300X70
রবিবার , ২৫ এপ্রিল ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় কাজ করছে ডিএনসিসিঃ মেয়র আতিকুল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৫, ২০২১ ৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে ডিএনসিসি।

তিনি আরও বলেন, খালের মতো হাতিরঝিলের পুরো দায়িত্ব‌‌ ডিএনসিসিকে বুঝিয়ে দিলে সঠিকভাবে রক্ষণাবেক্ষণসহ এর সৌন্দর্য বর্ধণে ডিএনসিসির পক্ষ থেকে যথাযথ ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

আজ রোববার (২৫ এপ্রিল,) বাংলাদেশ সেনাবাহিনীর মহানগর আর্মি ক্যাম্প, হাতিরঝিল, ঢাকায় ডিএনসিসি মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত হাতিরঝিলের উভয়পার্শ্বে স্থাপিত ১ হাজার ৮ শত ৩০ মিলিমিটার ব্যাসের এসএসডিএস লাইনের রক্ষণাবেক্ষণ এবং হাতিরঝিল সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা সমস্যা সমাধানের লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মোঃ আতিকুল ইসলাম বলেন, মগবাজার মধুবাগ, নয়াটোলা, মহানগর আবাসিক এলাকা, নিকেতন, তেজগাঁও শিল্প এলাকা, নাখালপাড়া, কাওরান বাজার, ধানমন্ডি-২৭, গ্রীন রোড, কা‌‌ঠালবাগান প্রভৃতি এলাকায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি এবং গৃহস্থলী বর্জ্য পানি হাতিরঝিলের উভয় পার্শ্বে বিদ্যমান ১ হাজার ৮ শত ৩০ মিলিমিটার এসএসডিএস লাইনে নিষ্কাশিত হয়।

ডিএনসিসি মেয়র আসন্ন বর্ষা মৌসুমের পূর্বেই উক্ত লাইনে জমে থাকা কঠিন বর্জ্য অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

রাজউকের বর্তমান ব্যবস্থাপনায় হাতিরঝিল লেকে কঠিন বর্জ্য ঢুকতে না পারলেও তরল বর্জ্য ভোটার কথা উল্লেখ করে তিনি বলেন, হাতিরঝিলকে রক্ষা করতে হলে কঠিন কিংবা তরল কোন ধরনের বর্জ্য‌ই যাতে এই লেকে না পড়ে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ সময় মোঃ আতিকুল ইসলাম নষ্ট হয়ে পড়ে থাকা পাম্পগুলো দ্রুততম সময়ের মধ‍্যে মেরামতের জন‍্য‌ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

আলোচনা সভায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে হাতিরঝিল ও তৎসংলগ্ন এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে রাজউকের নিকট ২ কোটি ৪৩ লক্ষ টাকা বকেয়া পড়ে থাকার বিষয়টি উত্থাপন করা হলে রাজউকের পক্ষ থেকে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ৯৫ লক্ষ টাকা ছাড় করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমলসমূহ সকাল ১০ টার থেকে বিকাল ৫ টা পযর্ন্ত খোলা রাখা রাখার বিষয়টি ডিএনসিসির পক্ষ থেকে কঠোরভাবে দেখা হচ্ছে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা এবং রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাউবিতে সময়োপযোগী বিভিন্ন প্রোগামের ওপর আরো বিশেষ দৃষ্টি দেয়া হবে

সেই ক্রাইস্টচার্চে লজ্জায় ডুবল বাংলাদেশ

নির্মাণ সামগ্রী শিল্পে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকার প্রত্যাশা

নিখোঁজের ৩৪ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

বেগমগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৩

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ড. শামসুল আলম

ইনফিনিক্স ইনবুক ওয়াইটু প্লাস: নিত্যদিনের ব্যবহারের জন্য সাশ্রয়ী পাওয়ারহাউজ

বুড়িগঙ্গা আদি চ্যানেলের পুনঃখনন কাজ শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬তম বার্ষিক সিনেট অধিবেশন

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সাথে ইসলামী ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চালু