300X70
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নির্বাচন প্রতিরোধ করতে এলে আ.লীগ দাঁতভাঙা জবাব দেবে : নানক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৭, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তবে এ নির্বাচন কেউ প্রতিরোধ করতে এলে আওয়ামী লীগ তাদের দাঁতভাঙা জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

রোববার (২৭ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।

আদাবরের শেখেরটেকে আদাবর থানা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

কেউ নির্বাচনে অংশ নিতে পারে আবার নাও নিতে পারে। নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না।
তবে বিএনপিকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, নির্বাচন প্রতিরোধ করতে এলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ; এবার দাঁতভাঙা জবাব দেবে।
নানক বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

যে হাতে বোমা মারবেন সেই হাত ভেঙে দেওয়া হবে। যে হাত দিয়ে আগুন দেবেন সেই হাত গুড়িয়ে দেওয়া হবে। কারণ আমরা জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষা করবো। লালবাগ থেকে ছয় জন সশস্ত্র সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তারা ছাত্রদলের অস্ত্রবাজ সন্ত্রাসী। ওরা অস্ত্র আনছে, অস্ত্র মজুদ করছে নির্বাচনকে ব্যাহত করার জন্য নির্বাচনকে প্রতিরোধ করার জন্য। কাজেই যারা অস্ত্র মজুদ করছে তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানক বলেন, শুধু স্লোগান দিলে হবে না। সতর্ক সৈনিকের দায়িত্ব পালন করতে হবে। ওদের আস্তানাগুলোর দিকে খেয়াল রাখতে হবে। ওরা কোথায় সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, কোথায় অস্ত্র মজুদ করছে; তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। ওরা সেই পুরনো চরিত্রে ফিরে গেছে। ওরা জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। ওরা এ দেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করেছিল। আবার এ দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য জঙ্গিবাদকে আশ্রয় দিচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে।

আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন শামীম।

সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য (এমপি) সাদেক খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ প্রমুখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাণীর প্রয়াণে ব্রিটিশ হাইকমিশনের শোক বইতে ডিএনসিসি মেয়রের স্বাক্ষর

বাউবি’তে জাতীয় শোক দিবস পালিত

মন্ত্রিসভায় ১৫টি নতুন মিড ওয়াটার ট্রলার বৃদ্ধির অনুমোদন বাতিল

ডিজিটাল দুনিয়ায় বাস করতে ডিজিটাল নিরাপত্তা আইন লাগবেই: মোস্তাফা জব্বার

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আফজাল খানের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

হিরো আলমের উপর হামলার ঘটনায় ৭জন আটক

র‍্যাব-১১ এর নতুন অধিনায়কের দায়িত্ব নিলেন লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা

একই দিনে ঈদে মিলাদুন্নবী, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা

জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বিবৃতি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি “আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩” অনুষ্ঠিত