300X70
রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পদত্যাগ করলেন পাইলট

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৯, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রবিবার (১৯ অক্টোবর) কোয়াবের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পাইলট।

গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মিঠুন। একই সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর ও ইমরুল কায়েসের সঙ্গে নির্বাচিত হয়েছিলেন পাইলট।

এরপর গত ৬ অক্টোবর বিসিবি পরিচালক নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন পাইলট। মূলত উভয় সংগঠনের স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য তিনি কোয়াবের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

কোয়াব সভাপতিকে পাঠানো চিঠিতে জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার লেখেন, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। এই সময়ে আমি অসাধারণ সহকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমাদের ক্রিকেটারদের কল্যাণে সামান্য হলেও অবদান রাখতে পেরেছি। এই অভিজ্ঞতা আমি সবসময় গভীর সম্মান ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করব।’

তিনি আরও লেখেন, ‘সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি। তাই উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আমি কোয়াব-এর নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করা উচিত মনে করছি। অতএব, আমি কোয়াব-এর নির্বাহী সদস্য পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি। আমার দায়িত্বকালে প্রদত্ত আস্থা, সমর্থন এবং বন্ধুত্বের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ক্রিকেটারদের কল্যাণে কোয়াব-এর ভবিষ্যৎ প্রচেষ্টায় অব্যাহত সাফল্য কামনা করছি।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাটকা আহরণকারীদের কঠোর হুশিয়ারি দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

সাভারে হাতের কব্জি কেটে নিল ভূমিদস্যুরা, চলতে হয় স্ত্রী-মার সাহায্যে 

হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটরের চূড়ান্ত পর্বে ২০টি স্টার্টআপ

মেট্রোরেল নির্ধারিত সময় অনুযায়ীই চলবে আজ

শহীদ ডা. মিলন দিবস পালন করেছে জাসদ

জোড়া আত্মঘাতী গোলে টানা তৃতীয় জয় ইউরোপা লিগের

ডিএনসিসির মোবাইল কোর্টে ৯টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায়

ভোলায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে বিপুল কর্মসংস্থান তৈরির লক্ষে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী পলক

করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ৫ কোটি ৬৫ লাখ ছাড়ল