300X70
রবিবার , ১৬ জুন ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঘরমুখো মানুষের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৬, ২০২৪ ১১:৪৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : স্বাভাবিক সময়ে ঢাকা থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ চেয়ার কোচ পরিবহনগুলোর টিকিটের মূল্য থাকে ৬৫০ টাকা। বছরের দুটি ঈদ ছাড়া বাকি উৎসবগূলোতে টিকিটের দাম বাড়ে সামান্য।

খুব বেশি হলে সাড়ে ৭শ টাকা। প্রতি ঈদে পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে টিকিটের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। বলা হয়, বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা।

তবে সেটি মানতে অপারগতা প্রকাশ করেন কাউন্টারের ম্যানেজাররা। কোনো প্রশ্ন ছাড়াই নির্ধারিত টিকিটের মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া নেন তারা।

আবার টিকিট নিয়েও রয়েছে লুকোচুরি। পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে টিকিট ও ভাড়া নিয়ে কঠোর নির্দেশনা থাকলেও বাস্তবায়ন না হওয়ায় তারা প্রশ্নবিদ্ধ। ফলে ঈদ আসলেই হয়রানি আর নৈরাজ্য নিয়ে ঈদযাত্রা করতে হয় সাধারণ মানুষকে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি ঈদের প্রায় ১০-১৫ দিন আগে বাসের অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেন পরিবহন মালিক সমিতির সংশ্লিষ্টরা।

সাধারণ যাত্রীদের স্বস্তি দিতেই মূলত তাদের এমন সিদ্ধান্ত- এমন ভাষ্য সংশ্লিষ্টদের। আসলেই কি সাধারণ যাত্রীদের স্বস্তি দিতে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়? তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

যাত্রীদের চরম পর্যায়ের ভেগান্তিতে ফেলে দিন-দুপুরে পকেট কেটে কয়েকদিনেই কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া লক্ষ বাস্তবায়নে সচেষ্ট থাকেন সংশ্লিষ্টরা। তাদের এমন নৈরাজ্য নিয়ে অহরহ মানুষের মুখে গুরুতর অভিযোগ থাকলেও প্রতিকার না পাবার আশায় নিরবে সহ্য করেন তারা।

রংপুরগামী শ্যামলী স্পেশাল পরিবহনের যাত্রী সোহেল গতকাল শনিবার রাতে সংবাদ প্রকাশকে বলেন, “৭শ টাকার টিকিট ১৬শ টাকা দিয়ে কিনতে হয়েছে।

তাও আবার হাতে লিখে টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট দেখলেই বোঝা যায় দুর্নীতির মহাউত্সব চলছে এখন টিকিট কাউন্টারগুলোতে। প্রকাশ্যে দুর্নীতি করা হচ্ছে অথচ কেউ কোনো প্রতিকার পাচ্ছেন না।”

রায়হান নামের আরেক যাত্রী বলেন, “কাউন্টার থেকে দুই হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি৷ অনলাইনে দেখি কোনো টিকিট নেই।

অথচ কাউন্টারে টিকিট মিলছে। এমন টিকিট মিলছে যেখানে কোনো যাত্রীর নাম নেই। হাতে লিখে দেওয়া হচ্ছে। নির্ধারিত টিকিটের মূল্যের চেয়ে দ্বিগুণ মূল্যে টিকিট মেলা সত্যিই গলার পা দিয়ে টাকা আদায় করার মতো। এভাবে মানুষের কাছে থেকে নৈরাজ্য করা ঠিক নয়।”

সরেজমিনে উত্তরা আব্দুল্লাহপুরে দেখা যায়, তিল ধারণের ঠাঁই নেই আব্দুল্লাহপুরের কাউন্টারগুলোতে। ঘিঞ্জি পরিবেশ আর প্রচণ্ড গরমে কাহিল সাধারণ মানুষ।

সড়কে ব্যাগ রেখে কেউ বসে আছেন, কেইবা টিকিটের জন্য এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটাছুটি করছেন। তবে টিকিট না পাওয়া যাত্রীদের সংখ্যা ছিলো বেশি।

বেশি দামে টিকিট নেওয়ার প্রত্যাশা জানালেও কাউন্টার থেকে টিকিট না পেয়ে হতাশা আর ভারাক্রান্ত অনেকেই দেখা যায়। এদেরই একজন রাকিবুল ইসলাম।

তিনি বলেন, “অনলাইনে টিকিট না পেয়ে কাউন্টারে পরিবার নিয়ে এসেছি, কিন্তু টিকিট মেলেনি। খুবই কষ্ট করেও টিকিট সংগ্রহ করতে পায়নি। এখন রিজার্ভ বাস ছাড়া কোনো গতি নেই। সেটাও কখন পাবো তার ঠিক নেই।”

এদিকে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের দাবি, ঈদে সড়কে খরচ বেড়ে যাওয়ায় টিকিটের দাম বাড়ে।

রহিম নামের এক টিকিট বিক্রয়কর্মী বলেন, “ঈদে সড়কে দীর্ঘক্ষণ বাস আটকা পড়ে থাকে। এতে তেল খরচ বেশি যায়। এছাড়াও সড়কে অন্যান্য খরচ বেড়ে যায়। ফলে এর প্রভাব পড়ে টিকিটের ওপর। টিকিটের দাম ইচ্ছে করে কেউ বাড়ায় না।”

শনিবার (১৬ জুন) রাতে এ প্রতিবেদকের যাত্রা ছিলো উত্তরা আব্দুল্লাহপু-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত। গাজীপুর চৌরাস্তা থেকে শফিপুর পর্যন্ত খুব বেশি যানজট দেখা যায়নি। তবে পল্লি বিদ্যুৎ থেকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা পর্যন্ত যানজট ছিলো চোখে পড়ার মতো।

একদিকে অসহনীয় যানজট, অন্যদিকে তীব্র গরম ধুলোয় নাস্তানাবুদ অবস্থা। টাঙ্গইল এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা পার হতেই সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা। এছাড়াও টাঙ্গাইল মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ধীরে ধীরে গাড়ি চলতে দেখা যায়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং এ১’,এসটি-২’

বন্যায় যথাযথ ব্যবস্থা নিচ্ছি আমরা: প্রধানমন্ত্রী

শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

৬ দাবিতে গভীর রাতে রাবি উপাচার্যের বাসভবন অবরোধ

মিরপুরে অনিয়মের দায়ে কয়েকটি বাড়ি ও দোকানকে জরিমানার নির্দেশ

দপ্তর বণ্টন : অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন

পাট পণ্যের বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বিশেষ সুবিধা পাবেন ব্যবসায়ীরা

একনেকে ভ্যাকসিন কেনাসহ ৭টি প্রকল্পের অনুমোদন