300X70
শনিবার , ৩০ জুলাই ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

টগি ফান ওয়ার্ল্ডের প্রতি টিকিটে এক টাকা পাবে সুবিধাবঞ্চিত শিশুদের ফাউন্ডেশন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৩০, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক , বাঙলা প্রতিদিন : শিশু- কিশোর সহ সব বয়সের মানুষের বিনোদনের কথা মাথায় রেখে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে গড়ে তোলা হয়েছে দেশের সর্ব বৃহৎ ইনডোর থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ড । এই পার্কের বিভিন্ন গেম্স এবং রাইডের মধ্যে রয়েছে লেজার ট্যাগ, পেইন্ট বল, হলোগেট, জাইরো ভি আর, হ্যাডো-এর মতো প্রযুক্তি নির্ভর জনপ্রিয় ও রোমাঞ্চকর সব আয়োজন।

বিনোদনের পাশাপাশি ’ টগি ফান ওয়ার্ল্ড ’ এবার দেশের সুবিধাবঞ্চিতদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নিয়েছে। প্রতিটি বিক্রিত টিকেট হতে ১ টাকা করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানকে প্রদান করা হবে। বিশ্ব বন্ধু দিবসকে মাথায় রেখে এই দিনটিকে বেছে নিয়েছে টগি ফান ওয়ার্ল্ড।

রাজধানীর বসুন্ধরা সিটির ‘টগি ফান ওয়ার্ল্ডের’ টিকিট প্রতি এক টাকা অর্থ বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, বিদ্যানন্দ ও জাগো ফাউন্ডেশনকে দেওয়া হবে। শিশুদের জীবনমান উন্নয়নে এ অর্থ সহয়তা দিচ্ছে টগি ফান ওয়ার্ল্ড। শনিবার (৩০ জুলাই) টগি ফান ওয়ার্ল্ডের আয়োজনে বসুন্ধরা সিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ও জাগো ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নত করতে কাজ করে থাকে।

টগি ফান ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানায়, ১৭৬টি রাইড ও গেম আইটেম রয়েছে। এখান থেকে প্রতি টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের এক টাকা আর্থিক সহয়তা দেওয়া হবে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন, বিদ্যানন্দ ও জাগো ফাউন্ডেশনকে।

সংবাদ সম্মেলনে বসুন্ধরা সিটি শপিং মল এবং বসুন্ধরা স্পেশাল চিল্ড্রেন ফাউন্ডেশন ইনচার্জ মেজর (অব) মো. মহসিনুল করিম বলেন, বিশেষ সুবিধা সম্পন্ন শিশুদের নিয়ে বসুন্ধরা গ্রুপ কাজ করছে। আমাদের বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন স্কুলে বর্তমানে ১০৩ জন শিক্ষার্থী রয়েছে।

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সচিব এবং টগি ফান ওয়ার্ল্ডের ইনচার্জ মাসুদুর রহমান মান্না বলেন, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে। তারা যদি সুস্থ জীবন পায় তাহলে ধীরে ধীরে পুরো পরিবার সুস্থ জীবনযাত্রা পাবে। সেজন্য টগি ফান ওয়ার্ল্ডের টিকিট বিক্রি থেকে এক টাকা দেওয়া হচ্ছে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন, জাগো ও বিদ্যানন্দ ফাউন্ডেশনকে।

বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসায় করে না, সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ায় উল্লেখ করে তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান এর মহতী উদ্যোগে করোনার ভয়াবহ সময় বসুন্ধরা গ্রুপ দেশের প্রায় প্রতিটি জেলায় ত্রাণ সরবরাহ করেছে। এছাড়া নিয়মিতভাবে গৃহহীন মানুষকে বিনামূল্যে গৃহ নির্মাণ, মহিলাদের সেলাই মেশিন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে পড়াশোনা করাচ্ছে বসুন্ধরা গ্রুপ । তাই বৈষম্য কমিয়ে আনতে এই ধরণের কাজ অব্যাহত রাখবে টগি ফান ওয়ার্ল্ড।

জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভী রাখসান্দ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গুণগত শিক্ষা দিতে জাগো ফাউন্ডেশন কাজ করছে। ১৬ কোটি মানুষ যদি এক টাকা করে দেয় তাহলে ১৬ কোটি টাকা হবে। এ টাকা দিয়ে আমরা যারা স্বেচ্ছাসেবী কাজ করি তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্যে।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের বোর্ড সদস্য জামিল উদ্দিন বলেন, নারয়ণগঞ্জে মাত্র ১৫ জন নিয়ে যাত্রা শুরু করে বিদ্যানন্দ। বিদ্যানন্দ মানে বিদ্যার সঙ্গে আনন্দ। সুবিধা বঞ্চিত শিশুরা যেন এক টাকার বিনিময়ে বিদ্যা, খাদ্য পেয়ে থাকে বিদ্যানন্দের মাধ্যমে। এক টাকার বিনিময়ে আমরা নিয়ে থাকি যেন বিনামূল্যে কোনো কিছু নেবার কারণে আত্মসম্মান বিলিয়ে দেওয়া না লাগে।

এছাড়াও শনিবার দুপুরে বিনামূল্যে দেশের অন্যতম সেরা থিম পার্ক ‘টগি ফান ওয়ার্ল্ড -এর রোমাঞ্চকর সব রাইড উপভোগ করেছে সুবিধাবঞ্চিত শিশুরা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জনসেবা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার

হাতিরঝিলে অবৈধ সিএনজির অবৈধ স্ট্যান্ড, নির্বিকার ট্রাফিক বিভাগ

আজ মহান মে দিবস

জনতা ব্যাংকের সেরা গ্রাহকের সম্মাননা পেল বেক্সিমকো

পবিত্র আশুরা উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

ঠাকুরগাঁওয়ে উৎপাদিত বীজ বাজারজাত

সৌদি পৌঁছেছেন প্রায় ২৮ হাজার ৫৯৫ হজযাত্রী, মৃত্যু ২

অচিরেই বিশ্ববাজারে প্রতিযোগিতা করবে এদেশের চলচ্চিত্র :তথ্যমন্ত্রী

মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঢাকায়, কমবে তাপমাত্রা

Destinasi Alam dan Budaya yang Kaya Akan Keunikan

Destinasi Alam dan Budaya yang Kaya Akan Keunikan