300X70
রবিবার , ১৬ অক্টোবর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

পুকুরে ডুবে মৃত্যুরোধে সচেতনতা সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
অক্টোবর ১৬, ২০২২ ২:০৫ পূর্বাহ্ণ

  1. # বাঁশখালীতে সালমা আদিল ফাউন্ডেশন ও বাঁশখালী টাইমসের মাসব্যাপী বর্ণাঢ্য ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশজুড়ে পুকুরে ডুবে আশঙ্কাজনক হারে শিশু মৃত্যুরোধে বাঁশখালীতে বাঁশখালী টাইমসের উদ্যোগে ও সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় মাসব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২২ ইং পর্যন্ত এই ক্যাম্পেইনের সমাপনী আয়োজন হিসেবে এক বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতা সমাবেশ গত ১৫ অক্টোবর ২০২২ ইং সকাল ১০ টায় বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমা আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বাঁশখালী টাইমসের বিভাগীয় সম্পাদক মঈনুল আজীমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পবিত্র হজের খুতবার বাংলা অনুবাদকারী হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী বাঁশখালীর কৃতিসন্তান হাফেজ মাওলানা ড. শোয়াইব রশীদ মাক্কী। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আইয়ুব, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন আকতার, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফরহাদ উদ্দিন চৌধুরী, সমাজসেবী রহিমা গুলশান, সাংবাদিক কল্যাণ বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, টপ অব মাইন্ড গ্রুপের সিএফও এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা লায়ন এম জে এফ সালমা আদিল বলেন- ‘পুকুরে ডুবে মৃত্যুরোধে সচেতনতা নিয়ে দেশে প্রথমবারের মতো একটি মাসব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়ে গেল। আমি অভিভূত, বাঁশখালীতে ৩০ টি সংগঠনের কর্মীরা অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার সাথে কাজ করে এই ক্যাম্পেইনকে মানুষের কর্ণকুহরে পৌঁছে দিয়েছে। শিশুমৃত্যু নিয়ে সচেতনতার ডাক দিয়ে তারা একটি ইতিবাচক জাগরণ সৃষ্টি করেছে। বাঁশখালী টাইমসের এই জনগুরুত্বপূর্ণ উদ্যোগে সালমা আদিল ফাউন্ডেশন পাশে থাকতে পেরে আনন্দিত।

মাসব্যাপী এই সচেতনতামূলক ক্যাম্পেইনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ক্যাম্পেইনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে অংশগ্রহণকারী ৩০ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সম্মাননা প্রাপ্ত সংগঠনগুলো হলো- হাজিগাঁও অগ্রণী ক্লাব, মুক্তধারা ১৬, হানিয়া পাড়া যুব উন্নয়ন সংস্থা, বাঁশখালী বিকিরণ সংস্থা, একুশে ফাউন্ডেশন, হৃদয়ে পুইছড়ী ব্লাড ব্যাংক, স্বপ্নতরী ফাউন্ডেশন, বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাব, কৃষকের বাজার সামাজিক সংগঠন, দক্ষিণ ছনুয়া ছাত্র পরিষদ, ছনুয়া ব্লাড ব্যাংক, শীলকূপ ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব, শেখেরখীল ব্লাড ব্যাংক, বাহারচরা ইউনিয়ন ব্লাড ফোরাম, অরুণ রাঙা একতা সংঘ, স্বপ্নকুঁড়ি, ইলশা স্বপচূড়া সংঘ, সূর্য তরুণ ক্লাব, হাজী এহছান আলীর বাড়ি একতা সংঘ, চাঁদ খলিফার পাড়া তরুন একতা সংঘ, গণ্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংক, উষার আলো ফাউন্ডেশন, সৃজনী সাংস্কৃতিক সংসদ, ফারুক- আমিন হেল্প ক্যারিয়ার, শীলকূপ ঐক্য সংসদ, পশ্চিম মনকিচর আল-আমিন সংগঠন, শেফা প্রতিবন্ধী ও রোগী কল‍্যাণ সংগঠন, ডোনেট ওয়ান পার্সেন্ট, আলোকিত রত্নপুর, চিরঞ্জীব জলকদর প্রভৃতি।

এসব সংগঠন একমাস ধরে অনলাইন প্রচারণার পাশাপাশি স্ব স্ব এলাকায় মাইকিং, সচেতনতামূলক সমাবেশ, র‍্যালি, পথসভা, লিফলেট বিতরণ, সাঁতার প্রতিযোগিতা, প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ভিডিও প্রদর্শন, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে সচেতনতামূলক বক্তব্য এবং ঘরে ঘরে গিয়ে অভিভাবকদের পুকুর ডুবে মৃত্যু নিয়ে সচেতনতার গুরুত্ব বুঝিয়েছেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঁশখালী টাইমসের নির্বাহী সম্পাদক আরকানুল ইসলাম, সমাপনী বক্তব্য রাখেন বাঁশখালী টাইমসের হেড অব ভিডিও কন্টেন্ট রিয়াজুল হক রিফাত। এতে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের গেস্ট অব অনার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক ও খতিব ড. মাওলানা হাফেজ শোয়াইব রশিদ মক্কী বলেন- পুকুরে ডুবে মৃত্যুরোধে বাঁশখালী টাইমস ও সালমা আদিল ফাউন্ডেশন যে ক্যাম্পেইন পরিচালনা করেছেন তা এক কথায় অনবদ্য৷ তরুণ সমাজকে সম্পৃক্ত করে এমন একটি জনগুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেয়ার জন্য আমি তাঁদের সাধুবাদ জানাই। এই অনুষ্ঠানে আমাকে সম্মান জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই, ইনশা আল্লাহ বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সমাবেশের পূর্বে এক বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া বাজার প্রদক্ষিণ করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রমজান উপলক্ষে তেল, চিনি, ছোলা, ডাল আমদানি করছে এস আলম গ্রুপ

ইউরোপ-আমেরিকার পর এবার ভারতেও রপ্তানির রেকর্ড

তালেবানের পক্ষ নিয়ে ডা: জাফরুল্লাহ আর বিএনপির একই বক্তব্য কি না : প্রশ্ন তথ্যমন্ত্রীর

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের গাড়িবহরে হামলা

এক বছর পর অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনন্য : দুবাইয়ে তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু শুধু একজন রাজনীতিক নন, তিনি ইতিহাসের মহামানব : শ ম রেজাউল করিম

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী জরুরি সহায়তায় প্রস্তুত নৌবাহিনীর ১৭টি জাহাজ, এমপিএ ও হেলিকপ্টার

কারাগারে পড়াশোনার জন্য বই চান সাবেক এমপি সাবিনা

লিজ ট্রাস এখনও নেতৃত্ব দিচ্ছেন, বললেন জেরেমি হান্ট