300X70
মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দেশের খাদ্য নিরাপত্তায় বোরো মৌসুমের গুরুত্ব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৩, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ

ইমদাদ ইসলাম :
বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যার প্রধান খাদ্য ভাত। ভাত বাংলাদেশের ও ভারতে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাদ্য। ভারতীয় উপমহাদেশ ছাড়াও চিন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে ভাত খাওয়ার প্রচলন রয়েছে। তবে স্থান ভেদে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাত খাওয়ার প্রচলন আছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ঝরঝরে ভাত খাওয়া হয়। কিন্তু চিন, জাপান ও কোরিয়ায় আঠালো ভাতের খাবারের প্রচলন রয়েছে। এ সব দেশে সাধারণত বেশিরভাগ অন্যান্য খাবারের সাথে আঠালো ভাত খাওয়া হয়। বাংলাদেশে মাথাপিছু দৈনিক চালের চাহিদা বিবেচনায় বছরে চালের প্রয়োজন হয় কম-বেশি তিন কোটি এগারো লাখ টন। চালের হিউম্যান কনজাম্পশন ছাড়াও নন-হিউমান কনজাম্পশনে ১৫ থেকে ২০ শতাংশ চাল ব্যয় হয়। নন-হিউমান কনজাম্পশন হিসেবে বিভিন্ন পোলট্রি ফিড, বীজসহ অন্যান্য প্রয়োজনেও চাল ব্যবহার হয়। বিভিন্ন পোলট্রি ফিড, বীজ ও অন্যান্য অপচয় হিসেবে আরও ১৫ শতাংশ যোগ করে মোট চাহিদা দাঁড়ায় কম-বেশি ৩ কোটি ৫৭ লাখ মেট্রিক টন।
বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী ও চালের ভোক্তাদেশ। চাল উৎপাদনে শীর্ষ দুই অবস্থানে আছে যথাক্রমে চীন ও ভারত। দেশে উৎপাদনের সময়ের উপর নির্ভর করে আউশ,আমন ও বোরো ধানের প্রধান তিনটি আবাদ করা হয়। বোরোর মৌসুম শুরু হয় আমনের মৌসুম শেষ হওয়ার পরে। বোরো ধান এখন দেশের প্রধান ধানের মৌসুম। বোরো মৌসুমে মোট জাতীয় উৎপাদনের ৬০ শতাংশ ধান উৎপাদিত হয়। যদিও ব্যাপকভিত্তিতে বোরো ধানের আবাদ বেশি দিনের নয়। সেচ প্রযুক্তি সম্প্রসারণের আগের জামানায় ধানের প্রধান মৌসুম ছিল আমন ও আউশ। উন্নত সেচ ব্যবস্থাপনার সম্প্রসারণ, উচ্চফলনশীল জাত উদ্ভাবন ও প্রযুক্তি সম্প্রসারণের ফলে আউশ ধানের আবাদ কমতে থাকে এবং অব্যাহতভাবে বাড়তে থাকে সেচনির্ভর বোরো ধানের। একথা অনস্বীকার্য বোরোর ওপর ভিত্তি করেই দেশে খাদ্য নিরাপত্তার ভিত্তি রচিত হয়েছে। এ বছর প্রায় ৫০ দশমিক ৪৫ লাখ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ কোটি ২৬ লাখ টন। গত বছর বোরো উৎপাদন হয়েছিলো ২কোটি ১০ লাখ টন। বোরো ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয় হাওড় অঞ্চলে। এবার বোরোর ফলন খুব ভালো হয়েছে । আবহাওয়া সামগ্রিকভাবে অনুকূলে থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই ঘরে তুলতে পারছে। দেশের মোট ধানের চাহিদার দশ শতাংশ আসে হাওর অঞ্চল থেকে। হাওড় অঞ্চলে বছরে একটি মাত্র ফসল হয়,আর তা হলো বোরো ধান।
বাংলাদেশে আউশ, আমন এবং বোরো এই তিন মৌসুমে ধান চাষ করা হয়। আউশ অনেকাংশে কম হয়, সারা দেশে ১০ লাখ হেক্টর জমিতে ৪০ লাখ টনের মতো আউশ ধান উৎপাদন হয়। এ বছর বোরো ফলনের লক্ষ্যমাত্রা হেক্টরপ্রতি ৪ দশমিক ৪৬ টন নির্ধারণ করা হয়েছে।তবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বোরো ধানের গড় ফলন হেক্টর প্রতি এক থেকে দুই টন পর্যন্ত বাড়ানো সম্ভব, যা জাতীয় উৎপাদনে বিশাল ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে আবাদযোগ্য জমি ৩০টি বিভিন্ন কৃষি পরিবেশ অঞ্চলে বিভক্ত। ধান এমন একটা ফসল যা দেশের প্রায় সকল পরিবেশ অঞ্চলে চাষাবাদ করা গেলেও কৃষি পরিবেশ অঞ্চলভেদে এর অভিযোজনশীলতায় কিছুটা তারতম্য রয়েছে। মাঠপর্যায়ে কৃষকরা অনেক সময় এলাকাভিত্তিক সঠিক জাত নির্ধারণ করতে পারেন না। অর্থাৎ কোনো জমিতে কোন জাতের ধান ভালো হবে , তা না জানার কারণে সেখানে কৃষকরা সঠিক জাত নির্বাচন করতে ব্যর্থ হন। ফলে কৃষক কাঙ্ক্ষিত পরিমাণ ফসল থেকে বঞ্চিত হন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। এ পর্যন্ত ১১৫টি জাত উদ্ভাবন করা হয়েছে। এতে আগের চেয়ে ফলন ও উৎপাদন অনেক বেড়েছে।
