300X70
শনিবার , ২ অক্টোবর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘নতুন বিশ্ব ব্যবস্থায় জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টির কোন বিকল্প নেই’

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ২, ২০২১ ৬:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
নতুন বিশ্ব ব্যবস্থায় জ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টির কোন বিকল্প নেই বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘কোভিড বাস্তবতার মুখোমুখি হয়ে নতুন পৃথিবীর চ্যালেঞ্জে টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই জ্ঞান-বিজ্ঞানভিত্তিক সমাজ সৃষ্টি করতে হবে।

যৌক্তিক সমাজ সৃষ্টি করতে হবে।’ আজ শনিবার (২ অক্টোবর) অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির অভিভাষণে এসব কথা বলেন মাননীয় উপাচার্য। সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন উপাচার্য ও সিনেটের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মশিউর রহমান।

সিনেটের চেয়ারম্যান ড. মশিউর রহমান বলেন, ‘সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা এবং যোগ্য মানুষের প্রাপ্য অধিকার আমাদের সমাজে অবশ্যই সৃষ্টি করতে হবে। কারণ সমাজে সৎ ও শিক্ষিত মানুষের মর্যাদা যদি প্রতিষ্ঠা করা না যায়, প্রকৃত অর্থে বৃহৎ কোন পরিবর্তন এবং আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান বিকশিত করাও তখন দু:সাধ্য হয়ে ওঠে।

কেননা শিক্ষার্থীরাও তাদের সমাজের বাস্তব চিত্র থেকে কিছু শেখে, আত্মস্থ করে এবং তাদের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে। সেটা করা সম্ভব হলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোর প্রভায় নতুন ধারা তৈরি হবে। বিজ্ঞানমনস্ক, যৌক্তিক ও আদর্শ নির্ভর নতুন এক পৃথিবী আমাদের সকলের কাম্য।’

উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে হলে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য-প্রযুক্তিনির্ভর বৈশ্বিক দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরির কোন বিকল্প নেই উল্লেখ করে উপাচার্য বলেন, ‘দেশের হাওর, বাঁওড়, চরাঞ্চল, নদী ভাঙন কিংবা বন্যাকবলিত এলাকা, দুর্গম পাহাড়ি অঞ্চলসহ প্রত্যন্ত জনপদে বসবাসকারী অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের মধ্যে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে এখন বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরির দিকে বিশেষ নজর দিতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্যসাধারণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এসডিজি বাস্তবায়নে অভূতপূর্ব সাফল্যের কারণে তাঁকে “ঔববিষ রহ ঃযব ঈৎড়হি” (মুকুট মণি) অভিধায় ভূষিত করা হয়েছে।

এছাড়াও জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন্স নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই কৃতিত্বপূর্ণ অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরব ও মর্যাদার।’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের এ অধিবেশন থেকে বাংলাদেশের অনন্যসাধারণ এ অর্জন ও বৈশ্বিক স্বীকৃতি অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার ২০২১-২০২২ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়নসহ মোট ৮১৫ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকার বাজেট পেশ করেন, যা সিনেট কর্তৃক অনুমোদিত হয়। অধিবেশনে বার্ষিক বাজেট, বার্ষিক প্রতিবেদন, গত অধিবেশনের কার্যবিবরণী, সার্ভিস রুলের বিভিন্ন ধারা ও তফসিলের সংযোজন-বিয়োজন পরিমার্জনপূর্বক সংবিধি সংশোধন অনুমোদন হয়।

এ অধিবেশনে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসি’র সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকা হালিম, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. সাজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক প্রমুখ।

এছাড়া জাতীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, মাউশির ডিজি প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারবৃন্দ, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ ৫৬ জন সম্মানিত সিনেট সদস্য এবং ৬ জন আমন্ত্রিত অতিথি অধিবেশনে সংযুক্ত ছিলেন। সিনেট অধিবেশন সঞ্চালনা করেন সিনেট সচিব রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর

প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচি গ্রহণে বিএনপিকে ডিএমপির ধন্যবাদ

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

‘ড. লিটন মনোনয়ন পেলে নৌকার জয় সহজ হবে’

২৬.৮% সরবরাহ বেড়েছে গেমিং পিসি ও মনিটর

স্যামসাংয়ের ৫টি স্মার্টফোন, মাত্র ২২ হাজার টাকায় অত্যাধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা!

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

মিরপুরের শেওড়াপাড়ায় আপন ভাগ্নের হাতে খুন হন দুই বোন