300X70
বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং এফসিডিও-এর মধ্যে সমঝোতা স্মারক সই

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ২, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

প্রথম ধাপে ডিএনসিসির পরিবহন ব্যবস্থা নিয়ে কাজ করবে সংস্থা দুটি
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং UK’s Foreign, Commonwealth and Development Office (FCDO) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রথম ধাপে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক পরিবহন ব্যবস্থা, ট্রাফিক সিগন্যাল, যানজট নিরসনে কাজ করবে সংস্থা দুটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর গুলশান নগর ভবনের সম্মেলন কক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শুরুর আগে ডিএনসিসি মেয়র ব্রিটিশ হাইকমিশনারকে সঙ্গে নিয়ে ডিএনসিসির ৬ষ্ঠ তলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে প্রদর্শিত প্রধানমন্ত্রীর ৭৭টি প্রতিকৃতি ঘুরে দেখেন।

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য একটি বিশেষ দিন। ঢাকা উত্তরে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি হওয়ায় বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে৷ আমি সবসময় চ্যালেঞ্জ হিসেবে গণ্য করি, সমস্যা হিসেবে দেখি না। বিশ্বের বিভিন্ন দেশের শহরকে আহবান জানিয়েছি একসাথে কাজ করার জন্য। পুরো বিশ্ব আজ কানেকটেড। কোন একটি দেশ ভালো না থাকলে এর প্রভাব অন্য দেশের পরে। কাউকে পিছনে রেখে (Living no one behind) এগিয়ে যাওয়া যাবে না।

তিনি বলেন, ‘যুক্তরাজ্য সরকারের সংস্থাটির সাথে ডিএনসিসি যৌথভাবে কাজ করার লক্ষ্যে প্রথমবারের মতো এই উদ্যোগ। এই সমঝোতার আলোকে দীর্ঘমেয়াদে ডিএনসিসির সাথে এফসিডিও কাজ করবে। প্রথম ধাপে পরিবহন ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে সংস্থা দুটি। ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) তাদের শহরে আধুনিক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করেছে যেটি বিশ্বে অত্যন্ত বিখ্যাত। ডিএনসিসি লন্ডন শহরের পরিবহন ব্যবস্থার (টিএফএল) জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে ঢাকা শহরে আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলবে। লন্ডন শহরে বিদ্যমান বাস ফ্রাঞ্চাইজি মডেল ও ট্রাফিক সিগন্যাল সিস্টেমের অভিজ্ঞতার আলোকে কার্যক্রম গ্রহণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা ইতিমধ্যে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে বাস রুট র‍্যাশনালাইজেশন প্রকল্পের কাজ শুরু করেছি। যুক্তরাজ্য সরকারের সংস্থাটির সাথে এই পদক্ষেপ ঢাকা শহরের যানজট কমাতে সহায়ক ভূমিকা রাখবে।’

মেয়র আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়েছে, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত যুক্তরাজ্যের এফসিডিও’র সাথে প্রথম ধাপে পরিবহন ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে ডিএনসিসি এবং দ্বিতীয় ধাপে ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে অন্যান্য বিষয় নিয়ে কাজ করবে।’

যুক্তরাজ্য সরকারের সংস্থাটির সাথে ডিএনসিসির এই চুক্তি স্বাক্ষর মাইলফলক হিসেবে আখ্যায়িত করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। আমি বিশ্বাস করি ডিএনসিসির সাথে আজকের এই সমঝোতা চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। স্থানীয় সরকার পর্যায়ে এই ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে।’

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক বলেন, ‘আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশ ও যুক্তরাজ্য তথা ঢাকা ও লন্ডন শহরের মধ্যে চমৎকার অংশীদারত্ব শুরু হলো। ঢাকা শহর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণের কেন্দ্র। ভৌগোলিকভাবে ঢাকা অনেক সম্ভাবনাময় শহর। বিপুল জনসংখ্যার এই শহরে যদিও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যানজটের কারণে পথে অনেক সময় ব্যয় হয়। আমি অত্যন্ত আনন্দিত ঢাকা শহরের যানজট নিরসনে লন্ডনের পরিবহন ব্যবস্থার জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে। এই সমঝোতার ফলে ঢাকাকে একটি স্মার্ট ও সবুজ নগর হিসেবে গড়ে তুলতে লন্ডন ও ঢাকা যৌথভাবে কাজ করবে।’

ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলমের সঞ্চালনায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন ও ডিএনসিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী

চিড়িয়াখানায় অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বরদাশত করা হবে না !

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রম আয়োজন ছিল ইয়ামাহা রাইডার্স ক্লাবের

প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে জীবনমুখী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী পলক

হিফজুল কোরআন প্রতিযোগিতায় ফের হাফেজ তাকরীমের বিশ্বজয়

ঢাকায় ব্রুনাই হালাল ফুডের আউটলেট উদ্বোধন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ : প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়

অবৈধ আইপি টিভি’র বিরুদ্ধে অভিযান : স্বাগত জানালো সম্প্রচার সাংবাদিকরা

এক সময়ের বিলাসবহুল ওয়াশিং মেশিন পণ্যটিই এখন প্রয়োজনীয় হোম অ্যাপ্লায়েন্স

মুম্বাইতে বিয়ে করতে যাচ্ছেন কাজল