300X70
মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৫’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ৫, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ

দেশের ডিজিটাল অর্থনীতিতে ভূমিকায় ১৭টি প্রতিষ্ঠানকে ভিসা’র পুরস্কার

বাঙলা প্রতিদিন ডেস্ক : বিশ্বব্যাপি ডিজিটাল লেনদেনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা, ০৪ আগস্ট রাজধানীর শেরাটন হোটেলে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অগ্রযাত্রায় সহযোগিতা ও অংশীদারিত্ব প্রদানের লক্ষ্যে এই ইভেন্ট আয়োজিত হয়েছে এবং দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে সেসময় সম্মাননা দেওয়া হয়।

‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৫’ এ দেশের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ফিনটেক, সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন, এভিয়েশন ই-কমার্স, রিটেইলসহ ৬০টিরও অধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এবং ভিসার নতুন সেবাসমূহ প্রদর্শন করেন ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব প্রোডাক্ট রামাকৃষ্ণান গোপালান।

২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন খাতে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে ভিসা ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭টি প্রতিষ্ঠানকে ৩০টি পুরস্কারে সম্মানিত করে। দেশের ডিজিটাল অর্থনীতিতে ভালো পারফর্ম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফিনটেক, মার্চেন্ট এক্সেপ্টেন্স, ই-কমার্স, ক্রস-বর্ডার পেমেন্টস, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড অপারেশনস এবং কমার্শিয়াল কার্ডস ক্যাটাগরিতে এই পুরস্কারগুলো দেওয়া হয়।

ভিসা’র ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ বলেন, “বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার এই গুরুত্বপূর্ণ সময়ে এক বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থাকতে পেরে ভিসা গর্বিত। কৌশলগত অংশীদারিত্ব ও অত্যাধুনিক পেমেন্ট সল্যুশন প্রদানের মাধ্যমে আমরা দেশের সাধারণ ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান তথা স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চাই। ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৫ উদযাপনের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে, একত্রে কাজ অব্যাহত রাখার মাধ্যমে আমরা বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও ডিজিটাল অর্থনীতির পূর্ণ সম্ভাবনা উন্মোচন করতে পারবো।”

অনুষ্ঠানে ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশে বাণিজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে ডিজিটাল প্রযুক্তির ওপর। তাই আমাদের পার্টনারদের অংশগ্রহণে একটি সহজ ও নিরাপদ ক্যাশলেস অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের এই ডিজিটাল রূপান্তরের যাত্রায় আমরা সব পার্টনারদের সাথে মিলে আরও স্থিতিশীল অর্থনৈতিক ভবিষ্যৎ গঠনে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন । অনুষ্ঠানে ভিসার বিভিন্ন পার্টনাররা অংশ নেন, যার মধ্যে ছিল; ব্যাংক, নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই), ফিনটেক, মার্চেন্ট ও প্রসেসিং প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বার্ষিক আয়োজন শুধু পুরস্কার বিতরণ বা প্রযুক্তি প্রদর্শনের লক্ষ্যে নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে দেশের ডিজিটাল সেক্টরে কীভাবে আরও অগ্রগতি আনা যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়। ভিসা ভবিষ্যতেও বাংলাদেশে নিরাপদ, সহজ ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়তে সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে একসঙ্গে কাজ করে যাবে বলে ইভেন্টে জানানো হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১ সেপ্টেম্বর থেকে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি

রাজধানীতে ১,৩৮০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও অবৈধ ঔষধসহ ১ জন গ্রেপ্তার

উত্তরা ফাইন্যান্সের ক্রেডিট রেটিং ‘এএ+’

শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম শেষ হয়নি : রওশন এরশাদ

অবশেষে সৃজিতের নায়িকা বাঁধন!

বাংলাদেশে কৃষির উন্নয়নে জার্মানি ও কানাডার আশ্বাস

বাংলাদেশে কৃষির উন্নয়নে জার্মানি ও কানাডার আশ্বাস

প্রেম ও শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী

আগামী বছর এসএসসি পরীক্ষা এগিয়ে আনা হবে

কলম্বো টেস্ট : দুই মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় লিটন

জলাবদ্ধতা ও যানজট মুক্ত কুমিল্লা গড়তে চান রিফাত