300X70
বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ট্রাম্প-মোদি বৈঠকে সম্পর্ক উন্নয়নের নতুন বার্তা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৮, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: গেল বছরের মার্কিন শুল্কারোপের ঘোষণা। এরপর সম্প্রতি ওমান উপসাগরে তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনার পর দিল্লি-ওয়াশিংটনের সম্পর্ক বেশ জটিলতার দিকে মোড় নেয়। এর মধ্যে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাইড লাইনে বৈঠকে বসেন ট্রাম্প ও মোদি। আলোচনা হয় দু’দেশের সম্পর্ক নিয়ে। এছাড়া ভারত-যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বুধবার ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে সাক্ষাতের পর এটিই ছিল তাদের প্রথম বৈঠক।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক-পরবর্তী বিবৃতিতে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির লক্ষ্যে চলমান আলোচনায় যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তাতে দুই নেতা বিশেষ সন্তোষ প্রকাশ করেছেন।’

এভিয়ানে সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য চুক্তির কতটা কাছাকাছি পৌঁছেছে জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা ‘খুব কাছাকাছি’ অবস্থানে রয়েছে।

মোদিকে ‘সবচেয়ে কঠিনদের একজন’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘তিনি দেখতে খুবই সুন্দর। তাকে খুব ভদ্র মনে হয়। তিনি যেন একজন ফেরেশতা, কিন্তু বাস্তবে তিনি একজন খুনী।’

বিবৃতিতে বলা হয়, দুই নেতা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে তারা ‘যত দ্রুত সম্ভব বাণিজ্যিকভাবে অর্থবহ একটি চুক্তি’ সম্পন্ন করতে কাজ করেন।

নতুন দফার আলোচনায় অংশ নিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ভারত সফর করবেন।

ওয়াশিংটন ও নয়াদিল্লি ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বাজারে প্রবেশাধিকার ও শুল্কসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তারা একাধিক দফা আলোচনা চালিয়ে যাচ্ছে।

গত ফেব্রুয়ারিতে দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল। তবে ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর আলোচনা ধীর হয়ে যায়।

আদালতের ওই রায়ের পর ট্রাম্প প্রশাসন ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার অভিযোগ তদন্ত শুরু করে। একই সঙ্গে ১০ শতাংশ হারে সাধারণ শুল্ক আরোপ করা হয়।

ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জুনের শুরুতে বলেছিলেন, বাণিজ্য চুক্তির প্রথম ধাপের কাজ ‘প্রায় ৯৯ শতাংশ’ সম্পন্ন হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ট্রাম্পের প্রতি ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান মোদি।

গত ১০ জুন ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন।

মধ্যপ্রাচ্যের সংঘাতে দক্ষিণ এশিয়ার দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধরণের চাপ সৃষ্টি হয়। তেল ও গ্যাস পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী।

বুধবার মোদি সতর্ক করে বলেন, যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘সংকটের কারণে জ্বালানি, সার ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছে, তা দীর্ঘ সময় ধরে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ওপর প্রভাব ফেলতে থাকবে।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাণিজ্য মেলায় বিকাশ পেমেন্টে ব্যাপক সাড়া

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

বিশ্বজুড়ে করোনায় সুস্থ হয়েছে ৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৯৮২ জন

এবার ঈদ উপলক্ষে ওয়ালটন নিয়ে এলো 6A9 মডেলের স্মার্ট ফ্রিজ

গুড়িগুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশায় ঢাকা শ্রীমঙ্গল

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন সাইফা আক্তার

বড়াইগ্রামের সাংবাদিক সুলাতানুল আরিফিনের পিতার ইন্তেকাল

মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য জরুরি

ডিএমপির চার এডিসিকে বদলি

আকর্ষণীয় লয়্যালিটি ও রিওয়ার্ড প্রোগ্রাম ‘ডি-কয়েনস’চালু করলো দারাজ