300X70
বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ডিবি পরিচয়ে অপহরণ, জনতার হাতে আটক ৪

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৩, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ

সংবাদদাতা, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভুয়া ডিবি পুলিশের ৪ সদস্যকে আটক করেছে জনতা। বুধবার রাত সাড়ে দশটার দিকে এক বেকারির ডেলিভারিম্যানকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পৌর সদরের চৌরাস্তা মোড়ে প্রাইভেট কার সহ তাদের আটক করা হয়।

জানা যায়, ময়মনসিংহের রয়েল বেকারির মালামাল দোকানে দোকানে ডেলিভারি দিয়ে রাত সাড়ে নয়টার দিকে নিজ মাহেন্দ্র যোগে শহরের উদ্দেশ্যে রওনা দেন মোক্তার হোসেন। রাত ১০টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে রামগোপালপুর বাজার পার হতেই পেছন থেকে আসা একটি প্রাইভেট কার মাহেন্দ্র নামক গাড়ির গতিরোধ করে দাঁড়ায়।

অপহৃত মোক্তার হোসেন ত্রিশাল উপজেলার বাবুপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি জানান, প্রায় ২০ বছর যাবৎ ঈশ্বরগঞ্জ এলাকায় রয়েল বেকারির বিভিন্ন মালামাল দোকানগুলোতে ডেলিভারি দেয় সে। বুধবার রাতে ময়মনসিংহ যাওয়ার পথে তার মাহেন্দ্র গাড়ির গতি রোধ করে তাকে হাতকড়া দেখিয়ে ডিবির পরিচয় দেয় ২ জন লোক। প্রাইভেট কার থেকে দুইজন নেমে তার হাতে হাতকড়া লাগিয়ে জোর করে গাড়িতে উঠায়। এসময় গাড়ির ভিতরে আরো ২ জন বসা ছিলো। প্রাইভেট কারে উঠিয়ে তাকে অনেক মারধর করা হয়। এবং তার কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকার একটি ব্যাগ নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোক্তার হোসেনকে হাতকড়া লাগিয়ে জোর পূর্বক প্রাইভেট কারে উঠানোর সময় দেখতে পায় ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহে যাওয়ার পথে এক সিএনজি চালক। ঘটনাটি দেখে ঈশ্বরগঞ্জ সিএনজি স্টেশনে ফোন দিয়ে ওই চালক জানায়, একটি সাদা প্রাইভেট কারে করে মোক্তারকে অপহরণ করে নিয়ে যাচ্ছে কিশোরগঞ্জের দিকে।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে স্থানীয় জনতা ঈশ্বরগঞ্জ চৌরাস্তা মোড়ে বিভিন্ন পন্থায় ব্যারিকেড সৃষ্টি করে প্রাইভেট কারের গতিরোধ করে। এসময় প্রাইভেট কার থেকে কেউ বের হতে না চাইলে শত শত জনতা দরজা ভেঙ্গে গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মোক্তার হোসেনকে উদ্ধার করে এবং চালকসহ চারজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ভুয়া ডিবি পুলিশ পরিচয়কারীদের থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো- ত্রিশাল উপজেলার বাবুপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে সারোয়ার (৩৫), হালুয়াঘাট উপজেলার আয়লাতলী গ্রামের খালেক ওরফে সালামের ছেলে রফিকুল ইসলাম (৩০), একই উপজেলার মোমেনপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে কামাল হোসেন (২৭) এবং প্রাইভেটকার চালক শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ্ জুয়েল (২৮)।
আহত মোক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, অপহরণের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। যেহেতু অপহরণের ঘটনাটি গৌরীপুর থানার আওতাধীন সেহেতু আটককৃতদের গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের নামে বিভিন্ন ধারায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠক ১ জুন

ভাসমান চার বেদেনি পেলো প্রধানমন্ত্রীর উপহার

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ৩৭তম সভা অনুষ্ঠিত

কুইক রেসপন্স টিম থাকবে ২৪ ঘণ্টা, নজরদারি হবে ১১০ সিসিটিভিতে

তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের উদ্ধারকারী দল

ঈশ্বরগঞ্জে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ইউনিয়ন ব্যাংকের ২১ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত

ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

ছাতকে আটকে পড়া ঢাবি শিক্ষার্থীদের সিলেট আনা হচ্ছে