300X70
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ১১, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : যুদ্ধবিরতি কার্যকর হলেও জ্বালানিসংকট থাকবে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানিসংকট মোকাবেলায় ভারত মহাসাগরের দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল এক উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ও সমাজকে হুমকির মুখে ফেলছে জ্বালানি সংকট। তাই এই সংকটময় মুহুর্তে এ অঞ্চলের দেশগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। অপরের প্রয়োজনকে উপলব্ধি করতে হবে এবং সম্মিলিত সম্পদকে স্বীকৃতি দিতে হবে।

বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার পুরো কাঠামোই নতুন করে পর্যালোচনার দাবি রাখে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটের দীর্ঘদিনের প্রচলিত ধারণাগুলো পরিবর্তিত হচ্ছে, তাই সামাজিক-অর্থনৈতিকভাবে প্রান্তিক ও পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বিশাল অংশকে কিভাবে সর্বোত্তমভাবে সুরক্ষা দেওয়া যায়, উন্নয়নমূলক অর্জনগুলো কিভাবে রক্ষা করা যায় এবং সংকটগুলো কিভাবে মোকাবেলা করা যায়, তা নিয়ে ভাবা ক্রমশই জরুরি হয়ে পড়ছে।

সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ড. খলিলুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। যার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং ডিজিটাল বাণিজ্যের সঙ্গে আরও গভীরভাবে একীভূত করা এবং একই সঙ্গে জেলা ও উপকূলীয় অঞ্চলজুড়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে শক্তিশালী করা। এতে করে স্থানীয় উদ্বোবনকে বৈশ্বিক চাহিদার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।

এ ক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ কল্যাণ, সমৃদ্ধি ও প্রবৃদ্ধির জন্য একটি টেকসই পথ তৈরিতে ভারত মহাসাগরের ভূমিকা রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময় এমন একটি সময়, যখন প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নয়নের এক গভীর চালিকাশক্তি। এই সময়ে আমাদের তরুণ ও উদ্যোক্তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের সক্ষমতা ও সুযোগগুলোকে উপলব্ধি করা এবং কাজে লাগানোই যৌক্তিক। সেই সঙ্গে একইভাবে আমাদের সব খাতে উদ্ভাবনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) নেতৃত্ব দেওয়ার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে।

এ সময় আন্তঃসীমান্ত সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে দীর্ঘদিন ধরে চলে আসা আন্তঃসীমান্ত সহযোগিতা ও সমন্বয়মূলক পদক্ষেপগুলো পুনর্বিবেচনার আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন
বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব ২০২৬’ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মানবকল্যাণে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

প্রভাসের শীঘ্রই শুরু হচ্ছে “সালার” সিনেমার শুটিং

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান ড. ইউনূসের

প্রতিটি উপজেলায় “বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি” গঠনের উদ‍্যোগ নেয়া হয়েছে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

মাইক্রোসফটের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি সই

দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই : আলী ইমাম

রাজধানীর ওয়ারীতে এক ছিনতাইকারী গ্রেফতার

দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে : বিএসএমএমইউ উপাচার্য

পরকীয়া : স্ত্রী ও চার মাসের শিশুকে হত্যা স্বামীর!

নাম্বার ওয়ান জকোভিচকে হারিয়ে সেমিতে নাদাল

নোয়াখালীতে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ৩৫