300X70
রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৬, ২০২৬ ৬:৩৭ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং নগরবাসীর জন্য তুলনামূলক কম খরচে আধুনিক গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে রাজধানীর প্রগতি সরণি অথবা নগরীর অন্য কোনো উপযোগী সড়কে পরীক্ষামূলকভাবে ট্রাম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্ভাব্যতা যাচাই শেষে পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর কার্যক্রম শুরু হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ট্রাম চালু হলে নির্দিষ্ট রুটে যাত্রী পরিবহনে বাসের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে যানজট কমানোর পাশাপাশি নগর পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।

জানা গেছে, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও যানজট নিরসনে গত ২৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ট্রাম সার্ভিস চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। ওই সভা শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে লিখিতভাবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুব শিগগিরই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করা হবে। সম্ভাব্যতা যাচাইয়ে ট্রাম পরিচালনার জন্য উপযুক্ত সড়ক, অবকাঠামোগত ব্যয়, যাত্রী চাহিদা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় এর প্রভাব মূল্যায়ন করা হবে।

সভায় উপস্থাপিত কার্যপত্রে বলা হয়েছে, ঢাকা মহানগরীর মতো অত্যন্ত জনবহুল ও ব্যস্ত নগরীর জন্য ট্রাম একটি কার্যকর ও উপযোগী গণপরিবহন হতে পারে। বিশেষ করে এমন সড়কে, যেখানে ঘন ঘন যাত্রী ওঠানামা করে এবং স্বল্প দূরত্বে অধিকসংখ্যক মানুষ যাতায়াত করে, সেখানে ট্রাম একটি বাস্তবসম্মত বিকল্প হতে পারে।

কার্যপত্রে ট্রাম সার্ভিসের বিভিন্ন সুবিধার কথাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, অন্যান্য ভারী গণপরিবহন ব্যবস্থার তুলনায় ট্রাম নির্মাণে কম ব্যয় হয়। একই ট্র্যাকে ট্রামের পাশাপাশি অন্যান্য যানবাহন চলাচলের সুযোগ থাকে। এছাড়া ট্রাম পরিচালনার জন্য তুলনামূলক কম জায়গা লাগে এবং এটি কম গতিতে নিরাপদে পরিচালনা করা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ট্রামের আরেকটি বড় সুবিধা হলো এটি একসঙ্গে বিপুলসংখ্যক যাত্রী পরিবহন করতে সক্ষম। একটি ট্রাম ৮ থেকে ১০টি ব্যক্তিগত গাড়ির সমপরিমাণ যাত্রী বহন করতে পারে। ফলে সড়কে যানবাহনের চাপ কমে এবং যানজট নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রগতি সরণিকে পরীক্ষামূলক ট্রাম পরিচালনার জন্য সম্ভাব্য রুট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই রুটে পরীক্ষামূলকভাবে ট্রাম চালুর মাধ্যমে এর কার্যকারিতা মূল্যায়ন করা হবে। সফল হলে ভবিষ্যতে রাজধানীর অন্যান্য সড়কেও ট্রাম সার্ভিস সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হতে পারে।

নগর পরিকল্পনাবিদদের মতে, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে গণপরিবহন ব্যবস্থার বহুমুখীকরণ অত্যন্ত জরুরি। বর্তমানে বাসভিত্তিক পরিবহন ব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে যানজট ও যাত্রী ভোগান্তি বেড়েছে। ট্রাম চালু হলে পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।

বিশ্বের বিভিন্ন উন্নত শহরে ট্রাম একটি জনপ্রিয় গণপরিবহন ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিবেশী ভারতেও কলকাতায় এখনও ট্রাম চলাচল করছে। উপমহাদেশে প্রথম ট্রাম চালু হয় কলকাতায় ১৮৭৩ সালে ব্রিটিশ আমলে। শুরুতে ঘোড়ায় টানা ট্রাম চালু থাকলেও পরে তা বাষ্পচালিত ইঞ্জিনে পরিচালিত হতো।

পরবর্তীতে ১৯০০ সালে কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয়, যা এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস হিসেবে ইতিহাসে স্থান পায়। একসময় কলকাতায় ৫২টি রুটে ট্রাম চলাচল করলেও সময়ের সঙ্গে রুট সংখ্যা কমে আসে। বর্তমানে সেখানে সীমিত আকারে কয়েকটি রুটে ট্রাম চলাচল অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় ট্রাম সার্ভিস চালুর আগে সড়ক ব্যবস্থাপনা, যাত্রী চাহিদা এবং অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় বিস্তারিত পরিকল্পনা প্রয়োজন। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এটি রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার যানজট নিরসনে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সম্ভাব্যতা যাচাই ও পরীক্ষামূলক কার্যক্রমের সফল বাস্তবায়নের দিকেই তাকিয়ে আছে নগরবাসী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন
বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব ২০২৬’ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
মানবকল্যাণে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া সেই লঞ্চ উদ্ধার

‘জো বাইডেনের উপদেষ্টা আরেক জালিয়াতি’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা বন্ধ করে সরকারকে সহযোগিতার আহ্বান ডিএনসিসি মেয়রের

রাজধানীর আদাবরে ২,৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া

এডিস লার্ভা: ডিএনসিসিতে ৪ লক্ষ ৭৩ হাজার টাকা জরিমানা আদায়

লাগামহীন নিত্যপণ্যের বাজারে ফিরছে না স্বস্তি

টঙ্গীতে মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্য গ্রেফতার

ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি, শেরপুরের বারোমারি সীমান্ত থেকে ২ জন আটক