300X70
শুক্রবার , ২০ মে ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

তামাকজাত দ্রব্যের প্রদর্শনী বন্ধে আইন সংশোধন চান দোকান ব্যবসায়ীরা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ২০, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’-এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার পুরোপুরি নিষিদ্ধ হলেও বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্যের প্রদর্শনী বন্ধে সুনির্দিষ্ট কোন নিষেধাজ্ঞা নেই।

আর এ সুযোগে তামাক কোম্পানীগুলো বিক্রয়কেন্দ্রে দ্রব্য প্রদর্শনীর মাধ্যমে প্রকারন্তরে দ্রব্যের প্রচার ও প্রসার ঘটাচ্ছে।

আর এজন্য বর্তমান আইনের সংশোধন চান বাংলাদেশ দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি (এসবিডব্লিউএস) এর নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির নিজ কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দের সাথে ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের এক যৌথ মতবিনিময় সভায় এ কথা বলা হয়।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি (পশ্চিম) এর সভাপতি নাসির উদ্দিন বাবুল, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি (পশ্চিম) এর সাধারণ সম্পাদক মো. আল আমিন, কদমতলী থানা দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা খান, ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান প্রমুখ।

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার রিনির সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম। মূল প্রবন্ধে তামাক কোম্পানী তামাকজাত দ্রব্য প্রদর্শনের মাধ্যমে কিভাবে তামাকের প্রতি তরুণদেরকে আকৃষ্ট করছে তা তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোঃ মোখলেছুর রহমান বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার মানুষের স্বাস্থ্য ঝুঁকি অনেক বাড়ায়। বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শন করলে শিশু ও যুবকরা আকৃষ্ট হয়। তাই বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্যের প্রদর্শন ও সিঙ্গেল স্টিক সিগারেট বা বিড়ির বিক্রি বন্ধ করা গেলে তামাকের ব্যবহার অনেকাংশেই কমে যাবে বলে আমি বিশ্বাস করি। আর এজন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করারও জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান বলেন, দেশের বিভিন্ন মার্কেটে আমরা তামাকজাত দ্রব্য প্রদর্শন ও বিক্রয় বন্ধ করার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছি। অনেক ক্ষেত্রে তা সফলও হয়েছে। আগামীতেও মার্কেটগুলোতে তামাকজাত দ্রব্য প্রদর্শন ও বিক্রয় বন্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠনে আইনী সংশোধনের মাধ্যমে বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শন ও খুচরা বিক্রয় বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজধানীতে লন্ডন প্রবাসীর বাসায় চুরি : মূলহোতাসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশের মেরিন সেক্টরের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ফিলিপাইন সবসময় সহযোগিতা করবে

ছিনতাই কমিয়ে আনতে পুলিশকে টহল বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ময়মনসিংহ হাসপাতালে ৫,৯৫৬ সিলিন্ডার অক্সিজেন দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

অবশেষে বৈঠকে বসছেন বাইডেন ও পুতিন!

”স্বাস্থ্যখাতে ৩ বছরে ৭০ হাজার জনবল নিয়োগ দেয়া হয়েছে ”

লেখনীর মাধ্যমে দেশ ও জাতিকে সঠিক পথনির্দেশ করে লেখকসমাজ : সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করল আইএসডি

দেশবিরোধী ষড়ষন্ত্রের প্রতিবাদে আটঘরিয়ায় যুবলীগের মিছিল

রৌমারী সীমান্তে ভারতীয় নাগরিক আটক