300X70
মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নারী দিবস উপলক্ষে প্যানেল আলোচনা সম্পন্ন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৪, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

আয়োজনে সূর্যের হাসি নেটওয়ার্ক ও ইউএসএআইডি-এর ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রজেক্ট এডভান্সিং ইউনিভার্সাল হেলথ কভারেজ (এইউএইচসি)

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নারী নেতৃবৃন্দের বিস্ময়কর অবদান ও অর্জন উদযাপনের জন্য, ইউএসএআইডি-এর এইউএইচসি এ্যাকটিভিটি এবং সূর্যের হাসি নেটওয়ার্ক যৌথভাবে স্বাস্থ্যসেবায় নারী চ্যাম্পিয়নদের কৃতিত্ব এবং বাংলাদেশের নারীর ক্ষমতায়নে স্বাস্থ্যসেবা খাতের অবদান নিয়ে একটি প্যানেল আলোচনার আয়োজন করে। আজ ১৪ই মার্চ ২০২৩ রাজধানীর আমারি হোটেলের বল রুমে প্যানেল আলোচনাটি অনুষ্ঠিত হয়।

‘উইমেন রাইজ’ শীর্ষক প্যানেল আলোচনাটি বাংলাদেশে ইউএসএআইডি-এর অ্যাডভান্সিং ইউনিভার্সাল হেলথ কভারেজ দ্বারা উপস্থাপিত এবং কেমোনিক্স ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড দ্বারা বাস্তবায়িত হয়েছে।

আলোচনায় উপস্থিত ছিলেন, শায়লা পারভীন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সূর্যের হাসি নেটওয়ার্ক, পারভেজ মোহাম্মদ আশেক, চীফ অফ পার্টি, ইউএসএআইডি এর এইউএইচসি প্রোজেক্ট ও প্যানেল মোডারেটর, অধ্যাপক রুবিনা হামিদ, চেয়ারপারসন সূর্যের হাসি নেটওয়ার্ক পরিচালনা পর্ষদ, ডা. ফারহানা আখতার, প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ (মাতৃ ও নবজাতক স্বাস্থ্য) ইউএসএআইডি/ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি অফিস, জাহিদা ফিজ্জা কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), সাজিদা ফাউন্ডেশন, রুবাবা দৌলা সিইও পালস ডিজিটাল হেলথ কেয়ার, এমডি ও সিইও – ওরাকল বাংলাদেশ। এছাড়াও ইউএসএআইডি প্রতিনিধি সহ আরো বিভিন্ন ডেভেলপমেন্ট, হিউম্যানিট্যারিয়ান এবং দাতা সংস্থা, প্রাইভেট ফাউন্ডেশন, স্টার্ট আপ এবং সূর্যের হাসি নেটয়ার্ক কর্মীরা আলোচনায় উপস্থিত ছিলেন।

শায়লা পারভীন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সূর্যের হাসি নেটওয়ার্ক এবং অধ্যাপক রুবিনা হামিদ, চেয়ারপারসন সূর্যের হাসি নেটওয়ার্ক পরিচালনা পর্ষদ, সূর্যের হাসি ক্লিনিকের পাঁচ ক্লিনিক ম্যানেজারকে সম্মাননা হিসেবে ক্রেস্ট বিরতন করেন। পুরষ্কার প্রাপ্ত ক্লিনিক ম্যানেজাররা হলেন- রিক্তা রায়, রওশন আরা খানম, রেবেকা সুলতানা, আফসানা খাতুন ও সুলতানা বেগম।

অধ্যাপক রুবিনা হামিদ, চেয়ারপারসন, সূর্যের হাসি নেটওয়ার্ক পরিচালনা পর্ষদ বলেন, ‘নারীরা পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছে সকল ক্ষেত্রেই। আমরা প্রমাণ করেছি যে শুধু স্বাস্থ্যসেবা খাতে নয়, সব ক্ষেত্রেই আমরা আরও বেশি অবদান রাখতে পেরেছি। এটি নারীদের অবদান উদযাপন করার জন্য একটি সুন্দর সুযোগ।

একই সাথে এমন একটি দিন আসবে যখন আমরা পুরুষ দিবসও উদযাপন করব। সূর্যের হাসি নেটওয়ার্কের সকল ক্লিনিক ম্যানেজাররাই প্রকৃত চ্যাম্পিয়ন, তাদের অবদান, কার্যক্রম ও তাদের কৃতিত্বই এর উদাহরণ। বাংলাদেশের সমাজের বিভিন্ন স্তরে নারীদের ক্ষমতায়নে তাদের সেবা ও অবদানের জন্য তাদের শুভেচ্ছা জানাই।’

সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজারদের ক্রেস্ট বিতরণের পর পারভেজ মোহাম্মদ আশেক, চীফ অফ পার্টি, ইউএসএআইডি এর এইউএইচসি প্রোজেক্ট ও প্যানেল মোডারেটর চার নারী প্যানেলিস্টদের নিয়ে আলোচনা সভার শুরু করেন।

শায়লা পারভীন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সূর্যের হাসি নেটওয়ার্ক বলেন, ‘নারীরা খুব শক্তিশালী। আমরা যখন সুযোগ পাই এবং কোন দায়িত্ব নেই সেটি আমরা ভালভাবে সম্পন্ন করার চেষ্টা করি। কাজের পাশাপাশি আমরা আমাদের সন্তানদেরও যত্ন নেই। আমরা পিছিয়ে নেই, বরং শুধুই সামনে এগিয়ে চলার প্রয়াস। স্বাস্থ্যসেবা খাতে নারীদের অবদান অপরিসীম যা শুধু সূর্যের হাসি নেটওয়ার্কে নয়, বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্যসেবায় লক্ষ্য করা যায়। সূর্যের হাসি ক্লিনিকের বেশিরভাগ কর্মী মহিলা এবং আমরা তাদের সাথে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছি কোনো বাধা-বিপত্তি ছাড়াই।

ডা. ফারহানা আখতার, প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ইউএসএআইডি/ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি অফিস বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর যখন নারী ও শিশুরা তাদের নিজ কমিউনিটিতে প্রথমবারের মতো স্বাস্থ্যসেবা নিচ্ছে যা সকলকে বেশ প্রভাবিত করেছে। দেশ জুড়ে সর্বোপরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা জোরদার ও সহজলভ্যতা নিশ্চিত করার জন্য আমি কাজ করে যাচ্ছি এবং এ নিয়ে আমি বেশ গর্বিত।

অবশ্যই স্বাস্থ্যসেবা খাত ও এতে নারীর অবদানের জন্য আরও অনেক কাজ করা বাকি আছে। ইউএসএআইডি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নানান কমিউনিটি, স্থানীয় এবং সরকারি বিভিন্ন সংস্থাগুলো স্বাস্থ্যসেবা খাতকে আরও সুনির্দিষ্টভাবে গড়ে তোলার জন্য একে অপরের সাথে সহযোগিতা করতে হবে, যা একটি ফলপ্রসূ পদক্ষেপ বলে মনে করি।’

জাহিদা ফিজ্জা কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), সাজিদা ফাউন্ডেশন বলেন, ‘আমি যে ঘরনার কাজের সাথে জড়িত, সেখানে আমি কাজ করতে গিয়ে অনেক কমিউনিটি স্বাস্থ্যকর্মী গ্রামে ঘুরে ঘুরে এবং হাজার হাজার মানুষের জীবন প্রভাবিত করতে দেখেছি। মহিলা তত্ত্বাবধায়ক, কর্মী এবং নার্সরা বেশিরভাগই খুব নম্র এবং ন্যূনতম শিক্ষার সাথে একটি ভাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে অথচ তারা অনেক মানুষের জীবনে পরিবর্তন আনে।

একইসাথে তারা স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে বেশ আত্মবিশ্বাসী। আমি জানি এনিয়ে আরও অনেক কাজ করার সুযোগ আছে। এই নারীরাই সকল ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের এই অবদান প্রেরণা এবং উৎসাহ যোগায়।’

রুবাবা দৌলা, সিইও পালস ডিজিটাল হেলথ কেয়ার, এমডি ও সিইও – ওরাকল বাংলাদেশ বলেন, ‘নারী নেতৃত্ববৃন্দের উন্নিত করার লক্ষ্যে যেই চ্যালেঞ্জগুলির সম্মুখীন হতে হয় সেগুলর মধ্যে আমি প্রথমেই বলব আমাদের অচেতন পক্ষপাতিত্বের প্রবণতা নিয়ে। আমাদের পূর্ব অভিজ্ঞতা, আমাদের নিজস্ব চিন্তাধারার ভিত্তিতে আমরা কেউই বিচার বা সিদ্ধান্ত নিতে পারি না। এটি আমাদের কাজের গতি ও সুযোগকে সীমাবদ্ধ করে দেয়। ত্যাগের মন মানসিকতা থাকা তাই আবশ্যক। আপনি কখনই সব কিছু সমষ্ঠিগত ভাবে পাবেন না।

কাজ ও জীবনের ভারসাম্য রেখেই নারীর পথ চলতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো, সমান সুযোগ প্রদান করতে না পারার অপারগতা। চাকরির নিয়োগের ক্ষেত্রে যদি দেখি পুরুষের তুলনায় নারীর অংশগ্রহনের পরিসংখ্যান কম তখন চাওয়া সত্বেও সম-সমানাধিকার প্রতিষ্ঠা করার সম্ভবপর হয়ে ওঠে না। তাই মেয়েদেরকে ছোট থেকেই এই নিয়মের অধিনে থাকার শিক্ষা দেয়া প্রয়োজন। তারা যেনো পিছিয়ে না থাকে বরং সমানতালে সকল বিষয়ে যোগদান করে সেটি সুনিশ্চিত করা অত্যাবশ্যক। তৃতীয়ত, নারীদের নেটওয়ার্কিং করতে হবে, আমরা যেভাবে পুরুষদের নেটওয়ার্কিং করতে দেখি, একইভাবে নারীদেরও নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রবণতা থাকতে হবে।

আলচনার সর্বশেষে শ্রোতাদের জন্য প্রশ্নোত্তর পর্ব উন্মুক্ত করা হয়। এছাড়াও পারভেজ মোহাম্মদ আশেক, প্যানেল মোডারেটর, প্যানেলিস্টদেরকে তাদের চিন্তাভাবনা, তাদের গল্প, তাদের অবদান এবং তাদের কৃতিত্ব সম্পর্কে প্রশ্ন করেন। কীভাবে তারা ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রি থেকে স্বাস্থ্য খাতে যুক্ত হলেন, কীভাবে তারা নারী হিসেবে এই খাতে অবদান রাখেন এবং বাংলাদেশের নারীর ক্ষমতায়নে যুক্ত হোন।

ইউএসএআইডি-এর অ্যাডভান্সিং ইউনিভার্সাল হেলথ কভারেজ-এর মূলমন্ত্র হল একটি টেকসই এবং সুলভ বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা অন্তর্ভুক্ত করা। এরই ধারাবাহিকতায় ইউএসএআইডির সমর্থনে এই কার্যক্রমের অধীনে গত পাঁচ বছর ধরে বাংলাদেশে ‘সূর্যের হাসি’ নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও শক্তিশালীকরণে সহায়তা করে আসছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামীকাল

আগামীকাল থেকে জিলক্বদ মাস শুরু

‘গণমাধ্যমের অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময়ের সিদ্ধান্ত’

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে সিলেটে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ধামরাই হতে ৮০১ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

জীবনব্যাপী বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত : প্রধানমন্ত্রী

‘সারপ্রাইজ ইওর’ লাভ’ ক্যাম্পেইনে রিয়েলমি’তে থাকছে দুর্দান্ত অফার

জাগ্রত সাহিত্য সম্মাননা পদক পেলেন সাংবাদিক নাসির উদ্দীন বুলবুল

কাল হাসিনা-মোদি বৈঠক: চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ হবে মাইল ফলক

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান