300X70
বুধবার , ১ জুন ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ঢাকা দক্ষিণে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন ও এসআর এশিয়া

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আসন্ন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এসআর এশিয়া বাংলাদেশের নতুন একটি প্রকল্পে তহবিল সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন। এর উদ্দেশ্য হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি জোরদার করা।

এসআর এশিয়া-র “ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ প্লাস্টিক অ্যাসর্টমেন্ট অ্যান্ড কন্ট্রিবিউশন টুওয়ার্ডস গ্রিন ইকোনমি” (ইম্প্যাক্ট-জিই) নামক প্রকল্পে সহায়তা প্রদান করেছে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন। এই পার্টনারশিপের মূল উদ্দেশ্য হলো বায়ু, পানি ও ভূমি দূষণের মাত্রা কমানোর পাশাপাশি একটি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলা। এছাড়া, পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পরিবেশবান্ধব চাকরি বা গ্রিন জব এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যবস্থা করে, তাদের জীবনের মান উন্নত করাও এই পার্টনারশিপের লক্ষ্য।

বর্জ্য সমস্যা প্রতিরোধ ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করবে ইমপ্যাক্ট-জিই। এই প্রকল্পের প্রাথমিক সময়সীমা ১২ মাস। এর মাধ্যমে প্রথম ৬ মাসের পাইলট সময়সীমার মধ্যে ১৮০০ টন পেট সংগ্রহ ও রিসাইকেল করা হবে। পাশাপাশি, ১৩ কোটি ৭০ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করবে প্রকল্পটি।

এছাড়াও, ৩০০জন বর্জ্য সংগ্রাহক, ইমপ্যাক্ট জিই-এর জন্য এসআর এশিয়ার সাথে নিবন্ধন করেছেন। অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়ানোও তাদের পরিকল্পনার অংশ।

এসআর এশিয়ার কান্ট্রি ডিরেক্টর সুমায়া রশিদ বলেন, “চমৎকার কিছু নীতিমালা থাকার পরেও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সমস্যায় ভুগছে।

এর সমাধানের জন্য সরকারি ও বেসরকারি দুই ধরনের উদ্যোগই জরুরি। বিশেষত, বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য বেসরকারি খাতকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মান ও নীতিমালা অনুযায়ী থ্রিআর বাস্তবায়ন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনের মান উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক মডেলের মাধ্যমে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন-এসকল বিষয়ে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

এর ফলে, বেসরকারি খাতের ব্যবসার মাধ্যমে জাতি উপকৃত হবে। দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তায় কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে আসতে পারবো বলে আমরা আশাবাদী।”

দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া ম্যাডসবার্গ বলেন, “বাংলাদেশের বর্জ্য সংগ্রহ ব্যবস্থা একটি অনানুষ্ঠানিক ব্যবস্থা এবং এটি ব্যাপকভাবে স্বীকৃত নয়। প্রোগ্রামটির মাধ্যমে আমরা এই অনানুষ্ঠানিক ব্যবস্থাকে আনুষ্ঠানিক ব্যবস্থার সাথে যুক্ত করতে চাই।

পাশাপাশি, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনে স্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করাও এর লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এই প্রকল্প বর্জ্য হ্রাস করতে সাহায্য করবে এবং সমাজ ও পরিবেশের উন্নতি করবে।”

ইতোপূর্বে, ব্র্যাককে “বন্ধন” ক্যাম্পেইনে সহায়তা করেছে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন। এই ক্যাম্পেইনের লক্ষ্য ছিল ঢাকা শহরের ১৩টি নিম্ন আয়ের এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য একটি নিরাপদ জীবন ও জীবিকার মডেল গড়ে তোলা। এই প্রকল্প থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। প্রকল্পটির প্রধান উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আটটি ওয়াশ ব্লক স্থাপন করা হয়।

