300X70
রবিবার , ১৩ নভেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দিওয়ালির রঙে সাজল বসুন্ধরা কনভেনশন সিটি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৩, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শনিবার সন্ধ্যা। বসুন্ধরা আবাসিক এলাকা-সংলগ্ন ৩০০ ফিটের রাস্তায় বিনোদনপিপাসুদের উপচে পড়া ভিড়। সেই ভিড় মিশেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে। সুরের মূর্ছনা, নৃত্যের ছন্দময় মুদ্রার সঙ্গে বাহারি রঙের বৈচিত্র্যময় সাজে শিল্পের পসরা সাজিয়ে বসেছিলেন ভারতীয় শিল্পীরা। শিশুশিল্পী থেকে শুরু করে সব শ্রেণির শিল্পীর শৈল্পিক পরিবেশনায় উচ্ছ্বাসের ঢল নেমেছিল আইসিসিবির এক্সপো জোনে। বলিউড সিনেমার হার্টবিট তোলা গান আর নাচের পাশাপাশি ভারতীয় শাস্ত্রীয় নাচ আর সংগীতের ব্যাকরণগত শুদ্ধতায় মুগ্ধতার চাদরে ঢাকা ছিল এক্সপো জোন।

ভারতীয় শিল্পীদের হৃদয় হরণ করা নান্দনিক পরিবেশনায় উন্মাদনা সৃষ্টি হয়েছিল এ দেশের নৃত্য ও সংগীত সমঝদারদের মাঝে। পরিবেশনার প্রতিটি ফ্রেমে মুগ্ধতা ছড়িয়েছিলেন ভারতীয় শিল্পীরা।

এমন দৃশ্যকল্পই চিত্রিত ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএবিডি) আয়োজিত দিওয়ালি ফেস্ট, ২০২২-এর বর্ণাঢ্য আসরে। সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উদ্যাপনে হেমন্তের সন্ধ্যায় শুরু হয়ে এ আয়োজন চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
ছুটির দিনের সন্ধ্যায় শিল্পের এ আসরে প্রধান অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি অনুষ্ঠান মঞ্চের সামনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বক্তৃতা করেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অজয় আগল প্রমুখ। উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনারের স্ত্রী মনু ভার্মা ও বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি ও আমার স্ত্রীর জন্য আজকের এ অনুষ্ঠান খুবই বড় একটি সুযোগ। কারণ আমরা এখানে সবার সঙ্গে মিলিত হতে পেরেছি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে এটিই প্রথম উৎসব আয়োজন। এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের পারস্পরিক মিলিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা আমাদের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। এমন সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ।’

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এ দেশে ভারতীয় সংস্কৃতি প্রসারে বিশেষ ভূমিকা রেখে চলেছে উল্লেখ করে হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, ‘ভারতীয় হাইকমিশনের কাজ আরও গতিশীল করতে পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য আমি ভারতীয় কমিউনিটির এই আয়োজনকে উৎসাহিত করতে চাই। আপনারা সবাই এখানে ভারতকে প্রতিনিধিত্ব করছেন। আপনাদের যে কোনো প্রয়োজনে অবশ্যই হাইকমিশন সহযোগিতা করবে। আপনাদের জন্য হাইকমিশনের দরজা সব সময় খোলা। আপনারা ভারতীয় হাইকমিশনকে নিজের ঘর মনে করবেন।’ বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের এক ছাতার নিচে মিলিত হওয়ার জন্য আইএবিডি কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, ‘বাংলাদেশে দিওয়ালির এমন আয়োজন সত্যি চমকপ্রদ। এমন একটি আয়োজনে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আশা করব, এ আয়োজন আপনাদের সবার হৃদয়ে আনন্দ-খুশির উচ্ছলতা বয়ে আনবে।’

আয়োজক সংগঠনের সভাপতি অজয় আগল বলেন, ‘এ উৎসব সুখ ও সমৃদ্ধির প্রতীক। শহরের অলিগলি সেজে ওঠে আলোর মালায়। রকমারি আলো, প্রদীপ, মোমের আলোর রোশনাইতে চারদিকের অন্ধকার ঘুচে যায়। প্রার্থনা করি, এ দীপাবলিতে আপনাদের জীবনের সব প্রতিবন্ধকতা কেটে যাক। শুভারম্ভ হোক আপনাদের সবার জীবনে।’

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্ত। মিলনায়তনে সুরের মূর্ছনা ছড়িয়ে দর্শক-শ্রোতাদের আপ্লুত করেন ভারতীয় এই মিউজিক সেনসেশন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ঘাসফু’র ব্যবস্থাপনায় কম্বল ও পেট্রোলিয়াম জেলি বিতরণ

যেভাবে করবেন করোনার টিকা নিতে অ্যাপে নিবন্ধন 

মহেশপুরে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহের গফরগাঁওয়ে কেঁচো সার উৎপাদনে আবুল হাসেমের সাফল্য

স্যামসাংয়ের এ৫০ সিরিজের পর আসলো গ্যালাক্সি এ৫৩

এবিসি-কে মার্কেন্টাইল ব্যাংকের ফাউন্ডেশনের অনুদান

রমনার ওসির বিরুদ্ধে অনুসন্ধান তিন মাসে শেষ করতে নির্দেশ

ঘরের স্বপ্ন পুরণ হলো আমেনা বেগমের

এবার ভোট দিয়েই জিততে হবে, দুইনম্বরি কোনো পদ্ধতি নেই: ইসি সানাউল্লাহ