300X70
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৬, ২০২৪ ১:৪১ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : চলতি বছরের শুরুতেই বাংলাদেশের বাজারে সাড়া ফেলেছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। তরুণ গেমারদের জন্য পরপর তিনটি গেমিং ফোন নিয়ে এসেছে ব্র্যান্ডটি। ইনফিনিক্সের হট সিরিজের নতুন তিনটি স্মার্টফোন-হট ৪০ প্রো, হট ৪০ এবং হট ৪০আই বিভিন্ন বাজেটে গেমিংপ্রিয়দের আকর্ষণ করছে। গেমিংয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করাই সিরিজটির লক্ষ্য। গেমারদের পছন্দের গেম, এমএলবিবি (মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং) ডিজাইনের সুন্দর বক্সে দেখা মিলছে ফোনগুলোর।

গেমিংয়ের জন্য সব তরুণই চায় উন্নত গ্রাফিকসযুক্ত ল্যাগবিহীন ফোন। দ্রুতগতির নির্ঝঞ্ঝাট গেমপ্লে উপভোগ করতে হট সিরিজের ফোনগুলোতে দেওয়া হয়েছে শক্তিশালী প্রসেসর, বড় আকারের পাঞ্চ-হোল ডিসপ্লে, উন্নত নেটওয়ার্ক প্রযুক্তি এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের বেশ বড়সড় ব্যাটারি। এর ফলে সহজেই শক্তিশালী সব গেম চালানো ছাড়াও গেমিংয়ের সময় বিরক্তি কমায় ফোনগুলো।

পাশাপাশি, এসব ফিচারের সাথে যুক্ত হয়েছে ইনফিনিক্সের এক্সবুস্ট গেমিং ইঞ্জিন এবং ৯০-১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। ফলে দ্রুত রেসপন্স করে স্বচ্ছন্দ গেমপ্লে নিশ্চিত করে ইনফিনিক্সের হট সিরিজ। তিনটি ফোনেই নোটিফিকেশনকে আকর্ষণীয় করতে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাজিক রিং ফিচার। অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে বানানো ইনফিনিক্সের অপারেটিং সিস্টেম এক্সওএস ১৩.৫ দ্বারা চালিত হয় ফোনগুলো। নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইসগুলোতে আরও আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হট ৪০ প্রো: এই ফোনে আছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি আইপিএস ডিসপ্লে এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। গেমিংয়ের সময় শক্তিশালী সিগন্যাল নিশ্চিত করতে হট ৪০ প্রো-তে আরও আছে উদ্ভাবনী মেটাম্যাটেরিয়াল অ্যান্টেনা। দারুণ ফটোগ্রাফির জন্য এতে যুক্ত করা হয়েছে ১০৮ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার এই ফোনটি পাওয়া যাচ্ছে পাম ব্লু, হরাইজন গোল্ড, স্টারফল গ্রিন এবং স্টারলিট ব্ল্যাক — এই ৪টি রঙে। এসব ফিচারের কারণে গেমিং সেগমেন্টে অন্যতম সেরা স্মার্টফোন হয়ে উঠেছে হট ৪০ প্রো। ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে ১৯,৯৯৯ টাকায়।

হট ৪০: বেশিরভাগ ফিচারের ক্ষেত্রেই এই বাজেট গেমিং ফোনটির মিল পাওয়া যায় হট ৪০ প্রো এর সাথে। হট ৪০ ফোনটিতে আছে ১২ ন্যানোমিটারের হেলিও জি৮৮ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। গেমিংয়ের ক্ষেত্রে শক্তিশালী সিগন্যাল পেতে হট ৪০-তে যুক্ত করা হয়েছে গেম অ্যান্টেনা নামক ওয়াই-ফাই এনহান্সমেন্ট প্রযুক্তি। হট ৪০ ফোনটির আরও একটি বিশেষ ফিচার হলো এর কালার-শিফট প্রযুক্তি। ফোনটির পেছনের অংশে কালো ও সবুজ রঙের মিশ্রণে উত্তর গোলার্ধের অরোরার আভা পাওয়া যায়। ১৭,৯৯৯ টাকা মূল্যের ফোনটি ব্যবহারকারীদের আনন্দময় অভিজ্ঞতা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হট ৪০আই: বাজেটে সেরা এই গেমিং ফোনটিতে আছে ইউনিসক টি৬০৬ প্রসেসর, ৬.৬ ইঞ্চির ৯০ হার্টজ এইচডি+ ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। ১৩,৯৯৯ টাকা মূল্যের ইনফিনিক্স হট ৪০আই সাশ্রয়ী মূল্যে গেমিংয়ের সুবিধা দেবে।

মোবাইল বিনোদনে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে হট ৪০ সিরিজের ফোনগুলোর দাম রাখা হয়েছে গ্রাহকদের হাতের নাগালে। সবচেয়ে সাশ্রয়ী ফোন হট ৪০আই সাধারণ গেমারদের জন্য চমৎকার। দাম আর পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য বজায় রাখা হয়েছে হট ৪০ ফোনটিতে। আর নিয়মিত গেমিংয়ে আগ্রহীদের জন্য আছে নানা রকম ফিচারযুক্ত হট ৪০ প্রো। দারাজ এবং সারা দেশের সব ইনফিনিক্স আউটলেটে পাওয়া যাচ্ছে ফোনগুলো।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত : বেঁচে আছেন শুধু গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

‘বাংলাদেশ এখন বিশ্বে মযাদাপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে’

স্বাক্ষর জাল করে রাস্তা খনন, ঢাকা ওয়াসার মালামাল জব্দ করলো ডিএসসিসি

নোয়াখালী পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি

বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

অলিম্পিক্স, ইউরো, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবছর ছিল পিছিয়ে

কাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা

ইউনিয়ন ব্যাংকের‘ ডিজিটাল লেনদেনের ব্যবহার ও উপকারিতা’শীর্ষক আর্থিক স্বাক্ষরতা বিষয়ক প্রচারণা অনুষ্ঠিত

ভোলায় সড়কে আহত আরো একজনের মৃত্যু নিহতের সংখ্যা বেড়ে চার

রাতের তাপমাত্রা আরও কমতে পারে