300X70
বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নির্বাচনী সময়ে অন-অ্যারাইভাল ভিসায় কঠোর হচ্ছে সরকার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৪, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদেশি নাগরিকদের আগমন–প্রস্থান ও অবস্থানের ওপর কঠোর নজরদারি আরোপ করছে সরকার। বিশেষ করে অন-অ্যারাইভাল ভিসা (আগমনী ভিসা) ব্যবস্থায় বড় ধরনের কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি নাগরিকরা কেন বাংলাদেশে আসছেন, কে তাদের স্পন্সর করছে, কোথায় থাকবেন এবং কখন ফিরবেন—সবকিছু এখন থেকে কঠোরভাবে যাচাই করা হবে।

সোমবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখা থেকে জারি করা এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা আদেশ অনুযায়ী, আগমনী ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই নতুন নিয়ম কার্যকর হবে এবং তা অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ভিসা নীতিমালা-২০০৬ ও পরবর্তীতে জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোকে নির্দিষ্ট উদ্দেশ্যভিত্তিক ভিসা প্রদান করতে হবে। ভিসা দেওয়ার আগে আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

বিনা ভিসায় আগত বিদেশিদের ক্ষেত্রে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্র অনুসরণ করে আগমনী ভিসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অন অ্যারাইভাল ভিসা প্রদানের সময় আগমনের উদ্দেশ্য, আমন্ত্রণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, আবাসস্থলের তথ্য, ফিরতি টিকিটসহ সব নথি বিস্তারিতভাবে পরীক্ষা করতে হবে। যাচাইয়ে কোনো অসংগতি বা সন্দেহ দেখা দিলে ভিসা না দেওয়ার নির্দেশও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিদেশি সামরিক বাহিনী বা নিরাপত্তা সংস্থার সদস্যদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ পর্যবেক্ষণে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য তাদের ‘নির্বাচন পর্যবেক্ষণ’ লেখা সিলযুক্ত আগমনী ভিসা দেওয়া হবে। নির্বাচন কমিশনের সুপারিশ থাকলে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফের সুযোগও থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে বিদেশি নাগরিকদের আগমন-প্রস্থান ও ভিসা প্রদানের ক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাস, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও নৌবন্দরকে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও যাতায়াত সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিদিন এক্সেল ফরমেটে ই-মেইলের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বহিরাগমন অনুবিভাগ) বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভয়াবহ বন্যায় সিলেট-সুনামগঞ্জে পানিবন্দি ৪০ লাখ মানুষ

বঙ্গবন্ধু অলিম্পিয়াডের উদ্বোধনী এবং প্রিমিয়ার শিক্ষাঙ্গন ডেবিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠিত

অভিনেত্রী শর্মিলী আহমেদ ও সুরকার আলম খানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

বাংলা ভাষায় কথা বললেই মারধর করা হচ্ছে, হিন্দুদেরও হত্যা করছে

ডি-৮ যুব ফোরামের নতুন চেয়ারম্যান হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহন

ঢাকায় গরুর চামড়ার প্রতি ব.ফু ৪০-৪৫ টাকা, বাইরে ৩৩-৩৭ টাকা

বিশ্বব্যাপী কাজ করছে বাউবি

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

সচিব হামিদাকে শুভেচ্ছা জানালেন পার্বত্য মন্ত্রী

আজ মানিকগঞ্জে ‘সাধুমেলা’