বিশ্বব্যাংকের “টুওয়ার্ডস আ মাল্টিসেকটোরাল অ্যাকশন প্ল্যান ফর সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের শহরাঞ্চলে বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের পরিমাণ ২০০৫ সালে ৩ কেজি থেকে ২০২০ সালে তিনগুণ বেড়ে ৯ কেজি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি সার্কুলার ইকোনমি সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ভ্যালু চেইন, পরিবেশবান্ধব দক্ষতা বা গ্রিন স্কিলস, কর্মসংস্থান ও উদ্ভাবনী পণ্য তৈরিতে সাহায্য করবে। এবং এই সার্কুলার ইকোনমি সৃষ্টিতে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করা খুবই প্রয়োজনীয়।

দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের সহায়তায় ও এসআর এশিয়ার বাস্তবায়নে এই প্রকল্প সেই লক্ষ্য পূরণের পথে এক ধাপ। এর ফলে বেসরকারি খাতের আরও অনেক প্রতিষ্ঠান এমন উদ্যোগ গ্রহণে আগ্রহী হবে বলে আশা করা যাচ্ছে।

দ্য কোকা-কোলা ফাউন্ডেশন (টিসিসিএফ):
১৯৮৪ সালে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং মানুষ ও কমিউনিটির সুস্থতা নিশ্চিত করার জন্য এ পর্যন্ত তারা বিশ্ব জুড়ে ১.২ বিলিয়ন ইউএস ডলারের বেশি বিনিয়োগ করেছে।

এসআর এশিয়া:
সোশ্যাল রেসপন্সিবিলিটি এশিয়া (এসআর এশিয়া) বাংলাদেশ হলো আন্তর্জাতিক নেটওয়ার্কিং সংস্থা এসআর এশিয়ার একটি অংশ। ২০১২ সাল থেকে টেকসই উন্নয়ন, করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর), গ্রিন প্রোডাক্টিভিটি ও অন্তর্ভুক্তিমূলক ব্যবসা নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

এপিও জাপান ও সদস্য দেশগুলোর এনপিও দ্বারা আরওসি তাইপেই-এ প্রশিক্ষক পরিচালিত প্রোগ্রামের মাধ্যমে এই প্রতিষ্ঠান গঠিত হয়। সদস্য দেশগুলোর এপিও ও এনপিও এসআর এশিয়ার কৌশলগত বা স্ট্র্যাটেজিক পার্টনার।

টেকসই ব্যবসায়িক অনুশীলনকে একীভূত করার জন্য বিভিন্ন লক্ষ্য ও কৌশল মিলিয়ে মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলোকে একটি রোডম্যাপ তৈরিতে সহায়তা করছে সোশ্যাল রেসপন্সিবিলিটি এশিয়া (এসআর এশিয়া) বাংলাদেশ।

ব্যবসার জন্য রোডম্যাপে অন্তর্ভুক্ত মূল বিষয়গুলো হলো: উৎপাদনশীলতা, সম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন, ব্যবসায়িক কার্যক্রমে সামাজিক দায়বদ্ধতা, অংশীদারদের সাথে মিলিতভাবে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ। এসআর এশিয়া সরকার, আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা, নাগরিক সমাজ সংস্থা, ব্যবসায়িক সহায়তা সংস্থা ইত্যাদির সাথে কাজ করছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জবি ভিসিসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ

একুশে বই মেলায় হাসিন জাহান-এর ‘মেয়ে তুমি তোমার মতো হও’

টিকার আওতায় আসছে ১২ বছরের শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

নোয়াখালীর ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচন স্থগিত

নোয়াখালীর ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার নির্বাচন স্থগিত

ঢাকায় সাকিব-মোস্তাফিজ

টেকনাফে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

ডেল্টাপ্ল্যান সফল করতে আরো জ্ঞানার্জন দরকার: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

দুই সপ্তাহ পর ফিরল ফেইসবুক

আবারো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১ হাজার ৪শ টাকা

বিজিবির অভিযানে ফেব্রুয়ারিতে ১৭০ কোটি ১৮ লক্ষাধিক টাকার পণ্যসামগ্রী জব্দ