বাঙলা প্রতিদিন ডেস্ক : দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ৭ দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ১৯ লক্ষ ৩৭ হাজার ৩৬০ মিটার অবৈধ জাল, ৪ হাজার ২৪ কেজি মাছ, ১১০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ৩৩২টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৯৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়।
৭ দিনব্যাপী এই অভিযানে ৩১০ জন আসামী গ্রেফতার করা হয় এবং ১৭টি মৎস্য আইন, ২টি বালুমহাল আইন, ৬টি অপমৃত্যু, ৩টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১টি খনিজ সম্পদ আইন, ৪টি বিশেষ ক্ষমতা আইন এবং ২টি হত্যা মামলাসহ মোট ৩৫টি মামলা দায়ের করা হয় এবং ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করাসহ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।


















































