প্রতিনিধি, তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে গ্যাসবাহী লড়ির সাথে মোটর সাইকেল মুখো মুখো সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও গুরুত্বর আহত আছেন আরো ১ জন।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মহিষলুটি নামক স্থানে।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিগন ভাঙ্গুড়া থানার চন্ডিপুর পাইকপাড়া গ্রামের বাসিন্দা।
ঢাকা থেকে রাজশাহী গামী একটি গ্যাসবাহী লড়ির সাথে বনপাড়া এলাকা থেকে দিন মুজুরের কাজ শেষে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দুূর্ঘটনাটি ঘটে। ঘটনা স্থলেই ৩ জন মারা যায়। আর ১ জনকে গুরুত্বর অবস্থায় সিরাজগঞ্জ রোডে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।



































