300X70
মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দারাজ নিয়ে আসছে বড় সেল ক্যাম্পেইন ‘১১.১১’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২৫, ২০২২ ১:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) টানা পঞ্চমবারের মতো নিয়ে আসছে এর আইকনিক ১১.১১ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন আগামী ১১ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। আজ (২৪ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ১১.১১ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বছরের বৃহত্তম বিক্রয় উৎসব ১১.১১ ২০২২ নিয়ে দারাজের পক্ষ থেকে ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

দারাজের ১১.১১ ক্যাম্পেইনটি ক্রেতাদের জন্য অত্যন্ত আনন্দের। ক্যাম্পেইন চলাকালে দারাজের ফ্যানরা তাদের কেনাকাটার চাহিদা মেটাতে পারবেন; বিশেষ করে এ ক্যাম্পেইনের সময় বিভিন্ন ছাড়, সুবিধা ও অফারের মাধ্যমে তুলনামূলক কম দামে কাঙ্খিত পণ্যগুলো কিনতে পারবেন ক্রেতারা। চলতি বছর ক্রেতাদের কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে দারাজ চমৎকার সব অফার নিয়ে এসেছে। এগুলো হলো- এক্সক্লুসিভ ভাউচার, বাজেট বাই, কাউন্টডাউন ডিল, অ্যাড-টু-কার্ট গিভঅ্যাওয়ে, প্রাইস স্ল্যাশ, মেগা ভাউচার, হট ডিল, ব্র্যান্ড-ফ্রি শিপিং, ফ্ল্যাশ পাজল চ্যালেঞ্জ, শেক শেক অফার সহ আরো অনেক কিছু!

এ নিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “২০৪১ সালের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বাস্তবায়নের জন্য ই-কমার্স খাতের অপরিসীম ভূমিকা রয়েছে। তাই, এ খাতের বিকাশে আমরা প্রতিনিয়ত এ ধরনের ক্যাম্পেইন নিয়ে আসি। এ ধরনের ক্যাম্পেইনে প্রতিনিয়তই নতুন নতুন ক্রেতা সম্পৃক্ত হয়, যা এ ই-কমার্স খাতের প্রবৃদ্ধিকেই প্রতিফলিত করে।“

ক্যাম্পেইন সম্পর্কে তিনি আরও বলেন, “বছরের বৃহত্তম বিক্রয় উৎসব নিয়ে ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীদের বেশ আগ্রহ থাকে। এ সময়ে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়। টানা চার বছর ধরে আমরা এ ক্যাম্পেইনটি আয়োজন করছি। তবে, এবারের আয়োজনটি একটু ব্যতিক্রম। এ বছর আমাদের এ ক্যাম্পেইনটি ১১ দিন ধরে চলবে। এ ক্যাম্পেইনের স্পন্সর, পেমেন্ট ও ইভেন্ট পার্টনার হিসেবে যারা আছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

এ বিষয়ে দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “দারাজ মূলত টেকসই ই-কমার্স তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা স্মার্ট বাংলাদেশের যাত্রাকে ত্বরাণ্বিত করবে। ১১.১১ এখন বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সেলস ক্যাম্পেইন, তাই আমরা ব্যবসার পাশাপাশি কমপ্লায়েন্স ও সচেতনতা বৃদ্ধিতে বেশি জোর দিয়েছি। দারাজ সবসময়ই ক্রেতা ও বিক্রেতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা করার জন্য প্রয়োজনীয় সুযোগ তৈরিতে নিয়মিত কাজ করে যাচ্ছি আমরা। এছাড়াও, ডিজিটাল অন্তর্ভুক্তি তৈরিতে নিরলস কাজ করে যাছে দারাজ, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করছে। একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করতে আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।”

ক্যাম্পেইনের ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে সিঙ্গার, রিয়েলমি, শাওমি, অ্যাপেক্স, বাটা, লাক্স, ডেটল, স্টুডিও এক্স, গোদরেজ এবং লোটো। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে মোশন ভিউ, হায়ার, ইনফিনিক্স, টিপি-লিংক, ফ্যাব্রিলাইফ, রিবানা, নেসলে, ডেকো, প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পু এবং ম্যাসকুলিন। এছাড়া, সিলভার স্পন্সর হিসেবে রয়েছে ওয়াও স্কিন সায়েন্স, ওরাইমো গ্লোবাল, ঝিয়ুন, ম্যানফেয়ার, ভ্যাসলিন, স্কিন ক্যাফে, ওজেরিও, লিভিংটেক্স, ফার্নিকম, মটোরোলা, লুইসউইল এবং এস্কেমেই।

ক্যাম্পেইনে পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, ইবিএল, সিটি ব্যাংক, এইচএসবিসি, ঢাকা ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, এসইবিএল, ইউসিবি এবং ব্র্যাক ব্যাংক। ১১.১১ ক্যাম্পেইনের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে জায়নাক্স হেলথ, টগি ফান ওয়ার্ল্ড, ল্যাভিশ বুটিক, প্রিভে বাই নাহিলা, স্প্লেনডর বাই আনিকা, লাক্স স্যালন, লিয়া’স বিউটি বক্স, স্কিন অ্যান্ড স্ক্যাল্প, তিশা’স বিউটি হাব, স্টুডিও অমব্রে, পালস হেলথকেয়ার, পাউডার রুম বাই এশা এবং গ্ল্যামফ্রিক বাই ফারিন। ক্যাম্পেইনের অ্যাফিলিয়েট পার্টনার হিসেবে রয়েছে গ্রামীনফোন মাই জিপি অ্যাপ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিনীর মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রী শোক

টেকনাফে ২ হাজার ৫’শ পিস ইয়াবাসহ পাচারকারী আটক

স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে : বাণিজ্য উপদেষ্টা

দেশে ‘ফগ অ্যালার্ট’ জারি, এই সতর্কতার অর্থ কী?

পরিবেশ বান্ধব এএসি ব্লক এবং আধুনিক-টেকসই নির্মাণে বাংলাদেশের পথপ্রদর্শক নেক্সটব্লক অটোক্লেভড

ভ্রমণপ্রেমীদের সাথে দেখা করার সুযোগ করে দিল শেয়ারট্রিপ

প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী ও ভূমিমন্ত্রীর শোক

র‌্যাব-১০ এর পৃথক অভিযান: ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ ১০ জন গ্রেফতার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

আফজাল হোসেনের শরীরে এখনও যুদ্ধের ক্ষত