300X70
সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পার্বত্যবাসীদের মানসম্মত শিক্ষা ও সামাজিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ পার্বত্য উপদেষ্টার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা এবং সবার জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

আজ রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যাালয়ে জেলার কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা তাঁর বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় পার্বত্য অঞ্চলের তিন জেলায় ইতোমধ্যে ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই দুর্গম এলাকার আরো ১৫০টি স্কুলে এই মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।

নিজেকে একজন পার্বত্যবাসী উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমার সারাদিনের ভাবনা পার্বত্যবাসীদের জন্য কল্যাণমূলক কাজ করা। আমরা এমন এক দেশ গড়ার স্বপ্ন দেখছি যেখানে ধর্মনিরপেক্ষতা, সামাজিক সংহতি এবং জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। তিনি আরো বলেন, পার্বত্যবাসীর অধিকার বাস্তবায়নে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। আমরা কেবল সমতা নয় বরং প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার ও ন্যায্যতার ওপর জোর দিচ্ছি।

শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংঘাতের পক্ষে নয়, আমরা শান্তির পক্ষে আছি। এই দেশ আমাদের সবার এবং কেউ এককভাবে দেশের ক্ষতি করতে পারবে না। একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ধানমন্ডিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

বিএনপির নেতৃত্বে পরিপক্বতার অভাব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকের বিল কালেকশন অ্যাওয়ার্ড লাভ

বইমেলায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী জাকির হুসাইনের “শিকড়ে কান্না”

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইইবির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির ৬০.৮৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ

আইভী রহমানের মধ্যে কখনও অহম বােধ দেখিনি : ওবায়দুল কাদের

ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল

নিয়োগ পরীক্ষায় পাশের পর বদলী মৌখিক দিতে গিয়ে ধরা দুই পরীক্ষার্থী

ড. হাছান মাহমুদ চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত