300X70
শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদন জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ঐতিহাসিক পদক্ষেপ’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৭, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন

বাঙলা প্রতিদিন ডেস্ক : ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশোধিত অধ্যাদেশটি অবিলম্বে গেজেট আকারে প্রকাশের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে তামাক ব্যবহার এখনও অন্যতম বড় জনস্বাস্থ্য সংকট। হৃদরোগ, ক্যানসার, স্ট্রোক এবং দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগসহ তামাকজনিত বিভিন্ন অসংক্রামক রোগে প্রতিবছর দেশে এক লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের অকাল মৃত্যু হয়। পাশাপাশি দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩৫ দশমিক ৩ শতাংশ এখনও তামাক ব্যবহার করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তামাক ব্যবহার ও উৎপাদনের ফলে প্রতিবছর স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা একই সময়ে তামাক খাত থেকে অর্জিত রাজস্বের তুলনায় দ্বিগুণেরও বেশি (জন হপকিন্স বিশ্ববিদ্যালয়)। এ বিপুল ক্ষতি ব্যক্তি, পরিবার ও জাতীয় অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে।

এই বাস্তবতা বিবেচনায় নিয়ে গত বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়াকে জনস্বাস্থ্য সুরক্ষায় একটি যুগান্তকারী ও ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের খসড়া অনুমোদন জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন। সংশোধিত আইন দ্রুত কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশে তামাকজনিত অসংক্রামক রোগ ও অকাল মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর ৩ নম্বর লক্ষ্য, বিশেষ করে লক্ষ্যমাত্রা ৩(ক)—অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু এক-তৃতীয়াংশ হ্রাস—অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আশা প্রকাশ করে, সরকার জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশোধিত অধ্যাদেশটি দ্রুত গেজেটভুক্ত করবে এবং তামাকমুক্ত বাংলাদেশ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

প্রসঙ্গত, অনুমোদিত সংশোধিত অধ্যাদেশে জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ই-সিগারেটসহ সব ধরনের ইমার্জিং টোব্যাকো প্রডাক্টসের ব্যবহার, উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে এবং নিকোটিন পাউচকে তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি পাবলিক প্লেস ও গণপরিবহণে সব ধরনের তামাক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, ধূমপানের জন্য নির্ধারিত স্থান রাখার বিষয়টি সরকারের নির্দেশনার ওপর নির্ভরশীল করা হয়েছে, এবং এসব স্থানের সংজ্ঞা ও পরিধি সম্প্রসারণ করা হয়েছে। এছাড়া বিক্রয়স্থলে প্রদর্শনসহ সব ধরনের তামাক বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে এবং প্যাকেটে স্বাস্থ্য সতর্কবার্তা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার বিধান যুক্ত করা হয়েছে। 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিক্সার যাত্রী নিহত, আহত ২

মুক্তিযুদ্ধ না করে সনদ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা  : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হচ্ছে : ইসি আহসান হাবিব

কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না, বিজিবিকে প্রধানমন্ত্রী

নারীর অবদানকে স্বীকৃতি দিতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

৬ শতাংশ মুনাফা বেড়েছে ওয়ান ব্যাংকের

আজ বিকেলে রাষ্ট্রপতি কাজাখ রাজধানীতে ওআইসি সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিবেন

লালন সাঁইয়ের তিরোধান দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত

একে অন্যের প্রতি দয়ালু হতে বলে ইসলাম

দক্ষিণ আফ্রিকায় গুলিবর্ষণে ৯ জন নিহত : পুলিশ