300X70
রবিবার , ১০ জানুয়ারি ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

দোকান বরাদ্দ নিয়ে এবার তাপস-খোকন মুখোমুখি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১০, ২০২১ ১:২৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দোকান বরাদ্দ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকন। তাপসের নেতৃত্বাধীন বর্তমান করপোরেশন বলছে, সাঈদ খোকন অবৈধভাবে দোকান বরাদ্দ দিয়েছেন। অন্যদিকে, সাঈদ খোকন বলছেন, নিয়ম মেনেই সব করা হয়েছে। তাপস তাকে হয়রানি করার জন্য এসব করছেন।

গত ৮ ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান অপসারণে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি। জানা যায়, ওই মার্কেটে ৯১১টি নকশা-বহির্ভূত দোকান রয়েছে। অভিযান শুরুর দিন কয়েক দফায় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়। পরে ২৯ ডিসেম্বর রাজধানীর ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ দোকানের বৈধতা দেয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন এই মামলা করেন। এ বিষয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করছে পিবিআই।

এদিকে ফুলবাড়িয়া মার্কেটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘অবৈধ’ দোকান উচ্ছেদের বিরোধিতা করে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের গতকালের (শনিবার) এক কর্মসূচিতে সংহতি জানিয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন। সুপ্রিম কোর্টের সামনে কদম ফোয়ারার সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে তিনি ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের সমালোচনাও করেন। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের উদ্যোগে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে এই মানববন্ধন হয়।

নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে গত ডিসেম্বর মাসে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ অভিযান চালায় ডিএসসিসি। গত কয়েক বছরে সেখানে নকশাবহির্ভূতভাবে ৯১১টি দোকান তৈরি করা হয়েছিল বলে ডিএসসিসির পক্ষ থেকে বলা হচ্ছে, যখন মেয়র ছিলেন সাঈদ খোকন। উচ্ছেদ অভিযানের পর সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা নেওয়ার অভিযোগে ব্যবসায়ীদের মধ্য থেকে মামলাও হয়েছে।

তার কয়েক দিনের মাথায় গতকাল মানববন্ধনে যোগ দিয়ে সাঈদ খোকন বলেন, ফুলবাড়িয়া মার্কেটে ‘বৈধ’ দোকান ‘অবৈধভাবে’ উচ্ছেদ করা হয়েছে। লিখিত বক্তব্যে সাঈদ খোকন বলেন, ‘দক্ষিণ সিটির বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। মেয়র তাপস দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলব, রাঘব-বোয়ালদের মুখে চুনোপুঁটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত হতে হবে। তারপর চুনোপুঁটির দিকে দৃষ্টি দিতে হবে।’

বর্তমান মেয়র তাপসের দুর্নীতির কথা উল্লেখ করে সাবেক মেয়র বলেন, ‘ফজলে নূর তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছেন এবং এই শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করেছেন এবং করছেন। অপরদিকে অর্থের অভাবে দক্ষিণ সিটি করপোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। এ ধরনের কর্মকাÐের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি করপোরেশন আইন ২০০৯ ২য় ভাগের ২য় অধ্যায়ের অনুচ্ছেদ ৯ (২) (জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’

সাঈদ খোকন কমসংস্থান সৃষ্টির লক্ষ্যে এসব দোকানের বৈধতা দিয়েছিলেন জানিয়ে বলেন, ‘ফুলবাড়িয়াসহ গুলিস্তান এলাকার বিভিন্ন দোকানদারদের বৈধতা দিয়ে ব্যবসা পরিচালনা করার সুযোগ করে দেওয়াই ছিল আমার লক্ষ্য। ফুলবাড়িয়া মার্কেটে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে আমি আগেও বলেছি, এটা সম্পূর্ণভাবে অবৈধ। কারণ আদালত কর্তৃক নির্দেশিত হয়ে, ব্যবসায়ীদের বৈধকরণের আবেদন নিষ্পত্তির লক্ষ্যে আমরা করপোরেশনের বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে আলোচিত মার্কেটগুলোর নকশা সংশোধন, বকেয়া ভাড়া আদায়সাপেক্ষে বৈধ ব্যবসা পরিচালনার অনুমতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি। বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ নকশা সংশোধন করে এবং রাজস্ব বিভাগ সাত-আট বছরের বকেয়া ভাড়া আদায় করে ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা পরিচালনা করার অনুমতি প্রদান করে।’

উচ্ছেদকে অবৈধ উল্লেখ করে ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘বিনা নোটিশে বুলডোজার দিয়ে হাজার হাজার বৈধ দোকান গুঁড়িয়ে দেওয়ায় তাদের স্বপ্ন পথে বসে গেল। বর্তমান একগুঁয়ে নগর প্রশাসন কোনো যৌক্তিক নাগরিকের দাবির তোয়াক্কা করে না। আমি ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র হিসেবে এই অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আল্লাহর পরে আমাদের আশা-ভরসার শেষ স্থান প্রধানমন্ত্রীর কাছে এই নিঃস্ব ও অসহায় বৈধ ব্যবসায়ীদের পুনর্বাসনের আবেদন জানাচ্ছি।’

অভিযোগ রয়েছে, মূলত সাঈদ খোকনের আমলেই অবৈধভাবে দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। এ ছাড়া মানববন্ধনে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের নাম উল্লেখ করে আক্রমণাত্মক ভাষায় বিভিন্ন প্লাকার্ড নিয়ে বেশকিছু অল্প বয়স্ক তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সাঈদ খোকনের অভিযোগের বিষয়ে ফজলে নূর তাপসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। যোগাযোগ করা হলে তাপসের ব্যক্তিগত সহকারী নাছিরুল হাসান সজীব গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান দুর্নীতি ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযানে অনেকেই সংক্ষুব্ধ হতে পারে। তবে এই অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। সংক্ষুব্ধ হয়ে যে কেউ যে কোন কিছু বলতে পারে। এ কারণে এ সকল অভিযান থেমে থাকবে না।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প : ইউজিসি
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : আতিকুর রহমান রুমন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আরও ৮ পোশাক কারখানার ৩৬ হাজার কর্মী বেতন পাবেন বিকাশে

ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে এবং ফুটপাতের অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করার আহবান

৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০০তম এটিএম বুথের শুভ উদ্বোধন

মাহে রমজানের দ্বিতীয় দশ দিন মাগফিরাতের

আদালতে ডা. সাবরিনা

নান্দাইলে স্বাস্থ্যবিধি না মানায় ২৯জনকে দন্ড

বাংলাদেশ থেকে তুরস্কে যাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল

বশেমুরবিপ্রবি শিক্ষার্থী ইফতির ১ম স্থান অর্জন