প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বাংলাদেশে ফসলের বৈচিত্র্যও বেড়ে চলেছে। বোরো মৌসুমে মাঠভরা বোরো ধান দেখা গেলেও জলবায়ু পরিবর্তন, সেচের পানির সংকট ও আন্তফসল প্রতিযোগিতার ফলে আস্তে আস্তে বাধাগ্রস্ত হচ্ছে বোরো চাষ। তবে হাওড় অঞ্চলে সেচের সমস্যা নেই বললেই চলে। বোরো ধানের ফলন বেশি হলেও উৎপাদন খরচও বেশি। প্রতি হেক্টর জমিতে সেচ বাবদ ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। হেক্টর প্রতি নিট মুনাফা অন্যান্য ফসলের চেয়ে অনেক কম। বাংলাদেশে ছয়টি জলবায়ু হটস্পটে বোরো ধানের আবাদ বিঘ্নিত হচ্ছে। হাওরাঞ্চলে বোরো ধানের আবাদ বিঘ্নিত হচ্ছে। উপকূলীয় অঞ্চল বোরো চাষের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। লবণাক্ততার অব্যাহত বৃদ্ধি ও স্বাদুপানির সংকটে এখানে বোরোর আবাদ সংকটের মুখে। বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির সংকটে বোরো চাষ বিঘ্নিত হয়। খরাপ্রবণ উত্তরাঞ্চল বোরোর বিকল্প হিসেবে পানিসাশ্রয়ী বিকল্প ফসলের দিকে ঝুঁকছে কৃষক।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ইতিমধ্যে রাইস ভিশন ২০৫০ প্রণয়ন করেছে; যাতে ২০৩০, ২০৪১ এবং ২০৫০ সালে ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে চালের উৎপাদন প্রক্ষেপণ করা হয়েছে এবং তা অর্জনে ব্রি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। ব্রি-এর পলিসি গবেষণার প্রজেকশন অনুযায়ী, ২০৩০ সালে বাংলাদেশে ৪ কোটি ৬৯ লাখ টন, ২০৪১ সালে ৫ কোটি ৪১ লাখ টন এবং ২০৫০ সালে ৬ কোটি ৯ লাখ টন চালের প্রয়োজন হবে। ব্রি-এর হিসেব অনুযায়ী , ২০৩০ সালে ৪২ লাখ টন, ২০৪০ সালে ৫৩ লাখ টন এবং ২০৫০ সালে ৬৫ লাখ টন চালে উদ্বৃত্ত থাকবে।
সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ১৭ লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে । এরমধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকে প্রাইস সাপোর্ট দেওয়ার জন্য গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বৃদ্ধি করে ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা কেজি দরে কেনা হচ্ছে। ২৪ এপ্রিল থেকে সারাদেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু হয়েছে এবং এ সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে । বর্তমানে দেশের খাদ্য পরিস্থিতি সন্তোষজনক। খাদ্য মজুদ আছে কম-বেশি ১৫ লাখ মেট্রিক টন। যা গত বছরের চেয়ে ৩ লাখ মেট্রিক টনের মতো বেশি। অন্তর্বর্তীকালীন সরকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী দামে খাদ্য নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরে খাদ্য ভর্তুকিতে বরাদ্দ বাড়িয়ে ৯ হাজার ৫শত কোটি টাকা নির্ধারণ করেছে। চলতি অর্থবছরে এখাতে বরাদ্দ ছিলো ৮ হাজার ৫৯ কোটি টাকা। সরকার ওএমএস এবং টিসিবি মাধ্যমে খাদ্য বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করেছে। আগামী অর্থবছরে এসব কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে ৫৫ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি পরিবারকে মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে। বর্তমানে এ কার্যক্রম বছরে পাঁচ মাস চালু আছে,আগামী অর্থবছর থেকে পাঁচ মাসের স্থলে ছয় মাস চালু থাকবে।
বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রায় দ্বিগুণেরও বেশি হারে ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ । দেশে সবচেয়ে বেশি বোরো উৎপাদন হয় ময়মনসিংহ জেলায়,আমন দিনাজপুরে এবং আউশ ধান কুমিল্লায়। জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মহার কমলেও ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ২০ কোটি ৪০ লাখ। ২০৫৭ সালে জনসংখ্যা হবে ২০ কোটি ৭০ লাখ। বর্তমানে যে হারে জনসংখ্যা বাড়ছে তা আরও ৩৪ বছর অব্যাহত থাকবে। দেশের ফলে কৃষিজমি চলে যাচ্ছে অকৃষি খাতে। প্রতিনিয়তই কৃষি জমি কমছে। অধিক হারে ধান উৎপাদনের ফলে এক ধরনের সমন্বয় সম্ভব হলেও দীর্ঘদিন এটা সম্ভব হবে না। তাই পরিকল্পিতভাবে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের সচেষ্ট হতে হবে।
লেখক: জনসংযোগ কর্মকর্তা, খাদ্য মন্ত্রণালয় -পিআইডি ফিচার

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে আজ

ন্যায্যতা ও কমপ্লায়েন্সের ভিত্তিতে জুয়ায় ‌জড়িত অ্যাকাউন্ট ব্লক করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

তারুণ্যের উৎসবের মিডিয়া লঞ্চিং রোববার

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

অস্ত্র কেনা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে সম্পর্ক চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

হাতিয়াতে ট্রলার ডুবি, নিহত ১

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রাজুয়েশন অনুষ্ঠান’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

দুর্ণীতিবাজ ও টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : মুজিবুল হক চুন্নু

ছেলের বাবা হলেন সাকিব আল হাসান