300X70
বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

 “নির্বাচিত হলো বরিশাল বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা”

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৯, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

২০৪১ সালের স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জয়িতারা অগ্রণী ভূমিকা রাখবে : প্রতিমন্ত্রী ইন্দিরা

বরিশাল ব্যুরো : সম্মান পেল বরিশাল বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা। সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে বরিশাল জেলার জবেদা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বরিশাল জেলার ড. রহিমা নাসরিন, সফল জননী ক্যাটাগরীতে বরিশাল জেলার মাজেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা বরিশাল জেলার মরিয়ম বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বরিশাল জেলার রেহানা বেগম।

আজ বৃহস্পতিবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বরিশাল বিভাগের নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতার হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, একসময়ের ক্ষুধার্ত, বুভুক্ষু ও অনুন্নত বাংলাদেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশ। উন্নয়নের সকল সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। এই জয়িতারা ২০৪১ সালের স্মার্ট, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জয়িতারা অগ্রণী ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে জয়িতা কার্যক্রমের সুচনা করেন। জয়িতার কার্যক্রম বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে এবং নারীবান্ধব একটি বিপণন নেটওয়ার্ক গড়ে উঠেছে। জয়িতাকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের মাঝে আত্মবিশ্বাস,উতসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, জাতির পিতা সংবিধানে নারী অধিকার ও সমতা নিশ্চিত করেছেন। স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এরই ধারাবাহীকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর উন্নয়নে প্রকল্প, কর্মপরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।

যার ফলে জেন্ডার সমতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। সরকারের নারীবান্ধব উন্নয়ন ও নীতি কৌশল বাস্তবায়নের ফলে গত একযুগে সরকারি, বেসরকারি, আত্মকর্মসংস্থানসহ সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে নারীর অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।

প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করতে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দকে একসাথে কাজ করতে হবে। নারী ও শিশু নির্যাতন রোধে দুটি নতুন কমটি গঠন ও সকল কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বরিশাল বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস।

আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার ও জেলা প্রশাসক বরিশাল মো: জাহাঙ্গীর হোসেনসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বরিশাল বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুভূতি ব্যক্ত করেন শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ড. রহিমা নাসরিন। পুরস্কার পর্ব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

“বরিশাল ডিএনএ ল্যাব ও ওসিসি পরিদর্শন”
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সকালে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত ডিএনএ ল্যাব ও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা মেডিকেল কলেজের মিলনায়তনে ডিএনএ ল্যাব ও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোল, মহাপরিচালক ফরিদা পারভীন, বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান, হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম ও অধ্যক্ষ ডা. মো: মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

“পাশে থাকা ফাউন্ডেশন” নামক ভুয়া সংগঠনের চেয়ারম্যানসহ ২ সদস্য গ্রেফতার

কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘এক্সারসাইজ টাইগার শার্ক-৪০’ সমাপ্ত

অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : খাদ্যমন্ত্রী

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য নিয়ে বিভ্রান্তি দূরীকরণ

ক্রিকেট তারকার পুষ্টিবিদ প্রেমিকা, বিয়ে এ মাসেই

আসলো মিডরেঞ্জের ১ম সনি ওআইএস ফ্ল্যাগশিপ ক্যামেরার রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি

তানজিন তিশা আবারো ইনফিনিক্সের শুভেচ্ছাদূত

মুক্তিযুদ্ধে জীবনদাতা ভারতীয় দুই সাংবাদিকের স্মৃতিফলক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী