300X70
শুক্রবার , ১৯ ফেব্রুয়ারি ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পঞ্চগড়ের দৃষ্টিপ্রতিবন্ধী দুই ভাই জাবি ও ঢাবির ছাত্র

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১:২৯ পূর্বাহ্ণ

প্রতিনিধি, পঞ্চগড়: প্রতিবন্ধকতা মানেই অক্ষমতা নয়’। তার সবচেয়ে উপযুক্ত উদাহরণ হলো, পঞ্চগড়ের দৃষ্টিপ্রতিবন্ধী দুই ভাই সেলিম ইসলাম (২২) ও রাইসুল ইসলাম (২১)। শৈশবেই দৃষ্টিশক্তি হারিয়েও দমে যাননি তারা। অদম্য ইচ্ছা শক্তি আর দৃঢ় মনোবল নিয়ে চলছেন স্বপ্ন জয় করতে। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে দুই ভাই পড়ছেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে। সেলিম জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ‘ইতিহাস’ বিভাগে আর রাইসুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সমাজ বিজ্ঞান’ বিভাগে অধ্যয়ণ করছেন।

দুজনেই ২০১৮-১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী। দরিদ্র পরিবারের এই দুই ভাই ভবিষ্যতে বিসিএস ক্যাডার হয়ে শিক্ষক হতে চান। দায়িত্ব নিতে চান বাবা-মা’র অভাবের সংসারের। সেলিম ও রাইসুলের বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর গ্রামে। তারা ওই এলাকার রং মিস্ত্রি শহিদুল ইসলামের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সেলিম ও তৃতীয় রাইসুল। সেলিম তৃতীয় শ্রেণিতে আর রাইসুল প্রথম শ্রেণিতে পড়াকালীন দৃষ্টিশক্তি হারান। কথা হয় সেলিম ও রাইসুলের সাথে। তারা জানান, দৃষ্টিশক্তি হারিয়ে ঘরবন্দি ছিলেন এক বছর। পড়ালেখা থেকে দুরে থেকে বিরক্তিবোধ করছিলেন তারা।

পরে এক পরিচিতজনের মাধ্যমে পঞ্চগড় সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমে যোগাযোগ করেন। পরবর্তীতে পঞ্চগড়ের কমলাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে জেএসসি ও ২০১৬ সালে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাশ করেন। এসএসসি ও এইচএসসিতে দুজনেরই রেজাল্ট ছিলো জিপিএ- ৫। তবে এই অর্জন মোটেও সহজ ছিলনা। পারি দিতে হয়েছে অনেক চড়াই উতরাই। বঞ্চিত ছিলেন সরকারি সুযোগ সুবিধা থেকেও।

তারা জানান, বন্ধুদের কাছে পাঠ্যবইয়ের পড়া রেকর্ড করে নিতে হতো তাদের। পরে সেগুলো শুনে শুনে মুখস্থ করে শ্রুতিলিখন পদ্ধতিতে পরীক্ষা দিতেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণকালীন কোন প্রতিবন্ধকতা দেখা দেয় কি-না এমন প্রশ্নে তারা বলেন, ‘মূল প্রতিবন্ধকতা হলো আবাসিক হল থেকে ক্লাসে যেতে হলে রিক্সা অথবা বন্ধুদের সহযোগিতা নিতে হয়।

অনেক সময় রিক্সা এবং বন্ধু কাউকেই না পেলে ক্লাসে যাওয়া হয়না। আর পরীক্ষার সময় শ্রুতিলেখক পাওয়া যায়না। এছাড়া দরিদ্র পরিবারের হওয়ায় অর্থনৈতিক সমস্যা তো রয়েছেই। অনেক কষ্ট করে চলতে হয়।’তারা আরো বলেন, ‘আমরা অতিরিক্ত কোন সুযোগ সুবিধা পাইনা। অন্যান্য জিপিএ- ৫ প্রাপ্তরা যেমন সুবিধা পায় আমাদেরও তেমনি।

এদিয়েই চালিয়ে নিতে হয় আমাদের।’কোভিড-১৯ পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ থাকায় প্রায় এক বছর ধরে বাবা-মা’র সাথে মির্জাপুর গ্রামে অবস্থান করছেন সেলিম-রাইসুল। এতে মোটেও আনন্দিত নন তারা। বরং নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। পিছিয়ে যাচ্ছেন লেখা পড়াতেও। তারা বলছেন, সময় থেমে নেই অথচ ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক পরীক্ষা আটকে রয়েছে।

কবে এগুলোর সমাধান হবে এমন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আর এখন অনলাইনে ক্লাস করতে হচ্ছে। অনেক সময় ক্লাস বুঝিনা, গ্রামে নেটওয়ার্ক সংযোগ দূর্বল থাকে এতে অনেক ক্লাস করা যায়না। সেলিম বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন থেকে বাড়িতে অবস্থান করছি এতে বিরক্তিবোধ করছি। আমাদের পড়ালেখার ধারাবাহিকতা থমকে রয়েছে।

যেখানে সবকিছুই স্বাভাবিক মত চলছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তিকতা জানা নেই।’সমাজে অনেক দৃষ্টিপ্রতিবন্ধী রয়েছে যারা লেখাপড়া করতে পারেনা তাদের প্রতি আপনাদের বক্তব্য কি? এমন প্রশ্নে রাইসুল বলেন, ‘আসলে ছোট বেলায় এদেরকে ‘ভালো করবে’ এমন সাপোর্ট দেয়া হয়না। যেহেতু ছোট বেলায় কেউ নিজে থেকে কিছু বুঝেনা।

সে ক্ষেত্রে পরিবার ও সমাজের সাপোর্ট বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মত যারা রয়েছে তাদেরকে যদি বাবা-মা, আত্মীয়-স্বজনসহ আশপাশের লোকজন উৎসাহ দেয় তাহলেই সম্ভব।’রাইসুল আরো বলেন, ‘আমাদের চলার পথ মসৃণ নয়। পুরো পথই প্রতিবন্ধকতায় ভরপুর। ‘তোমরা লেখাপড়া করে কি করবা, কতটুকু সফল হবা’ এমন কথাও শুনতে হয়েছে।

তবে এখন সবদিক থেকে সাপোর্ট পাচ্ছি যেটা শুরুতে পাইনি। আমাদের সবচেয়ে বড় সাপোর্ট আমাদের বাবা-মা। সেলিম-রাইসুলের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘অনেক কষ্টে সংসার চলে। আমার একার উপার্জনে চার সন্তানের লেখা পড়ার খরচ যোগাতে হয়। অনেক সময় হিমশিম খেতে হয় আমাকে। এভাবেই সেলিম-রাইসুল এ পর্যন্ত এসছে। যদি কোন সরকারি-বেসরকারি সহযোগিতা পাওয়া যেত তাহলে আমার জন্য সহজ হতো।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অমর একুশে বইমেলায় ডিআরইউ’র স্টল উদ্বোধন

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স

যাত্রাবাড়ী থেকে ৫ কেজি ‘আইস’সহ গ্রেপ্তার ২

কাশির ওষুধ সেবনে ৩০০ শিশুর মৃত্যু: নতুন তদন্ত শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আসছে ঈদুল আযহায় স্যামসাং -এর ব্যতিক্রমী ও আকর্ষণীয় ‘ঈদ ক্যাম্পেইন’

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ হাজার ৩৫৯ জনের মৃত্যু

মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আটক

শেখ হাসিনা জেগে থাকেন বলেই, দেশের মানুষ নির্ভয়ে নির্ভিঘ্নে ঘুমাতে পারে : সুজিত রায় নন্দী

মাহফিলের খিচুড়ি বিতরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট