300X70
রবিবার , ১ মার্চ ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা শীর্ষক ওয়াইজেসির আলোচনা সভা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক: উদীয়মান তরুণ গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করা ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটি (ওয়াইজেসি) ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করেছে। এতে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমের প্রতিদিনের চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় নানা অভিজ্ঞতার কথা উঠে আসে।

রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও উপস্থাপক হাবিবুর রহমান পলাশ, বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।

ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির দফতর সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আহসান কামরুল, সাধারণ সম্পাদক সজিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান অর্নব, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসানসহ অতিথিরা। এসময় কর্মক্ষেত্রে প্রতিদিনের চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় নানা অভিজ্ঞতার কথা উঠে আসে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকারকে উপদেশ ও পরামর্শ দেয়া সাংবাদিকদের কাজ। নিজ নিজ জায়গা থেকে ন্যায়পরায়ণ থেকে সত্যকে তুলে ধরতে হবে। যেন হলুদ সাংবাদিকতা মাথাচাড়া না দেয় সেদিকেও তরুণ সাংবাদিককে খেয়াল রাখতে হবে। সুন্দর সমাজ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অনবদ্য। নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের আছে দক্ষতা, আছে শক্তি।

সংগঠনের সভাপতি আহসান কামরুল বলেন, বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। এমন সময়ে সাংবাদিকতার উপরও নানা দিক থেকে আঘাত এসেছে। সকল বিরূপ পরিস্থিতি সামাল দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। চতুর্থ স্তম্ভ বাদ দিয়ে একটি রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে না। এজন্য নতুন সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে এগিয়ে আসতে হবে।

ওয়াইজেসির সাধারণ সম্পাদক সজিব খান বলেন, তরুণ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নতুন বাংলাদেশ বিনির্মাণেও তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্যে ওয়াইজেসি পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাবে।

এছাড়াও আলোচনা সভায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা ও বাধার বিষয়ে নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। সভা শেষে ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি জাকারিয়া হারুন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর কারণে আমরা মানচিত্র, পতাকা পেয়েছি : কাউন্সিলর মানিক

দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৬৯

সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসরে বিডিইউ শিক্ষার্থীদের চতুর্থ স্থান অর্জন

মানব কল্যাণে অঙ্গদান করুন : বিএসএমএমইউ উপাচার্য

নতুন নিষেধাজ্ঞা দিলে দুদেশের সম্পর্ক নষ্ট হতে পারে : বাইডেনকে সতর্কবার্তা পুতিনের

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (মনুস্ক) যানচলাচলে নিরাপত্তা প্রদান করছে বাংলাদেশী শান্তিরক্ষীরা

মেহেরপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

ডিএনসিসিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম বাড়াল আরো এক মাস

গ্রুপসেরা হয়েই শেষ ষোলোটাও নিশ্চিত করলো আর্জেন্টিনা

ঈশ্বরগঞ্জের সাংবাদিক সিরাজুল ইসলাম নয়ন মারা গেছে