300X70
সোমবার , ৮ মে ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ডিএনসিসি মেয়র’স কাপ দ্বিতীয় আসরের ভলিবল খেলার উদ্বোধন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৮, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ

ওয়ার্ড পর্যায়ে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হবে : ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন মেয়র মোঃ আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘খেলাধুলায় যুক্ত থাকি, মাদককে দূরে রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিএনসিসি মেয়র’স কাপের দ্বিতীয় আসরের খেলা শুরু হয়েছে। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি ভলিবলকে এগিয়ে নিতেই মেয়র’স কাপ টুর্নামেন্টে ভলিবল খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ভলিবলের জনপ্রিয়তা বাড়াতে ডিএনসিসির ওয়ার্ড পর্যায়ে ভলিবল খেলার আয়োজন করা হবে।’

সোমবার (০৮ মে ২০২৩) সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র’স কাপ টুর্নামেন্টের ভলিবল ইভেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র মোঃ আতিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মেয়র’স কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে দূরে রাখার জন্যই এই টুর্নামেন্ট। যুবসমাজকে ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। মাঠে এসে খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলার জন্য মাঠ প্রয়োজন। আমরা সিটি কর্পোরেশন থেকে ইতিমধ্যে অনেকগুলো মাঠ উন্নয়ন করে উন্মুক্ত করে দিয়েছি। বিভিন্ন ডেভেলপার কোম্পানিগুলো যখন নকশা প্রণয়ন করে তখন সেখানে খেলার মাঠ ও পার্ক নির্দিষ্ট করা থাকে। কিন্তু পরবর্তীতে সেই মাঠ ও পার্ক তারা নির্মাণ না করে প্লট আকারে বিক্রি করে দেয়। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা নকশা অনুযায়ী মাঠ ও পার্ক নিশ্চিত করবেন। কালশীতে ফ্লাইওভার উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রী কালশী বালু মাঠটিতে ভবন নির্মাণ না করে মাঠ করার ঘোষণা দিয়েছেন। তাৎক্ষণিক এমন সিদ্বান্ত একমাত্র ক্রীড়াপ্রেমি প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব।’

ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলায় অংশ নিতে হবে উল্লেখ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি চাই ছেলেদের সাথে সাথে আমাদের মেয়েরাও মাঠে খেলাধুলা করবে। মেয়েদের উৎসাহিত করতে মেয়র’স কাপের এবারের আসরে যুক্ত করেছি মহিলা ভলিবল ও মহিলা ক্রিকেট ইভেন্ট। যেসকল কাউন্সিলররা ছেলেদের ক্রিকেট টিমের পাশাপাশি মেয়েদের ক্রিকেট টিম গঠন করবে সেসকল কাউন্সিলরদের পুরস্কৃত করা ও আলাদা বরাদ্দ দেয়া হবে।’

মেয়র আরও বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশে ছেলে-মেয়ের কোন বৈষম্য থাকা উচিৎ নয়। বাংলাদেশের নারীরা এখন আর পিছিয়ে নেই। আমাদের মেয়েরাই সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ক্রিকেট, ফুটবলে ভালো করছে। অতএব ভলিবলেও মেয়েদের অংশগ্রহণ বাড়ানো হবে।’

মেয়র’স কাপের আগামী আসরে ব্যাডমিন্টন খেলাও অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।

প্রায় হারিয়ে যাওয়া ভলিবল খেলা এখন আবার জনপ্রিয় হয়ে উঠছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘উড়ন্ত বলের দূরন্ত খেলা ভলিবল। হারিয়ে যাওয়া ভলিবল এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ ভলিবল দল ধারাবাহিকভাবে সফলতা অর্জন করছে। ২০২৪ সালে প্যারিসে যে অলিম্পিক হতে যাচ্ছে সেটির বিচ ভলিবলের বাছাইপর্বের ভেন্যু কক্সবাজার হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন।’

উল্লেখ্য, ডিএনসিসি মেয়র’স কাপের প্রথম আসরের মতো এবারও ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত মহিলা আসনের ১৮ টি ওয়ার্ড অংশগ্রহন করছে। ভলিবল ডিসিপ্লিনের পুরুষ বিভাগে অংশগ্রহন করছে ১৮ টি দল এবং নারী বিভাগে ১৪টি দল। আজকের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে নারী বিভাগের সংরক্ষিত মহিলা ওয়ার্ড ০৬ ও ওয়ার্ড ১৭। ১৭ নং ওয়ার্ড ২-০ সেটে জয় লাভ করেছে। ধারাবাহিকভাবে পুরুষ ক্রিকেট, নারী ক্রিকেট এবং ফুটবল ডিসিপ্লিনের খেলাও দ্রুত অনুষ্ঠিত হবে।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশ্বজুড়ে করোনা শনাক্তের রেকর্ড

সংসদ নির্বাচন: মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা

শহীদ লেফটেন্যান্ট তানজিম হত্যায় জড়িত আরও ১ জন গ্রেফতার

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

পাকিস্তানকে ক্ষমা করার জন্য জাফরুল্লাহ’র দাবি বিএনপি’র অন্তর্গত বক্তব্য : তথ্যমন্ত্রী

করোনায় বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫% সারচার্জ মওকুফ হচ্ছে

অ্যামনেস্টি’র বিবৃতি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রমূলক : তথ্যমন্ত্রী

রাজধানীর আদাবর থেকে নিখোঁজ হওয়া তিন বোন যশোরে বাবার কাছে সনাক্ত

অনন্য সব ফিচারের নতুন গ্যালাক্সি এম৩২ স্মার্টফোন উন্মোচন করলো স্যামসাং