অংশীদারিত্ব বৈচিত্র্যময় করার ওপর গুরুত্বারোপ করে উভয় দেশের সরকার ও বেসরকারি খাতকে বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনে সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন সূচনা বক্তব্যে বাংলাদেশ-ফিলিপাইনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সামুদ্রিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের ওপর জোর দেন। একই সঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিক।

বক্তৃতার পর উন্মুক্ত আলোচনায় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, গণমাধ্যম প্রতিনিধি, গবেষক এবং শিক্ষার্থীরা বাংলাদেশ-ফিলিপাইন সম্পর্ক জোরদারে মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুকে হারিয়ে সাত বছর নির্বাসিত জীবন কেটেছে ড. এমএ ওয়াজেদ মিয়ার

নতুন আইজিপি ময়নুল ইসলাম

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস

‘তুই আমার হাতেই মরবি’

করোনার সময় ছাত্রলীগের মানবিক কার্যক্রম প্রশংসনীয় : বাহাউদ্দিন নাছিম

ব্রাহ্মণবাড়িয়ায় এতিমখানায় ‘হামলা’, ৩০ ছাত্রকে পিটিয়ে আহতের অভিযোগ

পিরোজপুরে ৬শ’ পরিবারকে সহায়তা প্রদান

কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে আরেক সৎ ভাইয়ের ফাঁসি

চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, হোতা গ্রেপ্তার

সোমবার আমিনা মশিউরের মৃত্যুবার্ষিকী