300X70
বৃহস্পতিবার , ২ জুন ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দীনেশচন্দ্র বিশ্বে বাঙালিকে গৌরবান্বিত করেছেন : মোস্তাফা জব্বার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, দীনেশচন্দ্র সেন বাংলার প্রাচীন লোক সাহিত‌্যকে বিশ্ব দরবারে তুলে ধরে বাঙালিকে গৌরবান্বিত করেছেন।

তিনি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির ইতিহাস বিশ্ব সাহিত‌্যে স্থান করে দিয়ে বাঙালির মেধা, সৃজনশীলতা ও শৌয‌্য-বীর্যকে চিনিয়েছেন । আমরা এই দেশের মানুষ দীনেশচন্দ্রের উত্তরাধিকারী হিসেবে ধন‌‌্য।

তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মাধ‌্যমে মৈমনসিংহ গীতিকা পুণ:প্রকাশ করে আমরা বাঙালির অমূল‌্য সম্পদ রক্ষা করেছি। দীনেশচন্দ্রের পূর্ববাংলা গীতিকা সংগ্রহ করেছি। আগামী বই মেলার আগে পূর্ববাংলা গীতিকার বাংলাদেশ সংস্করণ প্রকাশ করা হবে বলে দৃঢ় প্রত‌্যাশা ব‌্যক্ত করেন মন্ত্রী।

মন্ত্রী গতকাল বুধবার সন্ধ‌্যায় ঢাকায় জাতীয় শিক্ষা ব‌্যবস্থা্পনা একাডেমি মিলনায়তনে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্স ইনস্টিটিউট, ভারত আয়োজিত ‘শতবর্ষের পথে মৈমনসিংহ গীতিকা‘র দীনেশ –রবীন্দ্র চিঠিপত্র সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে তাকে দেয়া সম্মাননার জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, সংসদ সদস‌্য অ‌্যারোমা দত্ত, বাংলা একাডেমীর মহাপরিচালক কবি নুরুল হুদা, কথা সাহিত‌্যিক সেলিনা হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ‌্যালয়ের সাবেক অধ‌্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া এবং নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহকে সম্মাননা প্রদান করা হয়। দীনেশচন্দ্রের প্রপৌত্রী ও আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্স ইনস্টিটিউট, ভারত-এর সাধারণ সম্পাদক দেবকন‌্যা সেন সম্মাননা হস্তান্তর করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সম্মাননা গ্রহণের পর তার প্রতিক্রিয়ায় দীনেশচন্দ্র সম্মাননাকে বাঙালির সম্মাননা আখ‌্যায়িত করে বলেন, ‘‘আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্স ইনস্টিটিউট, ভারত-আমাকে সম্মাননা প্রদান করে ধন‌্য করেছে। আপনাদের দেওয়া এই সম্মাননা আমাদের তো বটেই বাংলাদেশকে সম্মানিত করেছে। গভীর কৃতজ্ঞতার সাথে এই সম্মাননা আমি গ্রহণ করছি। এই সম্মাননার প্রদানের জন‌্য আমার সরকার এবং ব‌্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি ।” বাংলা ভাষাকে ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তরের উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার বলেন, বাংলার লোকায়ত সাহিত্য, পুঁথি নিয়ে যে গবেষণার রাস্তা তিনি দেখিয়ে গিয়েছিলেন, তা আজও বহু গবেষককে প্রেরণা যোগায়। গ্রামের পিছিয়ে থাকা নিরক্ষর মানুষদের ভেতরেও সাহিত্যের যে ধারা বয়ে যাচ্ছে, তার সঙ্গে বাংলার মূল ধারার সাহিত্যের পরিচয় ঘটান তিনি। এর ফলে বাংলার একটা বড়ো সাহিত‌্য ধারা আমাদের সামনে চলে এল । বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি জনাব মোস্তাফা জব্বার গারো পাহাড়ের পাদদেশে দুর্গম হাওর অঞ্চলের প্রাচীন লোকগাঁথা সংগ্রহে দীনেশচন্দ্র সেনের অবদান তুলে ধরেন। তিনি বলেন, বাংলা ভাষার ইতিহাস, সাহিত্যের একটা অচেনা কিন্তু গুরুত্বপূর্ণ দিক বাঙালিকে চিনিয়েছেন দীনেশচন্দ্র সেন। দুর্গম হাওর এলাকা থেকে দীনেশ সেন যে কঠোর পরিশ্রম করে পুঁথি-পালাগুলো সংগ্রহ করেন মন্ত্রী তার জন‌্য তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত গুণীজন ছাড়াও জাতীয় শিক্ষা ব‌্যবস্থা্পনা একাডেমি‘র মহাপরিচালক মো: নিজামুল করিম, বিশিষ্ট সমাজ উন্নয়নকর্মী এইচ এম নোমান এবং দীনেশচন্দ্র সেনেন প্রপৌত্রী দেবকন‌্যা সেন বক্তৃতা করেন।

জনাব নোমান ডিজিটাল প্রযুক্তিতে বাংলাভাষা উদ্ভাবনে অবদানের জন‌্য বিজয় সফটওয়‌্যারের জনক জনাব মোস্তাফা জব্বারকে ‘বিজয় বন্ধু’ উপাধীতে আখ‌্যায়িত করেন। কবি নূরূল হুদাসহ মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব‌্যক্তিবর্গ এবং হল ভর্তি দর্শকরা করতালি দিয়ে বিজয় বন্ধু জনাব মোস্তাফা জব্বারকে স্বাগত জানান। মন্ত্রী এসময় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মিরের বাজারে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

অভাব ও দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেঃ জিএম কাদের

বাড়লো ব্রয়লার মুরগি, ডিমের দাম

ভবিষ্যৎ প্রজন্মের জন্য লালনের গান ধরে রাখতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

ড. আকবর আলি খানের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

মিঠাপুকুরে বিজিএস চাকুরীদাতা সমাবেশ ও সনদপত্র বিতরণ

রসালো লিচুর দামে কৃষকের মুখে হাসির ঝিলিক

আগস্ট জুড়ে জাতীয় শোক দিবস পালন করবে ব্র্যাক ব্যাংক

সংবিধানের আলোকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা :মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী