300X70
মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনায় ৫ প্রশ্ন নিয়ে ধোঁয়াশা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় অনেক অস্পষ্ট শর্ত রয়েছে, যা ফিলিস্তিন ও পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারক হয়ে উঠতে পারে।

সেই পরিকল্পনায় যুদ্ধাবসানের পর গাজা উপত্যকা শাসন বা সেখানকার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ব্যাপারটিও গুরুত্ব পেয়েছে। নতুন প্রস্তাবে যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজের নাম প্রস্তাব করেছেন ট্রাম্প। পাশাপাশি হামাসকে অস্ত্র সমর্পণ করার শর্তও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

ট্রাম্পের নতুন এই পরিকল্পনাকে ঘিরে ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয়েছে আন্তর্জাতিক মহলে। পরিকল্পনাটি পর্যালোচনা করে এই ৫ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। প্রশ্নগুলো হলো—

ক) কীভাবে শাসিত হবে গাজা

ট্রাম্পের নতুন পরিকল্পনায় বলা হয়েছে, যুদ্ধের পর গাজার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অরাজনৈতিক এবং টেকক্র্যাটভিত্তিক কমিটি গঠন করা। গাজায় নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত এই কমিটিই উপত্যকার যাবতীয় বিষয় দেখভাল করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই গাজার প্রস্তাবিত অন্তবর্তী সরকারপ্রধান হিসেবে নিজের নাম এবং সরকারপ্রধানের সহযোগী হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম প্রস্তাব করেছেন। ট্রাম্প বলেছেন, তিনি ব্লেয়ার মিলে ‘বোর্ড অব পিস’ নামের একটি কমিটি বা বোর্ড গঠন করবেন এবং যুদ্ধ শেষে গাজায় নতুন যে সরকার গঠিত হবে, সেটির কর্মকর্তাদের সবাই ট্রাম্প এবং ব্লেয়ারের অনুমোদনক্রমে সরকারে প্রবেশ করবেন।

খ) ফিলিস্তিনি কর্তৃপক্ষ কি গাজার অন্তর্বর্তী সরকারে যুক্ত হবে?

ট্রাম্পের মূল লক্ষ্য ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন ফিলিস্তিনি সরকার, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ-নামেও পরিচিত— তার কাছে ক্ষমতা হস্তান্তর করা। তবে এক্ষেত্রে শর্ত হলো— পিএ-কে অবশ্যই নিজেদের অভ্যন্তরীণ সংস্কার শেষ করতে হবে এবং নিরাপদ ও কার্যকরভাবে গাজার প্রশাসন পরিচালনা করার মতো সক্ষমতা অর্জন করতে হবে। যতদিন এ দুই শর্ত পূরণ না হচ্ছে, ততদিন গাজার মূল ক্ষমতা থাকবে ‘বোর্ড অব পিস’-এর হাতে। কিন্তু কত দিনের মধ্যে এই শর্তগুলো পূরণ করতে হবে— সে সংক্রান্ত কোনো নির্দেশনা ট্রাম্পের প্রস্তাবনায় পাওয়া যায়নি।

গ) গাজা-কে কি বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে?

জাতিসংঘের প্রস্তাবিত দ্বি-রাষ্ট্র সমাধান নীতিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমের সমন্বয়ে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

কিন্তু ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবটি যেভাবে লেখা হয়েছে— তাতে মনে হওয়া খুবই স্বাভাবিক যে তিনি গাজাকে একটি স্বতন্ত্র ভূখণ্ড হিসেবে দেখতে চাইছেন। গাজা যে অখণ্ড ফিলিস্তিনের অংশ, ট্রাম্পের প্রস্তাবে তা কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে বলে মনে করছেন অনেক রাজনীতি বিশ্লেষক।

তাছাড়া ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গুরুত্ব দেওয়া হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে বলেছেন, হামাস কিংবা পিএ— কারো দ্বারাই গাজা শাসিত হবে না। সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে এ কথা বলেছেন তিনি।

