300X70
বৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

টানা দ্বিতীয়বারের মতো গুগলের ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ পেলো ইমো

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৪, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : সম্প্রতি টানা দ্বিতীয়বারের মতো গুগল প্লে’তে ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’ ব্যাজ অর্জন করলো ইমো। ব্যবহারকারীদের নিরাপত্তা ও তথ্য গোপনীয়তার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে এ স্বীকৃতি পেলো প্ল্যাটফর্মটি। এই স্বীকৃতি গুগলের মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট (এমএএসএ) ফ্রেমওয়ার্কের অংশ, যা এখন অ্যাপ ডিফেন্স অ্যালায়েন্স মোবাইল প্রোফাইল সার্টিফিকেশন প্রোগ্রাম নামে পরিচিত। অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর মধ্যে নিরাপত্তা ও গোপনীয়তার স্বচ্ছতার ক্ষেত্রে উচ্চমান নির্দেশ করে এই প্রোগ্রাম। গুগলের এই নিরাপত্তা ব্যাজটি প্রমাণ করে যে, মোবাইল নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস নিশ্চিত করছে ইমো।

উল্লেখ্য, ইমো মূলধারার একমাত্র ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ যারা এই ব্যাজ অর্জন করেছে। এটি গুগল প্লে তালিকার ডেটা সেইফটি সেকশনে সুস্পষ্টভাবে দেখা যায়। এই ব্যাজ প্রমাণ করে যে, ইমো তৃতীয় একটি পক্ষের মাধ্যমে কঠোর নিরাপত্তা পর্যালোচনার মধ্য দিয়ে গেছে; যা গুগল অনুমোদিত ল্যাব পার্টনার লেভিয়াথান সিকিউরিটি গ্রুপ পরিচালনা করেছে এবং প্রোগ্রামটির প্রয়োজনীয় গোপনীয়তা ও নিরাপত্তার ক্ষেত্রে বৈশ্বিক মানদণ্ড পূরণ করেছে।

এই প্রোগ্রামে ব্যবহারকারীর তথ্য (ডেটা) সুরক্ষিত রাখা, অ্যাপের স্বচ্ছতা নিশ্চিত করা এবং গোপনীয়তা সংক্রান্ত বিষয়গুলো আরও উন্নত করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে, এই খাতের সেরা অনুশীলনগুলোর সাথে সামঞ্জস্য রেখে ইমো ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অত্যাধুনিক ও শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে। ব্যবহারকারীর ডিভাইসে সকল সংবেদনশীল তথ্য যেন নিরাপদে সংরক্ষণ করার সুযোগ থাকে সেটি নিশ্চিত করে ইমো; পাশাপাশি গোপনীয়তা নিশ্চিত করতে ইমো ব্যবহারকারীদের নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করে। এ সংক্রান্ত যেকোনো প্রযুক্তিগত সহায়তার জন্য ব্যবহারকারীরা গুগল প্লে’তে নিরাপত্তা ব্যাজের অধীনে “আরও জানুন” অপশনে ট্যাপ করতে পারেন। এটি ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড করার সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে এবং এই স্বীকৃত অ্যাপগুলোর ওপর তাদের আস্থা বাড়াতে সহায়তা করবে।

নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখতে বদ্ধপরিকর ইমো। ফলে, ইমো এর ব্যবহারকারীদের জন্য বিভিন্ন নিরাপত্তা ও গোপনীয়তা সংশ্লিষ্ট ফিচার চালু করেছে। এর মধ্যে কল ও চ্যাট চলাকালীন স্ক্রিনশট ব্লক করা, এন্ড-টু-এন্ড এনক্রিপশন, গোপনীয়তা বজায় রেখে চ্যাট (প্রাইভেসি চ্যাট), প্রাইভেসি মোড, দুই-ধাপে যাচাইকরণ এবং ম্যানেজ ডিভাইস ফিচার অন্যতম। এসব ফিচার ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং ডিজিটাল গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

ইন্টারনেট ব্যবহারকারীরা নানান ঝুঁকির সম্মুখীন হতে পারে। ফলে, অনলাইনে সুরক্ষা ও গোপনীয়তা ক্রমশ উদ্বেগের বিষয় হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে গুগলের নিরাপত্তা মূল্যায়ন প্রোগ্রামের অধীনে ইমো’র এই স্বীকৃতি এর ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ, ব্যক্তিগত ও সহজে ব্যবহারযোগ্য যোগাযোগ অভিজ্ঞতা প্রদানের প্রতি এই প্লাটফর্মের প্রতিশ্রুতির প্রতিফলন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পরিবেশের মান উন্নয়নে সকলের সহযোগিতা চাই : পরিবেশ ও বনমন্ত্রী

১১ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

সাবেক এমপি নুরুল হক হাওলাদারের ৫০তম শাহাদাৎ বার্ষিকী আগামীকাল

জাতীয় কন্যাশিশু দিবসে রাষ্ট্রপতির বাণী

জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

বাড়ছে করোনা, পুনেতে আংশিক লকডাউন

৭ দিনে নৌ পুলিশের অভিযানে ৩১০ জন আটক, নিষিদ্ধ জাল ও জেলীযুক্ত চিংড়ি জব্দ

আ.লীগ সতর্ক পাহারায় আছে, প্রয়োজনে পাহারা জোরদার করা হবে : ওবায়দুল কাদের

টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ আটক ২

আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের নিহতদের স্মরণ