300X70
রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৫, ২০২৪ ১:৪৮ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন।

প্লান্ট পরিদর্শনকালে তিনি বলেন, এখন থেকে তিনি নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিবেন, আমদানি নির্ভর জ্বালানিভিত্তিক প্রকল্পে পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে। তিনি বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করবো কিন্তু বেসরকারি খাতকে প্রকৃতযোগিতার মাধ্যমে কাজ পেতে হবে।

আমাদের কথায় উন্নয়ন না করে প্রকৃত উন্নয়ন করতে হবে। কত মাইল রাস্তা করেছেন তা বিবেচ্য নয়, কত কম খরচে কত টেকসইভাবে কাজটা করেছেন তা বিবেচনা করা হবে। অতীতকে নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করা যায়।

ফাওজুল কবির খান বলেন, এই সরকার বানের জলে ভেসে আসা সরকার না, বহু ছাত্র জনতার রক্তের ওপর প্রতিষ্ঠিত এই সরকার। তাই এটি খুব শক্তিশালী সরকার। এই সরকার জন প্রত্যাশা পূরনে কাজ করবে।

প্রকৃত উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে হবে। গত ১৬ বছর মানুষ কথা বলতে পারেনি এখন তারা সেটা বলতে পারবে। আগে সরকার কোনো প্রতিযোগিতা ছাড়া প্রকল্প নিয়ে ছিল। ফলে কোনো যাচাই না করেই বেশি মূল্যে প্রকল্প নেয়া হয়েছে।

বিদ্যুতের দাম কমানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এখন আমাদের এই খাতে বছরে ৪২ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে। এখন থেকে কম দামে বিদ্যুৎ কেনার ব্যবস্থা করা হবে তাহলে ভবিষ্যতে বিদ্যুতের দাম কমে যাবে।

এতদিন উন্নয়ন হয়েছে ঢাকা কেন্দ্রিক। এখন থেকে ঢাকার বাইরে মানুষের জন্য উন্নয়ন হবে। আঞ্চলিক উন্নয়নের ফলের জনগণ উন্নয়নের সুফল পাবে। এটা কোনো ঢাকার সরকার না, এটা কোনো দলের সরকার না। সকল বৈষম্য দূর করা এই সরকারের মূল লক্ষ্য।

বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ রয়েছে। বন্যা পরবর্তীতে ক্ষয়ক্ষতি নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বর্তমান সরকারের কাছে আলাদিনের চেরাগ নেই উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছরের অনিয়ম দুর্নীতি ১৬ দিনেই অপসারণ করা সম্ভব নয়। তবে তারা সব সেক্টরের বৈষম্য নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন।।

শনিবার মানিকগঞ্জে পৌঁছে মাননীয় উপদেষ্টা প্রথমে পৌর এলাকায় বেউথা মিফতাহুল হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করে ছাত্রদের সঙ্গে কথা বলেন। পরে মাদ্রাসার পাশে কবরস্থানে তার শ্বশুরের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে বেলা ১১ টায় শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন করেন তিনি। এরপর উপদেষ্টা মানিকগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অভ অনার প্রদান করেন। এরপর তিনি সার্কিট হাউজে মানিকগঞ্জ জেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের দাবি দেওয়া শুনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করেন।

এরপর তিনি ধামরাইয়ের ‘শৈলান প্রবীণ নিবাস’ পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর রিজওয়ান খান, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মনিরা সুলতানা, মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আক্তার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি, শেরপুরের বারোমারি সীমান্ত থেকে ২ জন আটক

পুলিশের ওপর হামলা, ছাত্রদল নেতা গ্রেফতার

একাত্তরের ভূমিকা বাদ দিয়ে ইতিহাসের আলোকচিত্র প্রদর্শনী জামায়াতের

জমে উঠেছে ফুটপাতে ঈদের কেনাকাটা

বিজিবি’র অভিযানে দর্শনা সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক সাইমন ড্রিং – এর মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

ফের বাসা-বাড়ির ও ভাড়াটিয়ার তথ্য নেবে ডিএমপি

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রাথমিকের ৫৮ বিদ্যালয়

রিয়েলমি সি৩৩ কিনলেই থাকছে বছরজুড়ে বাংলালিংকের ২০জিবি ইন্টারনেট

রাজধানীতে ৬০ কোটি টাকার খাস জমি উদ্ধার