ঘ) গাজার নিরাপত্তার জন্য কী পদক্ষেপ?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন পরিকল্পনায় বলেছেন, গাজার নিরাপত্তার জন্য একটি নতুন অস্থায়ী সেনাবাহিনী গঠন করা হবে। বিভিন্ন দেশের সেনাদের সমন্বয়ে গঠন করা হবে সেই বাহিনী।

তবে এই পয়েন্টটিতে স্পষ্টতার যথেষ্ট অভাব আছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। কারণ এই অস্থায়ী বাহিনী গঠনে কোন কোন দেশ সেনা পাঠাতে ইচ্ছুক কিংবা কোন কোন দেশকে সেনা পাঠানোর জন্য বিবেচনা করা হবে— এ সংক্রান্ত কোনো তথ্য বা নির্দেশনা ট্রাম্পের প্রস্তাবে নেই।

ইসরায়েল কবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে?

গাজায় শান্তি স্থাপনের একটি অপরিহার্য অংশ হলো উপত্যকা থেকে সব ইসরায়েলি সেনাদের প্রত্যাহার। ট্রাম্পের পরিকল্পনায় এ সম্পর্কে বলা হয়েছে, গাজার সার্বিক পরিস্থিতি, মাইলফলক এবং সময়সীমার ওপর নির্ভর করে সেনা প্রত্যাহারের সময় নির্ধারণ করা হবে।

কিন্তু এখানেও যথেষ্ট অস্পষ্টতা আছে। কারণ গাজার ‘সার্বিক পরিস্থিতি’ কবে নাগাদ ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়ার উপযোগী অবস্থায় পৌঁছাতে পারে, সে সংক্রান্ত কোনো তথ্য প্রস্তাবে নেই। অর্থাৎ সংক্ষেপে বললে, গাজা থেকে কবে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হতে পারে— এ সংক্রান্ত সময়সীমা এড়িয়ে গেছেন ট্রাম্প।

ফিলিস্তিন কি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবে?

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে গত ২২ ডিসেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ দপ্তরে বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনে এবং সম্মেলনের আগে ও পরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কানাডাসহ বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই সম্মেলন বয়কট করেছিল

মঙ্গলবারের সম্মেলনে ২২ সেপ্টেম্বরের সম্মেলন এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের ব্যাপারটিকে ‘বোকামিপূর্ণ’ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “আমাদের অনেক মিত্র দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা একটা বোকামিপূর্ণ পদক্ষেপ ছিল…কিন্তু আমি মনে করি যে তারা গাজায় যা ঘটছে, তা দেখতে দেখতে ক্লান্ত হয়েই এ পদক্ষেপ নিয়েছে।”

ট্রাম্পের প্রস্তাবে যদিও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে বলা হয়েছে, তবে এখানেও সেই একই সমস্যা— অস্পষ্টতা এবং ধোঁয়াশা। কোনো সময়সীমা তিনি দেননি।

প্রস্তাবে বলা হয়েছে, “যখন গাজার পুনর্গঠন ও উন্নয়ন গতিশীল হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রম বিশ্বাসযোগ্যভাবে মান অর্জনে সক্ষম হবে, তখনই ফিলিস্তিনের জনগনের স্বাধিকার ও রাষ্ট্রগঠনের ব্যাপারটি প্রাসঙ্গিক হবে এবং আমরা ফিলিস্তিনিদের আকাঙক্ষাকে স্বীকৃতি দেবো।”

সূত্র : আলজাজিরা

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাউবি’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কিত মত বিনিময় সভা

ইউপি কার্যালয়ে ভাঙচুর-আগুন : ৪৪ জনকে আসামী করে মামলা

ব্র্যাক ইউনিভার্সিটি ও সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের যৌথ উদ্যোগে গ্লোবাল ডেভেলপমেন্টে পিএইচডি প্রোগ্রামের উদ্বোধন

কমনওয়েলথে প্রথম বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান

করোনা শনাক্তের নতুন কিট আবিষ্কার করল রাশিয়া

ঠাকুরগাঁওয়ে কৃষক ও ক্রেতার মেলবন্ধনের বাজার

ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

শেখ হাসিনার নেতৃত্বের জাদুবলেই কৃষিতে বিস্ময়কর সাফল্য : কৃষিমন্ত্রী

বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে হলি আর্টিজানে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেন