300X70
শনিবার , ২৬ জুন ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নিরাপদ কর্মপরিবেশের রোল মডেল বাংলাদেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৬, ২০২১ ১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এখন নিরাপদ কর্মপরিবেশের রোল মডেল বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিয়াম ফাউন্ডেশন কর্তৃক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারী মহাপরিদর্শক এবং শ্রম পরিদর্শকদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের শ্রম পরিদর্শন ব্যবস্থা গর্ব করার মতো অবস্থায় দাঁড়িয়েছে। ২০১২ এবং ২০১৩ সালে পোশাক খাতে দুটি দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশে শ্রম পরিদর্শন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার সক্ষম হয়েছে। কারখানাগুলোতে পরিদর্শন কার্যক্রম জোরদার করা হয়েছে। ত্রুটিপূর্ণ পোশাক কারখানাগুলো চিহ্নিতকরণ এবং ত্রুটি সংস্কারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে বাংলাদেশ যথেষ্ট সাফল্য অর্জন করে আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ বিশ্বের বিভিন্ন দেশ কর্তৃক প্রশংসা অর্জন করেছে। বাংলাদেশ এখন নিরাপদ কর্মপরিবেশের রোল মডেল।

তিনি বলেন, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করে ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সক্ষম হবে। বুনিয়াদি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান এবং কর্মক্ষেত্রের বাস্তব জ্ঞানের মিশেলে দক্ষ কর্মকর্তারা শ্রম পরিদর্শন ব্যবস্থাপনায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশ ও বিদেশে প্রতিনিধিত্ব করবেন।

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা, শুদ্ধাচার, নিষ্ঠা, দক্ষতার সমন্বয়ে দেশের শ্রম খাতে উত্তরোত্তর উন্নতি সাধনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবেন বলে প্রতিমন্ত্রী আশা করেন।

বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মুনিরা সুলতানা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, শ্রম অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর লতিফ খান এবং বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (প্রশিক্ষণ) মো. আব্দুল মালেক বক্তৃতা করেন। আইএলওর আরএমজি প্রোগ্রামের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার জর্জ ফলার অনলাইনে সংযুক্ত হয়ে বক্তৃতা করেন।

সমাপনী অনুষ্ঠান এবং প্রশিক্ষণ কোর্সের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক কামরুল হাসান। অনুষ্ঠানে মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিয়াম ফাউন্ডেশন আয়োজিত দু’মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণকারী ৩০ জন কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

ভাসানচর থেকে পালাতে গিয়ে ৮ রোহিঙ্গা আটক

যৌন হয়রানির অভিযোগে শাবির ৭ শিক্ষার্থী বহিষ্কার

পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা, লিথুয়ানিয়াকে যে হুমকি দিল রাশিয়া

গুজব ছড়িয়ে পুড়িয়ে হত্যা: আরও দুজন গ্রেফতার

মহানবীকে নিয়ে কটূক্তি: মোদির মুখেও লাগাম

চলমান প্রকল্প সম্পন্ন করা এবং ভবিষ্যত সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস জাপানের

দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

নড়াইলে গুলিবিদ্ধ সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা