300X70
মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নিয়মিত অডিটের মাধ্যমে সমবায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৫:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, নিয়মিত অডিটের মাধ্যমে সমবায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব। পরিদর্শনে উৎঘাটিত ক্রুটি বিচ্যুতি, অনিয়ম চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।

আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) আগারগাঁয়ে সমবায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে অডিট কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমবায় অডিটিং বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সমবায়ের প্রতি জাতির পিতার বিভিন্ন অবদানের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান; আর তখন থেকেই মূলত সমবায় নিয়ে বিভিন্ন প্রকল্প পরিকল্পনা গ্রহণ করা হয়। স্বাধীন বাংলাদেশের অর্থনীতিকে ঢেলে সাজানোর জন্য বঙ্গবন্ধু সমবায় দর্শনকে বেছে নিয়েছিলেন। সমবায়ের মাধ্যমে কিভাবে মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করা যায় তার পদক্ষেপ জাতির পিতা নিয়েছিলেন। সোনার বাংলা গড়ার লক্ষ্যে সমবায়কে সংবিধানে ঠাই দিয়ে মালিকানার দ্বিতীয় খাতে স্বীকৃত দেন। তিনি বলেন স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে হত্যা করে সমবায়কে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন ধ্বংস করা হয়েছে। দীর্ঘ ২১/২২ বছর পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সমবায়ের নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এ সরকার কাজ করছে। বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যেখানে ৮৫% মানুষ কৃষিজীবী সেখানে সমবায় ছাড়া মুক্তি আসবে না।

সমবায় অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আধুনিক এবং যুগোপযোগী সমবায় প্রতিষ্ঠা করতে হলে সমবায় আইন এবং এ সংশ্লিষ্ট বিধিমালার উপর প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ছাড়া দক্ষ হওয়া কঠিন। আপনারা প্রশিক্ষণের মাধ্যমে নিরীক্ষা কার্যে নিজেদের যোগ্য করে গড়ে তুলবেন। । সুচিন্তিতভাবে নিজেদের বিবেক, চিন্তা ও দক্ষতার মাধ্যমে সময় নিয়ে বিবেচনা করে সমবায় সমিতি নিবন্ধনের সিদ্ধান্ত নিতে হবে। অশুভ শক্তি ও ব্যক্তি স্বার্থের বিরুদ্ধে উদ্যমী হয়ে কাজে এগিয়ে আসতে হবে। তাহলে সাধারণ মানুষের সমবায়ের প্রতি আস্থা বৃদ্ধি পাবে ও সমবায়ের প্রতি মানুষ আগ্রহী হবে।

প্রতিমন্ত্রী বলেন, সমবায় সমিতির কার্যক্রমকে আরো যুগোপযোগী ও গতিশীলতা আনয়নের জন্য ইতোমধ্যে সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ হালনাগাদ করা হয়েছে। দীর্ঘদিন পরে হলেও আমার সময়ে এটি বাস্তবায়ন করা হয়েছে। আশা করি এতে আপনারা উপকৃত হবেন এবং কার্যক্রমে গতিশীলতা আসবে। দেশে বর্তমানে প্রায় দুই লক্ষের মত সমবায় সমিতি রয়েছে। সংখ্যার দিকে গুরুত্ব না দিয়ে আমাদের গুণগতমান ও কার্যকর সমবায় সমিতি সনাক্ত করে সমবায়ীদের স্বার্থ রক্ষার্থে ব্যবস্থা নিতে হবে।

সমবায় অধিদপ্তরের নিবন্ধন ও মহাপরিচালক মো: আমিনুল ইসলাম বলেন, আইন ও বিধি-বিধানের পাশাপাশি আমাদের কাজে স্বচ্ছ ও দক্ষ হতে হবে। প্রাচীন কাল থেকে মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সমবায় অবদান রাখছে। নবীন প্রজন্মের কাছে সমবায়ের সাফল্য উপস্থাপন করতে হবে। তাহলে যুব সমাজ সমবায়ের প্রতি আরও আগ্রহী হবে।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক, অঞ্জন কুমার সরকার, কোর্স পরিচালক ও যুগ্ম নিবন্ধক মোঃ নবীরুল ইসলাম ও উপ-নিবন্ধক মুহাম্মদ গালীব খান প্রমুখ।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে মানবিক সহায়তা পাঠালো ডিএনসিসি

ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরীর ইন্তেকাল

আজ বুধবারের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

কপারটেক ইন্ডাস্ট্রিজের ক্রেডিট রেটিং ‘বিবিবি’

একটা অন্ধকার যুগ ছিল এতদিন, আমাদের চ্যালেঞ্জটা অনেক বড় : উপদেষ্টা আসিফ নজরুল

হেল্পলাইনে ২৪ ঘণ্টায় মিলবে পাসপোর্টের সকল সেবা

মাহফুজ আলম তথ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মানসম্মত ওয়েবসাইট সেবা দিচ্ছে ‘খান আইটি হোস্ট’

পুতিন ইউক্রেনের বড় শহরগুলোকে ‘গ্রোজনিফাই’ করার পরিকল্পনা করেছেন: জনসন

নারী এশিয়া কাপ: বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন