300X70
সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

টি-টোয়েন্টি :‘৫৫২০’ দিন পর জিতলো টাইগাররা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৪, ২০২২ ২:২৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের প্রথম জয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ১৩ সেপ্টেম্বর ২০০৭ সাল। এরপর সময়ের হিসাবে ১৫ বছরের বেশি কেটে গেলেও জয়ের দেখা পাচ্ছিল না টাইগাররা। অবশেষে ৫৫২০ দিন পর আবারও টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে জয় পেল সাকিব বাহিনী।

বিশ্বকাপ সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে রান তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রানেই থেমে যায় নেদারল্যান্ড। ফলে ৯ রানের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে বিশ্বকাপ শুরু করলো টাইগাররা।

সোমবার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা বেশ ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। যার সুবাদে পাওয়ার প্লের পাঁচ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৩, যা চলতি বছর ওপেনিংয়ে বাংলাদেশের সর্বোচ্চও।

তবে ষষ্ঠ ওভারে বিদায় নেন সৌম্য। ফন মিকেরেনের বলে আউট হওয়ার আগে দুই বাউন্ডারিতে ১৪ রান করেন সৌম্য। পাওয়ার প্লে শেষ হওয়ার পর সাজঘরে ফেরেন শান্তও (২৫)। এরপর টানা তিন ওভারে লিটন দাস (৯), সাকিব আল হাসান (৭) ও ইয়াসির আলীর (৩) উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

মিডল অর্ডারে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান দলের হাল ধরে আরও ৪৪ রান যোগ করেন। সোহান ১৩ রানে বিদায়ের পর আফিফ ২৭ বলে সমান দুই চার ও ছক্কায় সর্বোচ্চ ৩৮ রান করেন। শেষদিকে মোসাদ্দেক হোসেনের ১২ বলে অপরাজিত ২০ রানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে বাংলাদেশ।

বোলিংয়ে নেদারল্যান্ডসের হয়ে পল ভ্যান মিকোরেন ও বাস ডি লিড ২টি করে উইকেট পান। এছাড়া টিম প্রিঙ্গেল, লোগান ভ্যান বিক, সারিজ আহমেদ ও ফ্রেড ক্লাসেন প্রত্যেকে ১টি করে উইকেট পান।

জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ইনিংসের প্রথম দুই বলেই তুলে নেন নেদারল্যান্ডের দুই উইকেট। প্রথম বলে করিডোর অফ আন্সার্টেইন্টিতে খোঁচা মেরে ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং ফেরে ইয়াসির আলী ক্যাচ নিলে। পরের বলেই বাস ডি লিডকেও উইকেটের পিছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরান দেশসেরা এই পেসার।

এরপর নেদারল্যান্ডকে চাপে রেখে রান আটকে রাখলেও উইকেট নিতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। কিন্তু সাকিব আল হাসান চতুর্থ ওভারে বোলিংয়ে এসে ওই ওভারে দুটি রানআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় বাংলাদেশ। ম্যাক্স ও’ডাউড (৮) এর পর টম কুপার কোনো বল মোকাবিলা করতে না পেরেই ‘ডায়মন্ড ডাক’ নিয়ে সাজঘরে ফেরেন।

এরপর কলিন অ্যাকারম্যান আর অধিনায়ক স্কট এডওয়ার্ডস মিলে ৪৪ রান করে জুটি দাঁড় করিয়ে ফেলেছিলেন। তাতে কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশও। তবে সেই অস্বস্তি থেকে সমর্থকদের মুক্তি দিয়েছেন সাকিব। ডাচ অধিনায়ক এডওয়ার্ডসকে (১৬) ফিরিয়েছেন তিনি। এনে দিয়েছেন বহু আকাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’টা।

পরের ওভারে আঘাত হানলেন হাসান মাহমুদও। বোল্ড করেন টিম প্রিঙ্গলকে, যিনি বলদুয়েক আগেই নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলেও বেঁচে ফিরেছিলেন। দলীয় ৬৬ রানে ৬ উইকেট খুইয়ে বসার পর বৃষ্টিতে কিছু সময় খেলা বন্ধ থাকার পর ডাচরা আবার ব্যাটিংয়ে নামলে একা হাতে ম্যাচ বের করার চেষ্টা করছিলেন অ্যাকারম্যান। তবে অপর প্রান্ত্রে লোগান ভ্যান বিক ও সারিজ আহমেদের উইকেট তুলে নেন টাইগাররা।

কিন্তু ঠিকই ফিফটি তুলে নেন অ্যাকারম্যান। এই ব্যাটার ৪৮ বলে ৬২ রান করে তাসকিনের বলে ফেরার পর বাংলাদেশ জয়ের দাঁড়প্রান্তে পৌছে যায়। ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রানে অলআউট হয় ডাচরা।

বোলিংয়ে বাংলাদেশের হয়ে ২৫ রানে ৪ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া আরেক পেসার হাসান মাহমুদ ২টি, সাকিব ও সৌম্য নেন ১টি করে উইকেট।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রাইম ব্যাংক ও ফর্টিস ডাউনটাউন রিসোর্ট লিমিটেড এন্ড সারাহ্ রিসোর্টের মধ্যে চুক্তি স্বাক্ষর

সারাদেশে ৭৪ লাখ সোয়া ২৩ হাজার মানুষ নিলেন করোনা টিকা

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত

মুন্সীগঞ্জে আলু পাহারা দিতে গিয়ে হামলায় আহত ২

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ককে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

বেপজা অর্থনৈতিক অঞ্চলের শিল্প প্লট বরাদ্দ শুরু করলো বেপজা

জোট করতে হলে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে, প্রধানমন্ত্রীকে রওশন এরশাদ

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮১২

শাহরুখের ‘জওয়ান’ কি অমিতাভ বচ্চন-কমল হাসানের সিনেমা থেকে অনুপ্রাণিত

যাত্রাবাড়ীতে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেফতার ২