300X70
বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশেহারা : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৩, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপি নেতারাই দিশাহারা হয়ে উদ্ভট আবোল-তাবোল কথা বলা শুরু করেছে।

তিনি বলেন, ভোটে না আসার যে কি যন্ত্রণা সেটি বিএনপি নেতারা সবাই বুঝতে পারছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়কালে সাংবাদিকরা বিএনপি নেতা ড. মঈন খানের মন্তব্য ‘বিএনপি নির্বাচনে না আসায় আওয়ামী লীগ দিশেহারা’ -এ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন।

এবার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকবিহীন করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নে ড. হাছান বলেন, এবারে নির্বাচন দলীয় প্রতীকবিহীন ও উন্মুক্ত প্রার্থিতায় হবে। এটি নতুন নয়। দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচন এবারেই প্রথম নয়। আগে উপজেলা নির্বাচনগুলো দলীয় প্রতীকবিহীনই হতো, শুধু গতবারই দলীয় প্রতীকে হয়েছে। এবং নির্বাচনে অবশ্যই অযাচিত হস্তক্ষেপ সমীচীন নয়, মানুষ তাদের পছন্দ মতো ভোট দেবে, আমরা কাউকে দলীয় মনোনয়ন দিচ্ছি না।

সাংবাদিকরা এ সময় শ্রম আইন লঙ্ঘনের দায়ে দন্ডিত নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মদ ইউনূসের ‘দেশে আইনের শাসন নেই’ মন্তব্য নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন আছে বলেই তিনি দণ্ডপ্রাপ্ত হয়েও আদালতের দেওয়া জামিনে মুক্ত আছেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে ১ চুক্তি, ৩ সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসন্ন ৭ ও ৮ এপ্রিল ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরা’র (Mauro Vieira) ঢাকা সফরে কারিগরী সহায়তা নিয়ে একটি চুক্তি এবং ক্রীড়া, কৃষি ও প্রতিরক্ষা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্ণনা করে ড. হাছান বলেন, সফরে ২৪ জনের একটি বড় বিজনেস ডেলিগেশন আসছে। আমাদের এফবিসিসিআই তাদের সাথে বৈঠক করবে। ব্রাজিল থেকে আমরা ভোজ্যতেল ও অন্যান্য পণ্য আমদানি করি। দক্ষিণ আমেরিকায় আমাদের রপ্তানি অনেকটাই ‘আনেক্সপ্লোরড’ রয়ে গেছে। ব্রাজিল বড় দেশ, তাদের ক্রয়ক্ষমতাও বেশি ফলে তাদের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।

পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতদ্বয় এবং  নিউজিল্যান্ডের হাইকমিশনারের সাক্ষাৎ

এর আগে ভারতে নিযুক্ত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত  পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতদ্বয় এবং  নিউজিল্যান্ডের হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

পর্তুগালের জোয়াও ম্যানুয়েল মেন্ডেস রিবেরিও দ্য আলমেইদা (Joao Manuel Mendes Ribeiro de Almeida), বাহরাইনের আব্দুল রহমান মোহামেদ আহমেদ আল কৌদ  (Abdulrahman Mohamed Ahmed Al Qaoud) এবং নিউজিল্যান্ডের ডেভিড পাইনের (David Pine) সাথে পৃথক তিন বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে, জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. হাছান বলেন, পর্তুগালে প্রায় ২০ হাজার বাংলাদেশির মধ্যে অর্ধেকই সেখানে নাগরিকত্ব পেয়েছেন। পর্তুগাল ও বাহরাইনে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে নিউজিল্যান্ডসহ সবার সহযোগিতা নিয়ে আমরা আলোচনা করেছি। মিয়ানমারের ‘ডিলে ট্যাকটিক’ নিয়েও কথা হয়েছে। ভিসা সহজ করতে পর্তুগাল ঢাকায় একটি কনসাল জেনারেলের অফিস খোলার পরিকল্পনা করছে। নিউজিল্যান্ডের সাথে উচ্চ পর্যায়ের পারস্পরিক সফরের বিষয়েও কথা হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

খালেদা জিয়া যদি ১০ তারিখে সমাবেশে যায়, তাহলে দরখাস্ত মিথ্যা প্রমানিত হবে

ফেসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট, ছাত্রলীগ নেতা বহিষ্কার

বাসাবাড়িতে আর গ্যাস দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, ইলিশ শিকারে প্রস্তুত জেলেরা

পর্তুগালের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনার পরিচয়পত্র পেশ

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা

সৌদি প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পররাষ্ট্রমন্ত্রীর আহবান

কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণে প্রস্তুত ডিএসসিসি’র সাড়ে ১৩ হাজার জনবল

ডিএনসিসির মোবাইল কোর্টে সাড়ে ৪ লক্ষ টাকা