300X70
রবিবার , ১৬ মার্চ ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৬, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) ঢাকার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই মাহফিলে দেশের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্বরা অংশ নেন।
এনজেএফের সাধারণ সম্পাদক এস এম ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কবির আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম, ঢাকার বার্তার চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহিম, আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের মেন্টর ইকবাল বাহার জাহিদ, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি নুর উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নোয়াখালীর উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, “দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা এখন সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। সংস্কারের নামে বিলম্ব করে মানুষের অধিকার হরণ করা যাবে না।”
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “জবাবদিহিতাহীন সরকারের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল এই অবস্থার পরিবর্তন আনতে পারে।”
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, “নোয়াখালীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নোয়াখালীকে দেশের অন্যতম সেরা জেলায় রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে অতিথিরা এনজেএফের কার্যক্রমের প্রশংসা করেন এবং নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনা জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে এই সংগঠনের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ইফতার শেষে আমন্ত্রিত অতিথিরা এক মনোজ্ঞ আড্ডায় অংশ নেন। তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও নোয়াখালীর উন্নয়ন, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এ সময় এনজেএফের সদস্যরা সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং জাতীয় পর্যায়ে নোয়াখালীর প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এনজেএফ-এর যুগ্ম সাধারণ সম্পাদক এস কে সৌরভ, দফতর সম্পাদক এফআই মাসুদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা কাউসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেহ মোহাম্মদ রশিদ অলক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফয়েজ বিন আকরামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এনজেএফের সাংগঠনিক সম্পাদক সাইফ আহমাদ ইফতার মাহফিলে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে এবং নোয়াখালীর ঐতিহ্য ও উন্নয়ন নিয়ে এনজেএফ বরাবরের মত কাজ করে যাবে।
ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি এক মিলনমেলায় পরিণত হয়। নোয়াখালীর উন্নয়ন, সাংবাদিকদের ভূমিকা এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে ভাবনার আদান-প্রদানের মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে আরও অর্থবহ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নোয়াখালীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টঙ্গীতে ২৮ কেজি গাজাসহ ১ জন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

ঘূর্ণিঝড় সিত্রাং : বেড়িবাঁধে ভয়াবহ ধস, আতঙ্কে এলাকাবাসী

অগ্নিনির্বাপণ মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক

সিরিজ বাঁচানোর লক্ষ্যে যে পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চান মাহমুদউল্লাহ

ধর্ম উপদেষ্টার সাথে বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

চীনের ‘হাত মেলানোর’ প্রস্তাব প্রত্যাখান অস্ট্রেলিয়ার

প্রশংসাপত্র এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন পুরস্কার প্রদান করলে সেনাবাহিনী প্রধান

বিআরইবি সারাদেশে ৮৯ লাখ স্মার্ট মিটার স্থাপন করবে

আকাশ ও শ্রেষ্ঠ ডটকমের মধ্যে চুক্তি